
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের পূর্ব নয়াহাটি গ্রাম থেকে রোকন উদ্দিন জয় (২৪) নামে এক প্রবাসফেরত যুবকের হাত-পা বাঁধা ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে তাঁর নিজ বাড়ির পেছনের ঝোপঝাড়ে থাকা একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত রোকন উদ্দিন জয় পূর্ব নয়াহাটি গ্রামের কৃষক ছাত্তার মিয়ার ছেলে।
স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবারের সদস্যরা জানান, প্রায় তিন বছর আগে সিঙ্গাপুরে পাড়ি জমান রোকন উদ্দিন জয়। এক মাস আগে তিনি ছুটিতে দেশে ফেরেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে বন্ধুদের সঙ্গে কক্সবাজার ভ্রমণে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু সেই ভ্রমণে আর যাওয়া হলো না।
বাবা ছাত্তার মিয়া জানান, জয় কক্সবাজার যাওয়ার জন্য তাঁর কাছ থেকে ১০ হাজার টাকা নিয়ে ঢাকায় যান। সেখান থেকে কাপড়চোপড় কিনে রাত আনুমানিক ৯টার দিকে বাড়িতে আসেন। কিন্তু সকালে খবর পেয়ে বাড়ির পেছনে হাত-পা বাঁধা অবস্থায় ছেলের ঝুলন্ত মরদেহ দেখতে পান তিনি। দুর্বৃত্তরা তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ গাছে ঝুলিয়ে রেখেছে বলে তিনি দাবি করেন। তাঁরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
খবর পেয়ে ভৈরব থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠায়।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে—তা উদ্ঘাটনের জন্য পুলিশ কাজ করছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যেই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।’

খাগড়াছড়ির দীঘিনালার দুর্গম মধ্য বানছড়া এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা সেনা জোন বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে। দিনব্যাপী এ ক্যাম্পে তিন শতাধিক পাহাড়ি জনগোষ্ঠীর মানুষ চিকিৎসাসেবা পান।
৭ মিনিট আগে
ভোলার মনপুরায় ইয়াবাসহ দুই যুবক আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার রামনেওয়াজ লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
৮ মিনিট আগে
কুড়িগ্রামের উলিপুরে ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ মঙ্গলবার শিশুটির প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। এর আগে গতকাল সোমবার রাতে শিশুর বাবা বাদী হয়ে মামলাটি করেন।
১০ মিনিট আগে
গ্রেপ্তার ব্যক্তিরা গ্রাহকদের আঙুলের ছাপ সংরক্ষণ করতেন। পরে স্ক্রিনে ভেসে ওঠা ফিঙ্গারপ্রিন্ট রেকর্ড করে দৃশ্যমান প্যাটার্ন আলাদা করতেন। এরপর ডিজিটাল প্রযুক্তির সাহায্যে কৃত্রিম আঙুলের ছাপ তৈরি করে নতুন সিম তুলতেন (সিম রিপ্লেসমেন্ট)।
১৮ মিনিট আগে