
মাসুদ কামাল
মাসুদ কামাল
সকল লেখা

বিমানবন্দরে অব্যবস্থাপনা ও রিমান্ড সমাচার
মেজর (অব.) আখতারুজ্জামানের রাজনীতি আমার পছন্দ নয়। ওনার রাজনীতির গতিপথ খুবই এলোমেলো। বিএনপি থেকে উনি দুবার এমপি হয়েছেন। আবার পাঁচবার বহিষ্কার হয়েছেন। এতবার ওনাকে দল থেকে বের করে দেওয়ার অর্থ হচ্ছে এতবার উনি দলে প্রবেশও করতে পেরেছিলেন!

বেতন ও জীবনযাপন সহজ পাটিগণিত নয়
সাধারণত সরকারি কর্মচারীদের বেতন পাঁচ বছর পরপর মূল্যায়ন করা উচিত। দেশের অর্থনৈতিক কাঠামো, জীবনযাত্রার ব্যয়ে পরিবর্তন—এসব কারণেই এই পুনর্মূল্যায়ন করা হয়। এর আগে ২০১৫ সালে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা বেড়ে আগের বেতনের দ্বিগুণ হয়েছিল।

কতটুকু ইলেকশন, কতটুকু সিলেকশন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি হয়েছেন। দেশের বর্তমান পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি হিসেবে তিনি সম্ভবত বেশির ভাগ মানুষের কাছেই পছন্দের একজন মানুষ। সেভাবে দেখলে বঙ্গভবন একজন যোগ্য অভিভাবকই পেয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচন, ‘দুধভাত’ প্রতিদ্বন্দ্বিতা
বাংলাদেশের রাষ্ট্রপতি পদটিকে আমার কাছে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অথচ গুরুত্বহীন, সম্মানিত অথচ অবহেলিত, ক্ষমতাবান এবং একই সঙ্গে ক্ষমতাহীন ব্যক্তি বলে মনে হয়। উনি অনেক কিছুই পারেন, অথচ কিছুই পারেন না। মাত্র দেড়টি কাজ ছাড়া আর সবকিছুই তাঁকে করতে হয় প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী।

গণ-আন্দোলন, নাকি মেটিকুলাস ডিজাইন
দুই বছর পর এসে পেছন ফিরে তাকানো তেমন জটিল কোনো কাজ নয়। যে কেউ-ই সেটা পারে, সবকিছু পরিষ্কার মনে করা যায়। উপলব্ধি করা যায়, কেন কোথায় কী হয়েছিল। কিন্তু ঘটনাটা যদি হয় জুলাই আন্দোলন, যার মাধ্যমে একটা প্রবল পরাক্রম স্বৈরাচারী সরকারের পতন হয়েছিল, তাহলে বিষয়টা আর অত সহজ থাকে না।

জলীয় চরিত্রের রাষ্ট্রপতির প্রত্যাশিত বিদায়
অসময়ে রাষ্ট্রপতিকে বিদায় দেওয়ার ক্ষেত্রে বিএনপির ট্র্যাক রেকর্ড বেশ সমৃদ্ধ। বিচারপতি সায়েম, অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী—তাঁরা বেশ অপমানিত হয়েই বিদায় নিয়েছিলেন। আর এবার বিদায় নিলেন মো. সাহাবুদ্দিন। প্রতিযোগিতামূলকভাবে চিন্তা করলে দেখা যাবে, তাদের চেয়ে আওয়ামী লীগ অনেকটাই পিছিয়ে আছে।

পরিকল্পনা কঠিন, বাস্তবায়ন আরও কঠিন
কদিন আগে আমাদের বিএনপি সরকারের ক্ষমতা গ্রহণের ১০০ দিন পূর্ণ হলো। বিএনপির মিডিয়া সেল তাদের ফেসবুক পেজে ১০০ দিনের সাফল্যের বেশ কিছু ফিরিস্তি প্রকাশ করেছে।

মাজারে হামলা কারা করে
আমি একসময় মিরপুর এলাকায় থাকতাম। সেটা আমার পেশাগত জীবনের শুরুর দিকের কথা। তখন রিপোর্টার ছিলাম। বয়সও কম। যেকোনো বিষয় নিয়েই কৌতূহল, বিস্তারিত জানারও ইচ্ছা হতো। মিরপুর ১ নম্বর সেকশনের শাহ আলীর মাজার নিয়ে একবার আগ্রহ জন্মাল।

