Ajker Patrika

ছেলের সঙ্গে ওমরাহ পালনে গিয়ে বাংলাদেশি নারীর মৃত্যু

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
ছেলের সঙ্গে ওমরাহ পালনে গিয়ে বাংলাদেশি নারীর মৃত্যু
ছবি: সংগৃহীত

পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় মারা গেছেন রাজশাহীর বাঘা উপজেলার জহুরা বেওয়া (৬৮)। গতকাল শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে তাঁর মৃত্যু হয়। তিনি উপজেলার মনিগ্রাম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তহুরুল ইসলামের মা।

জহুরা বেওয়ার বাড়ি বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের পারশাওতা বিনোদপুর গ্রামে। তিনি ওই গ্রামের মুন্সি খলিল উদ্দিনের স্ত্রী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ওমরাহ পালনের উদ্দেশে গত ৭ অক্টোবর ছেলের সঙ্গে সৌদি আরবে যান জহুরা বেওয়া। ওমরাহ পালনকালে মক্কায় তাঁর মৃত্যু হয়। আগামী ২৩ অক্টোবর ছেলের সঙ্গে তাঁর দেশে ফেরার কথা ছিল।

মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে অধ্যক্ষ তহুরুল ইসলাম বলেন, ‘গতকাল বিকেল ৪টার দিকে মা মক্কায় ইন্তেকাল করেছেন। সেখানেই তাঁর দাফন সম্পন্ন করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত