
ভৈরব প্রতিনিধি
ভৈরব প্রতিনিধি
সকল লেখা

পুলিশে না দিয়ে শিকলে বাঁধা দুই মাদক কারবারিকে ছাড়িয়ে নিলেন ইউপি সদস্য
কিশোরগঞ্জের ভৈরবের শ্রীনগরে টাকা ও ইয়াবা সরবরাহ নিয়ে বিরোধের জেরে দুই ভাইকে শিকলে বেঁধে রেখেছিলেন হাকিম মিয়া। পরে ইউপি সদস্য মানিক মিয়া লোকজন নিয়ে তাঁদের ছাড়িয়ে নেন বলে অভিযোগ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুজনকে পায়নি।

চলন্ত মাহিন্দ্রা থেকে লাফ দিয়েও বাঁচতে পারল না কিশোর হেলপার
কিশোরগঞ্জের ভৈরবে ইটবাহী মাহিন্দ্রা ট্রাক্টর উল্টে চাপা পড়ে নূর আলম সিকদার (১৫) নামের এক কিশোর হেলপারের মৃত্যু হয়েছে। আজ বিকেলে আগানগর ইউনিয়নের খলাপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

ভৈরবে তলিয়ে যাওয়া কৃষিজমির মাটি যাচ্ছিল ইটভাটায়, ২ লাখ টাকা অর্থদণ্ড
মেঘনা নদীর তীরবর্তী ফসলি জমিগুলো বর্তমানে পানির নিচে। সেই কৃষিজমির উপরিভাগের (টপসয়েল) মাটি এক্সকাভেটর দিয়ে কেটে নেওয়া হচ্ছিল অনুমতি ছাড়াই। পরে ওই মাটি বাল্কহেডে করে নিয়ে ইটভাটায় দেওয়া হতো। খবর পেয়ে প্রশাসন অভিযান চালিয়ে মাটি কাটার কাজে ব্যবহৃত দুটি এক্সকাভেটর, একটি পল্টুন ও একটি বাল্কহেড

ভৈরবের চন্ডিবেরে আগুনে পুড়ল ৮ বসতঘর
কিশোরগঞ্জের ভৈরব শহরের চন্ডিবের গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে আটটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র। ভৈরব বাজার ও নদীঘাট ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ভৈরবে হাত-পা বাঁধা অবস্থায় প্রবাসফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের পূর্ব নয়াহাটি গ্রাম থেকে রোকন উদ্দিন জয় (২৪) নামে এক প্রবাসফেরত যুবকের হাত-পা বাঁধা ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে তাঁর নিজ বাড়ির পেছনের ঝোপঝাড়ে থাকা একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে ট্রলারডুবি, ভৈরবের যুবক নিহত
লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে ভৈরবের বায়জিদ চৌধুরী নিহত হয়েছেন বলে পরিবারের দাবি। ১৪ সেপ্টেম্বরের এ ঘটনায় তাঁর মরদেহ এখনো পাওয়া যায়নি। প্রশাসন জানিয়েছে, পরিবার মরদেহ দেশে আনতে চাইলে সহযোগিতা করা হবে।

ভৈরবে রেললাইনের নাট-বল্টুসহ আটক যুবক, খুলেছিলেন ১৪টি
কিশোরগঞ্জের ভৈরবে রেললাইনের জয়েন্টের নাট-বল্টু খোলার সময় স্থানীয়দের হাতে আটক হন আশিক মিয়া (৩০) নামের এক যুবক। পরে পুলিশকে খবর দিলে তাঁরা ঘটনাস্থল থেকে ১৪টি নাট-বল্টুসহ যুবককে থানায় নেয় রেলওয়ে পুলিশ। পরে যুবকের বিরুদ্ধে মামলার পর তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে...

ভৈরবে দুর্বৃত্তদের হামলায় সাবেক কাউন্সিলর আল আমিন সৈকত নিহত
কিশোরগঞ্জের ভৈরবে দুর্বৃত্তদের হামলায় ভৈরব পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আল আমিন সৈকত নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাতে ভৈরব বাজারের টিনপট্টি এলাকায় হামলার পর তাঁকে আল-শেফা হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মেঘনা নদীতে সক্রিয় জ্বালানি তেল পাচারকারী চক্র, রাজস্ববঞ্চিত সরকার
ভৈরব-আশুগঞ্জ অংশের মেঘনা নদীতে সরকারি কনডেনসেট চুরি ও পাচারের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। স্থানীয় সূত্রের দাবি, পাইপলাইন ও তেলবাহী জাহাজ থেকে চুরি করে তেল সংগ্রহ করে বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে। ফলে রাজস্ব হারাচ্ছে সরকার। অথচ প্রশাসন নিশ্চুপ।

ভৈরবে অবৈধ চায়না দুয়ারি জালের গুদাম ও বেকারিতে অভিযান, লক্ষাধিক টাকা জরিমানা
কিশোরগঞ্জের ভৈরবে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ চায়না দুয়ারি জাল গুদামজাত, কেনাবেচার অপরাধে তিনজনকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া আনুমানিক ২০ লাখ টাকা মূল্যমানের জব্দ চায়না দুয়ারি জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

ভৈরবে বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ১৫
কিশোরগঞ্জের ভৈরবে বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর ও মিরারচর গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয় শুরু হয়। নিহত ব্যক্তি মিরারচর গ্রামের আসাদ মিয়ার ছেলে মাসুদ...

কৃতকার্য হয়েও ভর্তি হতে না পারায় ক্ষোভ
কিশোরগঞ্জের ভৈরবে সরকারি কেবি পাইলট মডেল হাই স্কুলের অষ্টম থেকে নবম শ্রেণিতে উত্তীর্ণ হয়েও ভর্তি হতে না পেরে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে এই কর্মসূচি পালন করে তারা।

দুপুরে বিদ্রোহী বিকেলে আ.লীগের মনোনয়ন
কিশোরগঞ্জের ভৈরবে উপজেলার আগানগর ইউপিতে মো. হুমায়ূন কবির দলের বিদ্রোহী হয়ে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দুপুরে মনোনয়নপত্র দাখিলের পর বিকেলে জানতে পারেন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন তিনি।

এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কমলপুরে মনিরুজ্জামান রূপক নামে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের

নবজাতককে চুবিয়ে হত্যার অভিযোগ
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বালতির পানিতে চুবিয়ে নবজাতককে হত্যার অভিযোগ উঠেছে। পৌরশহরের কালিপুর গ্রামের মধ্যপাড়া মহল্লায় গত শুক্রবার এ ঘটনা ঘটে। তবে পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো অভিযোগ বা মামলা করা হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

গুদামে অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
কিশোরগঞ্জের ভৈরব শহরের চকবাজার এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬০ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল ও রিংজাল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার সকাল থেকে গতকাল বৃহস্প্রতিবার বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে এসব অবৈধ জাল উদ্ধার করা হয়।
