
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ প্রতিনিধি
সকল লেখা

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ফের তালা, ৫ ঘণ্টা অবরুদ্ধ চেয়ারম্যান-কর্মকর্তা
এইচএসসি ও সমমানের ফলাফল প্রত্যাখ্যান করে ময়মনসিংহ শিক্ষা বোর্ড অফিসের সামনে অবস্থান নিয়ে প্রধান ফটকে তালা দিয়ে আন্দোলন করেছেন অকৃতকার্য শিক্ষার্থীরা। এতে অফিসের ভেতরে ৫ ঘণ্টা অবরুদ্ধ ছিলেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও কর্মকর্তা।

‘বৈষম্যহীন ফলাফল’: ১০ ঘণ্টা পর অবরুদ্ধদশা থেকে মুক্ত ময়মনসিংহ বোর্ড চেয়ারম্যান
ময়মনসিংহে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রত্যাখ্যান করে শিক্ষাবোর্ড ঘেরাও, বিক্ষোভ ও সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন অকৃতকার্য শিক্ষার্থীরা। তারা ‘বৈষম্যহীন ফলাফলের’ দাবিতে শিক্ষাবোর্ডের চেয়ারম্যানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে রাখেন। পরে রাত ১০টায় শিক্ষার্থীরা চলে গেলে অবরোধ মুক্ত হন চেয়ারম্য

গুম-খুন-নির্যাতনের ৩ শতাধিক ছবি নিয়ে ‘ফ্যাসিস্ট প্রদর্শনী’
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের আমলে নানা অপকর্ম, গুম, খুন ও নির্মম নির্যাতনের তিন শতাধিক আলোকচিত্র নিয়ে ‘ফ্যাসিস্ট প্রদর্শনী’ করেছে সচেতন নাগরিক সমাজ। এ সময় প্রতিবাদী গান, কবিতা আবৃত্তি ও বক্তব্যের মাধ্যমে ফ্যাসিস্ট দোসরদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করা হয়।

হাওর এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, সোয়া ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেলযোগাযোগ স্বাভাবিক
নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা হাওর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে সোয়া এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে উদ্ধারকারী ট্রেন আসার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আগামীর বাংলাদেশ হবে ইসলামের, নেতৃত্ব দেবে জামায়াত: মতিউর রহমান আকন্দ
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, ‘আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের এবং নেতৃত্ব দেবে জামায়াত। ছাত্র-জনতার বিপ্লবের পর জামায়াতের পক্ষে গণজাগরণ সৃষ্টি হয়েছে, জনগণ ব্যাপক সাড়া দিয়েছে।’

ময়মনসিংহে ডেঙ্গুতে যুবকের মৃত্যু
ময়মনসিংহে ডেঙ্গু আক্রান্ত হয়ে নাজমুল হোসেন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার ভোরের দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ভিমরুলের কামড়ে বাবা-মেয়ের পর ছেলেরও মৃত্যু
ময়মনসিংহের ধোবাউড়ায় ভিমরুলের কামড়ে মেয়েসহ মসজিদের ইমামের মৃত্যুর পর ছেলে সিফাত উল্লাহও (৬) মারা গেছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত সাড়ে ৯টার দিকে মারা যায় শিশুটি। ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার সিফাত উল্লাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ভিমরুলের আক্রমণে মেয়েসহ মসজিদের ইমামের মৃত্যু, ছেলে হাসপাতালে
ময়মনসিংহের ধোবাউড়ায় ভিমরুলের আক্রমণে মেয়েসহ মসজিদের ইমামের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার দুধনই এলাকার এই ঘটনায় তাঁর ছেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

ময়মনসিংহে বাসা থেকে ডেকে নিয়ে সাবেক সাংবাদিককে কুপিয়ে হত্যা
নিহত স্বপন ভদ্র তারাকান্দা প্রেসক্লাবের সাবেক সহসভাপতি। জাতীয় দৈনিক খবরপত্র ও স্থানীয় দৈনিক আজকের খবর পত্রিকায় তারাকান্দা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এখন তিনি জমি বেচাকেনার কাজ করতেন।

‘৮ দিনে তিনবার খেয়েছি ভাত, বাকি বেলা চিড়া’
‘দুঃখ পিছু ছাড়ছে না। ঘরে বন্যার পানি ঢুকায় আট দিন ধরে আশ্রয়কেন্দ্রে আছি। সঙ্গে মেয়ের তিন সন্তান রয়েছে। ছেলেমেয়ে ঢাকায় থাকে। গত আট দিনে তিনবার ভাত খেয়েছি, বাকি বেলা চলেছে চিড়া-মুড়ি খেয়ে। নাতিদের মুখের দিকে তাকানো যাচ্ছে না। ঘরে এখনো কোমরপানি। তা কমতে আরও ৫-৭ দিন সময় লাগবে।’

ময়মনসিংহে বন্যা পরিস্থিতির উন্নতি, ত্রাণ না পাওয়ার অভিযোগ
এবারের বন্যায় ফুলপুর উপজেলার পাঁচটি ইউনিয়নে পানিবন্দী হয়ে পড়ে অন্তত ২৪ হাজার মানুষ। আজ বুধবার সকালে সিংহেশ্বর ইউনিয়নের ভাটপাড় ও সিংহেশ্বর গ্রামে গিয়ে দেখা যায়, পানি কমছে। মানুষের ঘরবাড়ি থেকে পানি নেমে যাওয়ার বিষয়টা ইতিমধ্যে দৃশ্যমান হয়ে উঠেছে।

হত্যাসহ ৮ মামলার আসামি সেই মেয়র বিল্লাল গ্রেপ্তার
ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার সদ্য সাবেক মেয়র বিল্লাল হোসেন সরকারকে (৫৮) গ্রেপ্তার করেছে র্যাব। তাঁর বিরুদ্ধে হত্যা, দুর্নীতিসহ আটটি মামলা রয়েছে। ঢাকার ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়...

২০১৮ সালের কোটা আন্দোলনে ম্যাজিস্ট্রেট উর্মির অংশগ্রহণ ছিল, মায়ের দাবি
মা নাসরিন জাহান বলেন, ‘উর্মি ছাত্রজীবনে কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিল না। তবে ২০১৮ সালে কোটা আন্দোলনে সম্পৃক্ত ছিল। তখন তার ৪০ তম বিসিএস পরীক্ষা ছিল। আমার সন্তানদের কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা নেই। আমরা খুব স্বাভাবিক জীবনযাপনে করি।’

ড. ইউনূসকে নিয়ে ফেসবুকে মন্তব্য করে বরখাস্ত কে এই নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি
বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আবু সাঈদসহ অন্যদের নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করার অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির কোনো রাজনৈতিক পরিচয় নেই বলে জানিয়েছেন তাঁর মা। আজ মঙ্গলবার মা নাসরিন জাহানের সঙ্গে কথা হলে তিনি আজকের পত্রিকাকে এ তথ্য জানা

ভারী বৃষ্টিতে ময়মনসিংহে বন্যা পরিস্থিতির অবনতি, নতুন করে প্লাবিত ২৫ গ্রাম
কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া এবং ফুলপুর উপজেলার বন্যা পরিস্থিতি আরও অবনতি হচ্ছে। আজ মঙ্গলবার ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত ভারী বৃষ্টি হওয়ায় কংস ও নেতাই নদ-নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। এতে বন্যার পঞ্চম দিনে নতুন করে তিন উপজেলায় অন্তত ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে। জেলায় পানি

খালে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
ময়মনসিংহের তারাকান্দায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রুবেল মিয়া (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার কামারিয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
