Ajker Patrika

ময়মনসিংহে জুলাই শহীদ সাগর চত্বরে অগ্নিসংযোগ

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে জুলাই শহীদ সাগর চত্বরে অগ্নিসংযোগ
জুলাই শহীদ সাগর চত্বরে অগ্নিসংযোগ। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহ নগরের সারদা ঘোষ রোডে অবস্থিত জুলাই শহীদ সাগর চত্বরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল রোববার দিবাগত রাত ১টার পর দুর্বৃত্তরা চত্বরটিতে আগুন দেয়। এতে স্টিলের তৈরি স্মৃতিফলকটি পুড়ে বিবর্ণ হয়ে গেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারা।

আজ সোমবার সকালে কোতোয়ালি মডেল থানার ডিউটি অফিসার এএসআই শেখ হাবিবুর রহমান অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেন।

ঘটনার পরপরই পোড়া স্মৃতিফলকের নিচে অবস্থান নিয়ে অনশন শুরু করেন ময়মনসিংহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন মঞ্জু, সাবেক সদস্যসচিব খলিলুর রহমান এবং জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আলী হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, রাতের আঁধারে দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সাগর চত্বরে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা-পুলিশ ফায়ার সার্ভিসকে জানায় এবং ঘটনাস্থলে যায়।

অনশনস্থলে জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আলী হোসেন অভিযোগ করেন, আওয়ামী লীগের যেসব নেতা-কর্মী পালিয়ে যাননি। তারা প্রশাসনের প্রটোকলে এখনো ময়মনসিংহে অবস্থান করছেন, তাঁদের সংশ্লিষ্টতার কারণে এ ঘটনা ঘটেছে। সাগর চত্বরে অগ্নিসংযোগের ঘটনায় জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আমরণ অনশনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারা। ছবি: আজকের পত্রিকা
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আমরণ অনশনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারা। ছবি: আজকের পত্রিকা

আলী হোসেন বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার না করা পর্যন্ত আমাদের আমরণ অনশন চলবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নগরের মিন্টু কলেজ এলাকায় সন্ধ্যা ৭টার দিকে পাল্টাপাল্টি ধাওয়ার মধ্যে গুলিবিদ্ধ হন রেদোয়ান হোসেন সাগর। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। পরে আন্দোলনকারীরা তাঁর স্মরণে ঘটনাস্থলকে ‘সাগর চত্বর’ ঘোষণা করেন এবং সেখানে তাঁর ছবি সংবলিত স্টিলের স্মৃতিফলক স্থাপন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত