Ajker Patrika

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান, এক লাখ টাকা জরিমানা

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান, এক লাখ টাকা জরিমানা
আজ রোববার সকাল ৮টার দিকে বাঘার পীরগাছা নতুনপাড়া গ্রামের নাসির উদ্দীন সরকারের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীর বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ ভেজাল গুড় ও গুড় তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করে জনসমক্ষে ধ্বংস করা হয়।

আজ রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের পীরগাছা নতুনপাড়া গ্রামের নাসির উদ্দীন সরকারের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। নাসির উদ্দীন ওই গ্রামের আফু সরকারের ছেলে।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুশরাত জাহান অনন্যা। পুলিশ সদস্যদের সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত নাসির উদ্দীনকে এক লাখ টাকা জরিমানা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নাসির উদ্দীন নিজ বাড়িতে কারখানা স্থাপন করে দীর্ঘদিন ধরে চিনি, মোনালিসা, বিভিন্ন ধরনের রাসায়নিক, চুন, রং, হাইড্রোজ, ফিটকিরি, ডালডা ও আটা ব্যবহার করে ভেজাল গুড় তৈরি করে আসছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে রোববার সকালে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ভেজাল গুড় ও গুড় তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করে জনসমক্ষে ধ্বংস করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুশরাত জাহান অনন্যা বলেন, কারখানাটিতে অপরিচ্ছন্ন পরিবেশে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ব্যবহার করে গুড় তৈরি করা হচ্ছিল। এ অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত