
চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকসেবীদের মাদক সেবন ছাড়াতে সামাজিক চাপ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে না এলে তাঁদের বাড়িতে ‘এখানে সুলভ মূল্যে মাদক বিক্রি হয়’ লেখা ব্যানার টাঙানোর ঘোষণা দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার আবুতোরাব বাজারে আয়োজিত মাদকবিরোধী র্যালি ও সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।
বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে অন্তত তিন হাজার শিক্ষার্থী অংশ নেয়। আবুতোরাব উচ্চবিদ্যালয়, আবুতোরাব ফাজিল মাদ্রাসা, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেয়।
রাজনৈতিক দলের নেতা-কর্মী ও ব্যবসায়ী এবং হিতকরী, শিকড় সংঘ, আলোকিত, আনন্দ সংঘ, অগ্রদূত, নবপ্লাবনসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরাও র্যালিতে অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, ‘মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। মাদকসেবীদের মাদক ছাড়তে উৎসাহিত করার পাশাপাশি মাদক কারবারিদের বিরুদ্ধেও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
মাদকসেবীদের হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন, মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে হবে। কেউ মাদক সেবন অব্যাহত রাখলে তাঁর বাড়িতে ‘এখানে সুলভ মূল্যে মাদক বিক্রি হয়’ লেখা ব্যানার টাঙানো হবে। মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান তাঁরা।
সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হিতকরীর প্রতিষ্ঠাতা শহিদুল ইসলাম রয়েলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, মিরসরাই থানার পরিদর্শক (তদন্ত) মো. আওলাদ, উপজেলা কৃষক দলের সভাপতি মো. আশরাফ উদ্দিন, বিএনপি নেতা জাকারিয়া মহিউদ্দিন, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ মো. আবসার উদ্দিনসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ছয়তলা থেকে পড়ে সরকারি মহিলা কলেজের ক্যাশিয়ার মো. নাজমুল হকের মৃত্যুর ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। তাঁর বিরুদ্ধে কলেজের শিক্ষার্থী ভর্তির ৩ লাখ ৪৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন অধ্যক্ষ। তবে পরিবারের দাবি, অর্থ আত্মসাতের অভিযোগ তুলে
২ মিনিট আগে
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টারের ২১০৭ নম্বর কোর্সের উত্তরপত্র হারানোর অভিযোগ উঠেছে। এতে করে ফল প্রকাশ আটকে আছে দীর্ঘ পাঁচ মাস। ফলে পরবর্তী সেমিস্টারের পরীক্ষাও স্থগিত করা হয়েছে। ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন...
১৯ মিনিট আগে
রাজধানীর রূপনগর থেকে অপহরণের ১৮ দিন পর ছয় বছরের এক শিশুকে গাজীপুরের টঙ্গী থেকে জীবিত উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৪। আজ মঙ্গলবার টঙ্গী পূর্ব থানাধীন এরশাদনগরের দত্তপাড়ায় সম্মিলিত শিশু পুনর্বাসন কেন্দ্রের (বালক শাখা) ১ নম্বর ব্লক থেকে তাকে উদ্ধার করা হয়।
২৫ মিনিট আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের ওসমানপুর গ্রামে চয়ন (৪৫) নামের এক পেঁয়াজু-আলুর চপ বিক্রেতাকে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।
২৭ মিনিট আগে