
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
সকল লেখা

বাঘায় ২ দিনে ৪৫ মণ ভেজাল গুড় ধ্বংস, জরিমানা
রাজশাহীর বাঘা উপজেলায় দুই দিনে ভেজাল গুড় তৈরির চারটি কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ৪৫ মণ গুড় ধ্বংস করা হয়েছে। এ সময় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা ২৭ বস্তা চিনি স্থানীয় এতিমখানায় দেওয়া হয়েছে।

ছেলের সঙ্গে ওমরাহ পালনে গিয়ে বাংলাদেশি নারীর মৃত্যু
পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় মারা গেছেন রাজশাহীর বাঘা উপজেলার জহুরা বেওয়া (৬৮)। গতকাল শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে তাঁর মৃত্যু হয়। তিনি উপজেলার মনিগ্রাম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তহুরুল ইসলামের মা।

বাঘায় সুযোগ বুঝে বেশি দামে বিক্রি হচ্ছে জ্বালানি তেল
কোথাও পাওয়া যাচ্ছে, কোথাও পাওয়া যাচ্ছে না। পাওয়া গেলেও পাম্প বাদে নির্দিষ্ট দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। সদর এলাকার চেয়ে গ্রাম এলাকায় সুযোগ বুঝে ২০০ টাকা পর্যন্ত বিক্রির খবর পাওয়া গেছে। কেউ আবার ভ্রাম্যমাণ আদালতের খবর পেয়ে বিক্রি বন্ধ করে দিয়েছেন। এতে বেকায়দায় পড়েছেন যারা গ্রামের দোকান থেকে

বাঘায় কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২, আতঙ্কে এলাকাবাসী
রাজশাহীর বাঘায় বেওয়ারিশ পাগলা কুকুরের উপদ্রব বেড়েই চলছে। ঘুরে বেড়ানো এক কুকুরের কামড়ে শিশুসহ ১২ জন পথচারী আহত হয়েছে। গতকাল রোববার (২৬ অক্টোবর) সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা নওদাপাড়া, পুকুরপাড়া, আঠালিয়াপাড়া, অমরপুরসহ লালপুর উপজেলার সাধুপাড়া, ধরবিলা...

বাঘার পীরগাছায় বৈশাখী মেলায় হাজারো মানুষের সমাগম
রাজশাহীর বাঘা উপজেলার পীরগাছায় বৈশাখী মেলায় হাজারো মানুষ সমবেত হয়েছেন। উপজেলার নওটিকা ও পীরগাছা গ্রামের বাসিন্দাদের আয়োজনে প্রতিবছর বাংলা নববর্ষে এই মেলা অনুষ্ঠিত হয়। মেলাটি ঐতিহ্য রক্ষার বিনোদনই নয়, সাংস্কৃতিক একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবেও বিবেচিত হয়ে থাকে।

বাঘায় আ.লীগের লিফলেট বিতরণের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
রাজশাহীর বাঘায় আওয়ামী লীগের লিফলেট বিতরণের প্রতিবাদে বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৬টায় উপজেলার বাউসা বাজারে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করে বাউসা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
