Ajker Patrika

বাঘায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
বাঘায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার
প্রতীকী ছবি

রাজশাহীর বাঘা উপজেলায় ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার খোর্দ্দ বাউসা এলাকায় অভিযান চালিয়ে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শিক্ষকের নাম নাইম ইসলাম সাজু (২২)। তিনি উপজেলার খোর্দ্দ বাউসা গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসায় শিক্ষকতা করেন।

পুলিশ ও ঘটনার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটির পরিবারের পক্ষ থেকে সোমবার বাঘা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় একটি মামলা দায়ের করা হয়। শিশুটির দাদা বাদী হয়ে এ মামলাটি করেন।

মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

ঘটনার বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও বাঘা থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, ভুক্তভোগী শিশুটির ডাক্তারি পরীক্ষাসহ (মেডিকেল টেস্ট) প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। গতকাল মঙ্গলবার অভিযুক্ত শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত