Ajker Patrika

বগুড়ায় বিস্ফোরক আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ১৭: ২৫
বগুড়ায় বিস্ফোরক আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
আবদুল কুদ্দুস । ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুরে বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আবদুল কুদ্দুস (৪৩) নামে পৌর আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে শহরের হাজিপুর এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবদুল কুদ্দুস শেরপুর পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। তিনি পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১৫ নভেম্বর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অবরোধ চলাকালে শেরপুর পৌরসভার খেজুরতলা এলাকায় উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ সময় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে সেখানে হামলা চালান বলে এজাহারে অভিযোগ করা হয়। তাঁরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। পাশাপাশি বিএনপির নেতা-কর্মীদের মারধর এবং কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করেন। এতে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়।

এ ঘটনায় ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর শেরপুর থানায় বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা করা হয়। আবদুল কুদ্দুস ওই মামলার এজাহারভুক্ত আসামি।

শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন বলেন, শুক্রবার দিবাগত রাত পৌনে একটার দিকে হাজিপুরে নিজ বাড়ি থেকে আবদুল কুদ্দুসকে গ্রেপ্তার করা হয়। বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শনিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত