রাজশাহীর বাঘায় বেওয়ারিশ পাগলা কুকুরের উপদ্রব বেড়েই চলছে। ঘুরে বেড়ানো এক কুকুরের কামড়ে শিশুসহ ১২ জন পথচারী আহত হয়েছে। গতকাল রোববার (২৬ অক্টোবর) সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা নওদাপাড়া, পুকুরপাড়া, আঠালিয়াপাড়া, অমরপুরসহ লালপুর উপজেলার সাধুপাড়া, ধরবিলা লক্ষবাড়িয়া গ্রামের বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে আতঙ্কে রয়েছে এলাকাবাসী।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, গতকাল সকাল থেকে রাত পর্যন্ত হঠাৎ পাগলা কুকুর পথচারীদের ওপর আক্রমণ করে। এতে ১২ জন আহত হয়। তাদের অনেকেই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে দিঘা আঠালিয়া গ্রামের আহত নাজমুল হোসেনকে (২৫) সোমবার (২৭ অক্টোবর) সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
কুকুরের কামড়ে আহত দিঘা নওদাপাড়া গ্রামের নাজিমুদ্দিন (৫৬) বলেন, ‘গতকাল দুপুরে বাড়ির পাশে পথে দাঁড়িয়েছিলাম। হঠাৎ কুকুর কামড়ে দেয়। পরে ভ্যাকসিন নিয়েছি।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশাদুজ্জামন আসাদ বলেন, আহত কয়েকজন ব্যক্তির প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে শুনেছি। তবে অতি দ্রুত কুকুরটি আটক করতে পারলে ভালো হয়।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বাঘা পৌরসভার প্রশাসক শাম্মী আক্তার বলেন, ‘উপজেলার বিভিন্ন এলাকাসহ পৌরসভায় কুকুরের উপদ্রব বেড়েছে, তা জেনেছি। তবে হাইকোর্টে রিট থাকায় উপজেলা ও পৌরসভা কর্তৃক নিধন বা নিয়ন্ত্রণের সুযোগ নেই। এ বিষয়ে আইন মেনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা এলাকায় ১২ বছরের এক ছেলে শিশুকে দুই দফা ধর্ষণের ঘটনায় আসামি মো. রাশেদকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩। সোমবার রাত পৌনে ১২টার দিকে ঠাকুরগাঁও পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
২ মিনিট আগে
পাবনার সাঁথিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘর থেকে আলিফ (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে ঘটনাটি ঘটে। জিজ্ঞাসাবাদের জন্য প্রবাসীর স্ত্রীকে থানায় নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন এলে এটি হত্যা নাকি আত্মহত্যা, তা বলা যাবে।
১৪ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে পদ্মা এক্সপ্রেসের টিটিইর মারধরের অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের রেললাইন অবরোধের প্রভাব পড়েছে সিরাজগঞ্জের জামতৈল রেলওয়ে স্টেশনে। মঙ্গলবার দুপুর পর্যন্ত রাজশাহী থেকে ঢাকামুখী কোনো ট্রেন স্টেশনে পৌঁছায়নি, ফিরে গেছেন অনেক যাত্রী।
২২ মিনিট আগে
ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। তাঁদের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে।
৪২ মিনিট আগে