তাহলে গোলামিই আমাদের পছন্দ!
গত দুই দিন ধরে আমি খুব সিরিয়াসলি যে কাজটি করার চেষ্টা করছি, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের কৃষিপণ্যের দাম বিশ্লেষণ। এ ধরনের বিশ্লেষণ বছর কয়েক আগে আমার এক ব্যবসায়ী বন্ধুকে করতে দেখতাম। তিনি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে নানা ধরনের কৃষিপণ্য রপ্তানি করতেন।

গণভোট অবৈধ হলে গণভোটের রায় কীভাবে বৈধ
এ বছরের শুরুর দিকে প্রায়ই একটা প্রশ্নের মুখোমুখি হয়েছি। অনেকেই জানতে চেয়েছেন, ফেব্রুয়ারির নির্বাচনে কোন দল কত আসন পেতে পারে? প্রশ্নটা কেউ করেছেন সিরিয়াসলি, আবার কেউবা নেহাতই কথাচ্ছলে। আমি তো জ্যোতিষী নই, আমি কীভাবে বলব! যাঁরা প্রশ্ন করেছেন, তাঁরাও জানতেন, আমি জ্যোতিষী নই।

সরকারের দুই চেহারা—কোনটি আসল, কোনটি নকল
দায়িত্ব নেওয়ার পর নতুন সরকারের মধ্যে দুটি ধারা দেখা যাচ্ছে। প্রথমটি—প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত কিছু কর্মকাণ্ড, আচার-আচরণ। আর দ্বিতীয়টি হচ্ছে, বিএনপি ও তার নেতাদের গতানুগতিক কাজকর্ম। এই দুই ধারার মধ্যে মিলের চেয়ে যেন অমিলই বেশি। ফলে সাধারণ মানুষ বুঝে উঠতে পারছেন না, আগামী দিনগুলোতে ঠিক...

আর কবে জামায়াত এমন সুযোগ পাবে
মধ্যবিত্তের খাদ্যাভ্যাসে একটা লক্ষণীয় পরিবর্তন এসেছে। প্রায়ই দেখবেন, এরা তেমন কোনো জরুরি কারণ ছাড়াই বাইরে খেতে যায়। ছেলে, মেয়ে, স্বামী, স্ত্রী—সবাই মিলে একবেলা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসে। এই পরিবর্তনটা ঠিক কবে থেকে শুরু করেছে, তা নিয়ে গবেষণা হতে পারে।

বেহেশতের টিকিট কিংবা ফ্রি ইন্টারনেট
নির্বাচনে জিততে রাজনৈতিক দলগুলো কতটা বেপরোয়া হতে পারে, তার প্রমাণ মেলে তাদের দেওয়া প্রতিশ্রুতির দিকে তাকালেই। কেবল এবারই নয়, আগের প্রতিটি নির্বাচনেই নানা ধরনের লোভনীয় প্রতিশ্রুতির ডালা সাজিয়ে রাখা হয়েছে জনগণের সামনে। নির্বাচন শেষে বিজয়ী দল সবচেয়ে আগে ভুলে গেছে সেসব প্রতিশ্রুতি বা অঙ্গীকারের কথা।

রাজনীতিবিদদের রহস্যময় হলফনামা
বহুল চর্চিত ওয়ান-ইলেভেন সরকার ও তার কর্মকাণ্ড নিয়ে নানা ধরনের আলোচনা-সমালোচনা রয়েছে। আমাদের নির্বাচনী ব্যবস্থায় তারা কিছু মৌলিক পরিবর্তন এনেছিল। এসব পরিবর্তনের কিছু প্রশংসিত হয়েছে, কিছু হয়েছে সমালোচিত।

তত্ত্বাবধায়ক ভালো, কিন্তু এখনই নয়!
তত্ত্বাবধায়ক সরকারপদ্ধতি ফিরে এসেছে। কিন্তু আসলেই কি ফিরে এসেছে? ২০১১ সালে তৎকালীন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে বাতিল করে দিয়েছিলেন। ১৪ বছর পর বর্তমান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত আপিল বিভাগ আগের সে রায়কে ত্রুটিপূর্ণ...

ত্রিভুজ সম্পর্কের অনিবার্য পরিণতির অপেক্ষায়
ত্রিমুখী সম্পর্ক নিয়ে অনেক মুভি হয়েছে। এ রকম মুভি দেখেননি, এমন লোক খুঁজে পাওয়া কঠিন। কেবল মুভিতেই কেন, বাস্তবেও ত্রিমুখী সম্পর্কের অনেক ঘটনা আমরা দেখে থাকি। সব ক্ষেত্রেই দেখা যায়, ত্রিভুজ সম্পর্কের শেষ পরিণতি সাধারণত ভালো হয় না।
