
যশোর প্রতিনিধি
যশোর প্রতিনিধি
সকল লেখা

ভৈরব নদ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার
যশোরে ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের কৈখালী গ্রামের নদ থেকে লাশটি উদ্ধার করা হয়।

ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাব: যশোরে ফসলের খেতে পানি, ফলন নিয়ে শঙ্কা
সদরের চুড়ামণকাঠি ইউনিয়নের আব্দুলপুরের কৃষক শফিকুল বলেন, ‘এবার সবজি চাষিদের দুর্ভোগের শেষ নেই। তিন মাস ধরে চাষিরা সবজি চাষ নিয়ে বিপাকে রয়েছে। শীতকালীন সবজির চারা রোপণ করলেই কিছুদিন পর পর বৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে। তাতে সবজি উৎপাদন ব্যাহত হচ্ছে।’

খবর জানেন না চাষিরা, সবজি ছাড়াই যশোর ছাড়ল স্পেশাল ট্রেন
সবজিচাষি আব্দুল আলিম বলেন, ‘আপনার কাছেই প্রথম শুনলাম ট্রেনের কথা। কবে থেকে চালু হবে বা হয়েছে জানিনে।’

যশোর শিক্ষাবোর্ডের ৫ কর্মকর্তাকে বদলি
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিন আহমেদসহ পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। একই সঙ্গে ওই সব পদে পাঁচজনকে পদায়ন করা হয়েছে। আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ সচিব মাহবুব আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

বেনাপোলে জোড়া খুন: ৪ ভাইসহ পাঁচজনের যাবজ্জীবন
যশোরের বেনাপোলের রঘুনাথপুরে বুদো সরকার ও আব্দুল্লাহ খুনের মামলায় পাঁচ আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

যশোর বোর্ডে এইচএসসি পরীক্ষায় খারাপ ফল করা শিক্ষার্থীদের বিক্ষোভ
যশোর শিক্ষা বোর্ডে বিক্ষোভ করেছেন সদ্য প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষায় খারাপ ফল করা শিক্ষার্থীরা। আজ রোববার বেলা সাড়ে ১১টা থেকে শিক্ষা বোর্ডে অবস্থান নিয়ে বিভিন্ন কলেজের শতাধিক শিক্ষার্থী এ বিক্ষোভ করেন। এ সময় ফলাফলে বেষম্য দূর এবং পুনরায় সাবজেক্ট ম্যাপিং করে নতুনভাবে ফল প্রকাশের দাবি জানিয়ে তাঁ

তারেক রহমানের বিরুদ্ধে করা মামলা তুলে নিলেন আ.লীগ নেতা
যশোরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা মানহানির মামলা তুলে নিলেন আওয়ামী লীগ নেতা এ কে এম খয়রাত হোসেন। গতকাল বুধবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া বাদীর আবেদনের ওপর শুনানি শেষে মামলা খারিজের আদেশ দেন।

‘এসএসসির পর আধা মণ মিষ্টি খাইয়ে ছিলাম, এবার ছেলে নাই’
মা রেহেনা পারভীন বলেন, ‘প্রিয়’র পাসের খবর আমার জন্য খুশির। কিন্তু খুশি উদ্যাপন যার সঙ্গে করব, সে তো আমার কাছে নেই। আগুনে পুড়ে আমার স্বপ্নটা শূন্য করে দিয়েছে।’

যশোর শিক্ষাবোর্ডে ১৩ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস, ৭ প্রতিষ্ঠানে ফেল সবাই
যশোর শিক্ষাবোর্ডের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে এবার এইচএসসি পরীক্ষায় সবাই পাস করেছেন। অন্যদিকে সাতটি প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী পাস করেননি। আজ মঙ্গলবার যশোর বোর্ডের প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এই তথ্য জানা গেছে।

যশোরে গরুর খামারে রাখালকে গলা কেটে হত্যা
যশোরের মিলন মোল্লা (৩৬) নামের এক রাখালের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বেলা ১১টার দিকে যশোর শহরের বকচর বকুলতলা এলাকার রানী চানাচুরের কারখানার অভ্যন্তরে খামারের একটি ঘর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

কালীমন্দিরের মুকুট চুরি হওয়ার সঙ্গে দুর্গাপূজার সম্পর্ক নেই: পুলিশ
সাতক্ষীরার যশোরেশ্বরী কালীমন্দির থেকে সোনার মুকুট চুরি হওয়ার সঙ্গে দুর্গাপূজার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন খুলনা রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. রেজাউল হক। তিনি গতকাল শুক্রবার রাতে যশোর শহরের রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনে শারদীয় দুর্গাপূজা পরিদর্শনের সময় এসব কথা বলেন।

রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় এক ব্যক্তিকে দংশনের পর সাপটিকে মেরে হাসপাতাল নিয়ে আসেন এক ব্যক্তি। এ সময় সাপটি রাসেলস ভাইপার বলে নিশ্চিত হয়ে তাঁকে অ্যান্টিভেনম দেওয়া হয়।

মন্দিরে মায়ের পা ধুয়ে-মিষ্টিমুখ করিয়ে শ্রদ্ধা নিবেদন ৫০ সন্তানের
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে একটি ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করেছে যশোরের বেজপাড়া বয়েজ ক্লাব পূজা কমিটি। যেখানে সন্তানেরা তাদের মায়ের পা ধুয়ে–মিষ্টিমুখ করিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে।

টাইমস হায়ার র্যাঙ্কিংয়ে যবিপ্রবি
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) র্যাঙ্কিংয়ে যৌথভাবে বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয় হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। আজ বুধবার প্রকাশ হওয়া ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৫’ থেকে এ তথ্য জানা যায়।

যশোরে দুর্বৃত্তের হাতুড়িপেটায় হত্যা মামলার আসামি নিহত
যশোরে হত্যাসহ পাঁচ মামলার আসামি সাইফুল ইসলাম সাগরকে (৩৫) হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত ১টার দিকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এদিন সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া বাজারসংলগ্ন ব্রিজের ওপর তাঁকে পিটিয়ে আহত করে ফেলে যায় দুর্বৃত্তরা।

বৃষ্টিতে সবজির মৌসুম থেকে পিছিয়ে কৃষক
যশোরে সাম্প্রতিক টানা ভারী বৃষ্টিতে সবজির খেত ও বীজতলার ব্যাপক ক্ষতি হয়েছে। কয়েক দফায় সবজির চারা রোপণ করা হলেও বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে তা পচে যাচ্ছে। তাই বারবার সবজির চারা রোপণ করতে গিয়ে দ্বিগুণ খরচ করতে হচ্ছে কৃষকদের।
