
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
সকল লেখা

শিবচরে মাকে হত্যার পর নদে ফেলে দেওয়া শিশুর মরদেহ উদ্ধার
মাদারীপুরের শিবচরে গৃহবধূ শম্পা আক্তার (২৮) হত্যা এবং তাঁর এক বছর বয়সী শিশুপুত্রকে নদে ফেলে দেওয়ার চাঞ্চল্যকর ঘটনায় আড়িয়াল খাঁ নদ থেকে শিশুটির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার নিলখী এলাকার আড়িয়াল খাঁ নদ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ...

শিবচরে পানিতে ডুবে ২ কিশোরীর মৃত্যু
মাদারীপুর জেলার শিবচরে পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন অসুস্থ হয়েছে। আজ শনিবার দুপুরের পর উপজেলার পাঁচ্চর এলাকার বালাকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

ছুটি শেষে ঢাকামুখী মানুষের স্রোত শুরু, চাপ বাড়ছে মহাসড়কে
ঈদের ছুটিতে দক্ষিণাঞ্চলে ঘরে ফেরা মানুষ এবার ঘর ছাড়তে শুরু করেছে। আজ রোববার সকাল থেকেই ব্যস্ত হয়ে উঠেছে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেন। কর্মস্থলমুখী মানুষের বাড়তি চাপ তৈরি হচ্ছে মহাসড়কে।

শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল
মাদারীপুরের শিবচর উপজেলার উত্তর বাঁশকান্দি এলাকায় গভীর রাতে কাদির খানের বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বসতঘর, শস্য, নগদ টাকাসহ মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সড়কে মিলল ৩২ কেজির ওজনের কচ্ছপ, নদীতে অবমুক্ত
মাদারীপুরের শিবচরে সাড়ে ৩২ কেজি ওজনের একটি সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করেছে মৎস্য বিভাগ। পরে বৃহৎ আকৃতির কচ্ছপটি পদ্মা নদীতে অবমুক্ত করা হয়েছে।

আড়িয়াল খাঁ সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩
মাদারীপুর জেলার শিবচরে একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ সেতুতে এই দুর্ঘটনা ঘটে।

৪০ লাখের পর নির্যাতনের ভিডিও পাঠিয়ে আরও ২০ লাখ দাবি
ইতালিযাত্রার স্বপ্ন নিয়ে বাড়ি ছাড়েন মাদারীপুরের শিবচর উপজেলার বাঁশকান্দি এলাকার তিন যুবক। প্রায় ১৪ মাস আগে ইতালিযাত্রার পথে লিবিয়ায় গিয়ে আটকা পড়েন তাঁরা। তাঁদের পরিবারের কাছ থেকে প্রায় ৪০ লাখ করে টাকা নিয়েছে মানব পাচার চক্র। এখন আবার নির্যাতনের ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে চাওয়া হচ্ছে আরও ২০ লাখ করে

কাল মিষ্টি বিতরণে বারণ করেছিলেন, আজ মনোনয়ন স্থগিত—কে এই কামাল জামান
কামাল জামান নুরুদ্দিন মোল্লা। গতকাল সোমবার মাদারীপুর-১ আসনে বিএনপি থেকে তিনি দলীয় মনোনয়ন পান। এরপরই আনন্দ মিছিল নিয়ে তাঁর বাড়িতে ভিড় জমান নেতা-কর্মীরা। কেউ নিয়ে আসেন ফুলের তোড়া, আবার কেউ মিষ্টির হাঁড়ি। তবে তখন সমর্থকদের সংযত হওয়ার অনুরোধ জানান কামাল জামান। বিরত থাকতে বলেন মিষ্টি বিতরণ থেকে। এরপরও

২২ দিনের মাথায় শিবচর থানার ওসিকে প্রত্যাহার
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহার আলীকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। যোগদানের মাত্র ২২ দিনের মাথায় আজ শুক্রবার তাঁকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

শিবচরের ময়নাকাটা নদী থেকে মরদেহ উদ্ধার
মাদারীপুর জেলার শিবচর পৌরসভার ময়নাকাটা নদীতে একজনের মরদেহ পাওয়া গেছে। শনিবার (১২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। মরদেহটির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে শিবচর থানা-পুলিশ।

শিবচরে ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
শুক্রবার সকালে খুটি-নাটি বিষয় নিয়ে স্বামী মুসার সাথে কথা কাটাকাটি হয় জামিলার। পরে মুসা ভ্যান নিয়ে কাজে বেরিয়ে যান। রাত ৯ টার দিকে বসতঘরে জামিলার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায় প্রতিবেশীরা। পরে মুসাকে খবর দেওয়া হয়।

শিবচরে বিদ্যুতায়িত হয়ে ইজিবাইকচালকের মৃত্যু
রোববার ভোরে নিজ বাড়িতে রবি মাতুব্বর তার ইজিবাইক চার্জ দিতে যান। এ সময় হঠাৎ বিদ্যুতায়িত হয়ে মাটিতে পরে যান তিনি। স্বজনরা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিবচরে পুরোনো ঘর ভাঙতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু
রাজীব তার নানা মান্নান শিকদারের বাড়িতে একটি পুরাতন ঘর ভাঙার কাজ করছিলেন। বিদ্যুতের মেইন সুইচ বন্ধ না করেই কাজ চলাকালে অসাবধানতাবশত একটি বৈদ্যুতিক তারে হাত লেগে তিনি বিদ্যুতায়িত হন। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এক্সপ্রেসওয়েতে গরুবাহী ট্রাক দুর্ঘটনায় নিহত ১
মাদারীপুরের শিবচরে গরুবাহী একটি ট্রাকের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে বিল্লাল মণ্ডল (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বন্দরখোলা এলাকায় এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

গরু কিনে বাড়ি ফেরা হলো না, মাদারীপুরে বাবা-ছেলেসহ ৫ জনের মৃত্যু
টেকেরহাটে গরুর হাটে যাওয়ার পথে বাসের ধাক্কায় মাহিন্দ্রা উল্টে পাঁচজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে ভাঙ্গা-টেকেরহাট মহাসড়কের বাবলাতলা এলাকায় এ ঘটনা ঘটে। এর মধ্যে বাবা, ছেলে, ভাগনেসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

শিবচরে এক্সপ্রেসওয়ে থেকে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে থেকে অজ্ঞাতনামা এক নারীর (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গাগামী লেন থেকে হাইওয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ধারণা, রাস্তা পার হওয়ার সময় কোনো পরিবহনের চাপায় ওই নারীর মৃত্যু হয়েছে।
