Ajker Patrika

ময়মনসিংহে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই বোন নিহত

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই বোন নিহত
আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের পশ্চিম তালদীঘি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের তারাকান্দায় কাভার্ড ভ্যানের ধাক্কায় আরবিয়া (৮) ও রাবিয়া (৬) নামে দুই বোন নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৬টার দিকে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের পশ্চিম তালদীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু পশ্চিম তালদীঘি গ্রামের মোখলেছুর রহমানের মেয়ে।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাশিদ জানান, শিশু দুটির মা ফাতেমা আক্তার গৃহকর্মীর কাজ করেন। বৃহস্পতিবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এ সময় তাঁর সঙ্গে ছিল দুই মেয়ে। পশ্চিম তালদীঘি এলাকায় ময়মনসিংহ-শেরপুর মহাসড়ক পার হওয়ার সময় ফুলপুরগামী নীল-হলুদ রঙের একটি কাভার্ড ভ্যান তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত