
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে চাচিকে বাঁচাতে গিয়ে টাঙ্গন নদীর পানিতে ডুবে সুমাইয়া আকতার (১২) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার বৈরচুনা ইউনিয়নে রানীরঘাট রাবার ড্যামে এ ঘটনা ঘটে।
সুমাইয়া উপজেলার বেলডাঙ্গী গ্রামের শুকুর আলীর মেয়ে। সে উপজেলার তেতরা দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন।
পীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম সরকার বলেন, দুপুরে ওই ছাত্রী ও তার চাচি আফসানা বেগম (২৪) বাড়ির পাশের রানীরঘাট রাবার ড্যামের উজানে টাঙ্গন নদীতে জমানো পানিতে গোসল করতে যান। একপর্যায়ে আফসানা নদীর পানিতে ডুবে যান। তাঁকে বাঁচাতে এগিয়ে গেলে সুমাইয়াও পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন সুমাইয়াকে মৃত এবং আফসানাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। আফসানা বর্তমানে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশেই গড়ে উঠেছে অনিয়ন্ত্রিত ময়লার ভাগাড়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির শ্রেণিকক্ষের জানালা ঘেঁষে জমে থাকা ময়লার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
৭ মিনিট আগে
পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে এক বিএনপি নেতার গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ওই চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেছেন সংশ্লিষ্ট বিএনপি নেতা। এ ঘটনায় ছাত্রদল সভাপতিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
৩৬ মিনিট আগে
টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার মির্জাপুর প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেনের মা জাহিরন নেছা (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে ঢাকার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে...
৩৮ মিনিট আগে
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়ল দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় একই সঙ্গে থাকা ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল্লাহ মোড়ল গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নিয়তির মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে