
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
সকল লেখা

পীরগঞ্জে পুলিশ কর্মকর্তাকে ধাক্কা ও প্রাণনাশের হুমকি, যুবক গ্রেপ্তার
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পুলিশ কর্মকর্তাকে গালিগালাজ, প্রাণনাশের হুমকি ও ধাক্কা দিয়ে আহত করার অভিযোগে মমিনুর রশিদ ওরফে মামুন (৩৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁকে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পীরগঞ্জে বাজার-বিদ্যালয়ের পাশের মরা একটি গাছে দুর্ঘটনার আশঙ্কা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের ফকিরগঞ্জ বাজারে শতবর্ষী একটি মরা শিমুল গাছ এখন জননিরাপত্তার জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। প্রায়ই শুকনো ডালপালা ভেঙে পড়ছে, অথচ দাঁড়িয়ে থাকা গাছটি অপসারণে এখনো নেওয়া হয়নি কার্যকর কোনো উদ্যোগ। এতে বাজারের ব্যবসায়ী, পথচারী, স্থানীয় বাসিন্দা এবং পাশের বিদ্যালয়

পীরগঞ্জে টাঙ্গন নদের ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু
রামদেবপুর এলাকায় টাঙ্গন নদের প্রায় ১৮০ মিটার অংশে সাড়ে ৭ হাজার বালুভর্তি জিও ব্যাগ ফেলা হবে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে ২৭ লাখ টাকা। কাজটি সম্পন্ন হলে নদীভাঙনের ঝুঁকি থেকে অন্তত ২০০টি পরিবার সুরক্ষা পাবে।

পীরগঞ্জে টাঙ্গন নদীতে ডুবে যুবকের মৃত্যু
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার টাঙ্গন নদীতে গোসল করতে নেমে রিপন (২১) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত শুক্রবার (৩১ জুলাই) দুপুরে উপজেলার নাকাটি ব্রিজ সংলগ্ন টাঙ্গন নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন উপজেলার আকাশীল গ্রামের ফজলুর রহমানের ছেলে...

পীরগঞ্জে ২ লাখ টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ, ৫০ হাজার টাকা অর্থদণ্ড
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় দুই লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। এ সময় দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

পীরগঞ্জে বিনা মূল্যে সেলাই মেশিন পেলেন ২০৮ দুস্থ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গ্রামীণ নারীদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে ২০৮ জন দুস্থ ও অসচ্ছল নারীর মধ্যে বিনা মূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রকল্পের আওতায় সেলাই মেশিনগুলো...

পীরগঞ্জে ৮৪ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বাঁশগাড়া মৌজায় যৌথ অভিযানে বন বিভাগের প্রায় ৮৪ একর গেজেটভুক্ত সংরক্ষিত বনভূমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ। বুধবার দুপুরে পরিচালিত অভিযানে দখলমুক্ত করে জমিটি পুনরায় বন বিভাগের নিয়ন্ত্রণে নেওয়া হয়।

পীরগঞ্জে পুণ্য খালের দুই তীরে ৭ হাজার গাছের চারা রোপণ শুরু
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পুণ্য খাল পুনঃখনন প্রকল্পের আওতায় খালের দুই তীরে ৭ হাজার ফলদ ও বনজ গাছের চারা রোপণ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে হাজীপুর ইউনিয়নের অন্তার ব্রিজ থেকে সেনগাঁও ইউনিয়নের হাতিডুবা ব্রিজ পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ: স্বাস্থ্যকেন্দ্রে ওষুধের তীব্র সংকট, দুর্ভোগ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন ধরনের স্যালাইন এবং কুকুরের কামড়ের ভ্যাকসিনের সংকট দেখা দিয়েছে। প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসামগ্রীর ঘাটতির কারণে চিকিৎসার জন্য আগতরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এতে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের রোগীরা।

আসামি ধরতে গিয়ে হার্ট অ্যাটাকে এএসআইয়ের মৃত্যু
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে হৃদ্রোগে আক্রান্ত হয়ে শহিদুল ইসলাম শহীদ (৪০) নামে এক সহকারী উপপরিদর্শক (এএসআই) মারা গেছেন। গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পীরগঞ্জে ট্রেনে দুই হকারের মারামারি, ছুরিকাঘাতে একজনের মৃত্যু
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রেনে আলামিন (৩০) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার রাতে ঢাকাগামী পঞ্চগড় একতা এক্সপ্রেস পীরগঞ্জ রেলস্টেশনে ট্রেনটি থামলে শেষের বগিতে এই হত্যাকাণ্ড ঘটে।

পাঁচ মাসের শিশুর মাথায় বিরল রোগ ‘হাইড্রোসেফালাস’, অসহায় পরিবার
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরশহরের গুয়াগাও গ্রামের মাত্র পাঁচ মাসের শিশু একটি বিরল রোগ, হাইড্রোসেফালাস (মাথায় পানি জমা)-এ আক্রান্ত হয়েছে। মাথায় অস্বাভাবিকভাবে পানি জমে যাওয়ায় শিশুটির মস্তিষ্কের ওপর তীব্র চাপ সৃষ্টি হচ্ছে, যা তার জীবনের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে ওঠেছে।

সাবেক এমপি মুক্তিযোদ্ধা ইমদাদুল হক মারা গেছেন
পীরগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইমদাদুল হক (৮৩) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

অনূর্ধ্ব-১৫ সাবেক ফুটবলার আশিক মাদকসহ গ্রেপ্তার
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের (অনূর্ধ্ব-১৫) সাবেক খেলোয়াড় আশিকুর রহমান আশিককে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে আরিফ হোসেন বাঁধন (২৩) নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

টাঙ্গন নদে ভাসছিল জেলের লাশ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টাঙ্গন নদ থেকে আনায়ারুল ইসলাম আনার (৫২) নামের এক জেলের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার জাবরহাট ইউনিয়নের করনাই ঘাট গড়িপাড়া থেকে এ লাশ উদ্ধার করে।

পীরগঞ্জে চিকিৎসক সংকট, স্বাস্থ্যসেবা ব্যাহত
পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দুটি উপস্বাস্থ্যকেন্দ্র এবং আটটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক সংকটের কারণে স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। উপজেলা হাসপাতালটিতে জুনিয়র কনসালটেন্ট, সহকারী সার্জন, আরএমও ও মেডিকেল অফিসারের বেশ কয়েকটি পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় সিজারিয়ানসহ বিভিন্ন...
