
মিরসরাই (প্রতিনিধি) চট্টগ্রাম
মিরসরাই (প্রতিনিধি) চট্টগ্রাম
সকল লেখা

মাদক ছাড়াতে মাদকসেবীর বাড়িতে ব্যানার টাঙানোর ঘোষণা
চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকসেবীদের মাদক সেবন ছাড়াতে সামাজিক চাপ তৈরির ঘোষণা দেওয়া হয়েছে। মাদক সেবন অব্যাহত রাখলে সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে ‘এখানে সুলভ মূল্যে মাদক বিক্রি হয়’ লেখা ব্যানার টাঙানোর কথা বলেন বক্তারা। আবুতোরাব বাজারের কর্মসূচিতে অন্তত তিন হাজার শিক্ষার্থী অংশ নেয়।

মিরসরাইয়ে আগুনে তিন ভাইয়ের বসতঘর পুড়ে ছাই
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো আপন তিন ভাই পলাশ কান্তি নাথ, উত্তম কুমার নাথ ও অর্জুন কুমার নাথের পরিবার। এ ঘটনায় তাঁদের পাশের বসতঘরের মালিক দুলাল কান্তি নাথের ঘরও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

চট্টগ্রামে আগুনে পুড়ে ছাই ৩ ফার্নিচারের দোকান
চট্টগ্রামের মিরসরাইয়ে আগুন লেগে তিনটি ফার্নিচারের দোকান পুড়ে গেছে। এতে দোকানগুলোর আসবাবপত্র, কাঠসহ বিভিন্ন মালামাল পুড়ে অন্তত ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। ক্ষতিগ্রস্ত দোকান মালিকেরা হলেন-মেজবাহ উল আলম, দিদারুল আলম এবং আবদুল্লাহ আল নোমান।

মিরসরাইয়ের কামাল: ব্যবহার করেন ভারতীয় সিম, বিয়েও সেখানে, পেশা চোরাচালান
চট্টগ্রামের মিরসরাইয়ের ভারতীয় সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় একটি চোরাচালানকারী চক্রের অন্যতম প্রধান সদস্য হিসেবে অভিযুক্ত কামাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা-পুলিশ। বুধবার (১৫ জুলাই) রাতে উপজেলার করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পর্যটকদের জন্য উন্মুক্ত মিরসরাই-সীতাকুণ্ডের সব ঝরনা
বৈরী আবহাওয়ার কারণে বন্ধ থাকার পর চট্টগ্রামের বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের আওতাধীন মিরসরাই ও সীতাকুণ্ডের সব পাহাড়ি ঝরনা আবারও পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। বন বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃষ্টি কমে যাওয়ায় ও পানির প্রবাহ স্বাভাবিক হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চট্টগ্রামে পলিথিনে মোড়ানো নবজাতক উদ্ধার, হাসপাতালে ভর্তি
চট্টগ্রামের মিরসরাইয়ে বাড়ির দরজার সামনে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (১৬ জুন) সকাল ১০টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকার ভোলা সওদাগর বাড়ির মীর হোসেনের ঘরের সদর দরজার সামনে থেকে কন্যাশিশুটিকে উদ্ধার করা হয়।

মিরসরাইয়ে চার গাড়ির সংঘর্ষে পথচারীর মৃত্যু
চট্টগ্রামের মিরসরাইয়ে চার যানের সংঘর্ষে এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

মিরসরাইয়ে সিলিন্ডারবাহী ট্রাক উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট
চট্টগ্রামের মিরসরাইয়ে সিলিন্ডারবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মহাসড়কে যানজটের সৃষ্টি করেছে। দুর্ঘটনার পর ট্রাকে থাকা গ্যাস সিলিন্ডারগুলো সড়কের ওপর ও আশপাশে ছড়িয়ে পড়ে।

এমপি নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত
চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। ব্যবসায়িক কাজ শেষে কুমিল্লা থেকে ফেরার পথে আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মোহাম্মদ আলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২
চট্টগ্রামমুখী লেনে চলন্ত এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ সময় দাঁড়িয়ে থাকা আব্দুর রহমান ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।

মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, জুলাই মঞ্চ নেতার মৃত্যু
মিরসরাইয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে তাহমিদ উল্যাহ (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় আরও সাত-আটজন আহত হয়েছেন।

মিরসরাইয়ে পোলট্রি খামারে আগুন
চট্টগ্রামের মিরসরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে একটি পোলট্রি খামারের দুই হাজারের বেশি মুরগির বাচ্চা মারা গেছে। আজ রোববার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার সাহেরখালী ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়া গ্রামের আলাউদ্দিন পোলট্রি খামারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

চট্টগ্রামে খেজুরগাছ থেকে পড়ে শিবির নেতার মৃত্যু
মিরসরাইয়ে খেজুরগাছ থেকে পড়ে সাইফুল্লাহ মনোয়ার হোসেন (১৫) নামের এক ছাত্রশিবির নেতার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার কাটাছড়া ইউনিয়নের বামনসুন্দর এলাকায় এ ঘটনা ঘটে।

মিরসরাইয়ে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার
চট্টগ্রামের মিরসরাইয়ে ১০০টি ইয়াবা বড়িসহ এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (৭ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার সাহেরখালী ইউনিয়নের ভোরবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ছালাউদ্দিন সাহেরখালী ইউনিয়নের উত্তর সাহেরখালী মোল্লাপাড়ার মহিউদ্দিনের ছেলে।

মিরসরাইয়ে গৃহবধূর গলায় ছুরি ধরে ডাকাতি, ১০ লাখ টাকার মালামাল লুট
চট্টগ্রামের মিরসরাইয়ে এক গৃহবধূর গলায় ছুরি ধরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের নিজতালুক এলাকার আব্দুল মজিদ মিস্ত্রির বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে।

মিরসরাইয়ে এক রাতে তিন ইউনিয়নে চুরি, স্থানীয়দের উদ্বেগ
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় এক রাতে তিনটি ভিন্ন ভিন্ন ইউনিয়নে চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার ইছাখালী, ওয়াহেদপুর ও খৈয়াছড়া ইউনিয়নে এসব চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) ভুক্তভোগীরা জোরারগঞ্জ ও মিরসরাই থানায় পৃথক
