
নীলফামারী প্রতিনিধি
নীলফামারী প্রতিনিধি
সকল লেখা

সাবেক মন্ত্রী নূরের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা
সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামন নূরের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা হয়েছে। আজ মঙ্গলবার নীলফামারী সদর আমলী আদালত-১ এ মামলাটি দায়ের হয়। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম মামলাটি আমলে নিয়ে সদর থানাকে এফআইআর হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেন।

দেশের মানুষকে যেন অধিকার চাইতে না হয়: জনপ্রশাসনসচিব
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ড. মো. মোখলেসুর রহমান বলেন, ‘এ দেশ সবার, তাই সবার অধিকার সমান। দেশের মানুষকে যেন তার অধিকার চাইতে না হয়। আমরা তাদেরই সেবক হিসেবে কাজ করছি।’ আজ রোববার বেলা ১১টার দিকে নীলফামারীর সৈয়দপুর রানু অ্যাগ্রো লিমিটেডের দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

কুয়াশা কেটে যাওয়ায় ৩ ঘণ্টা পর সৈয়দপুরে বিমান চলাচল স্বাভাবিক
ঘন কুয়াশা কেটে যাওয়ায় তিন ঘণ্টা পর নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের বিমান চলাচল স্বাভাবিক হয়েছে। আজ রোববার বেলা পৌনে ১১টা থেকে বিমান চলাচল শুরু হয়।

ঘন কুয়াশার কারণে সৈয়দপুর বিমানবন্দরে নামতে পারেনি উড়োজাহাজ
ঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুরে বিমানবন্দরে অবতরণ করতে পারেনি বাংলাদেশ বিমান ও বেসরকারি কোম্পানির এয়ার এস্ট্রার ফ্লাইট। এতে ওই দুটি ফ্লাইটের সৈয়দপুরগামী প্রায় ১২০ জন যাত্রী নিয়ে পুনরায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে গেছে।

ফ্যানে সংযোগ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু
নীলফামারীতে বিদ্যুতায়িত হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের জামাতিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
নীলফামারীতে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহত হয়েছেন। আজ বুধবার নীলফামারী সদর, সৈয়দপুর ও ডোমার উপজেলায় এসব ঘটনা ঘটে।

মিছিলে হামলা: নীলফামারীতে সাবেক ৪ জনপ্রতিনিধির বিরুদ্ধে মামলা
ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে নীলফামারীতে সাবেক এমপি সাদ্দাম হোসেন পাভেল–অধ্যাপক গোলাম মোস্তফাসহ ১৬০ জনের নামে মামলা হয়েছে। গতকাল সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করলে বিচারক এটি আমলে নিয়ে জলঢাকা থানার ওসিকে এফআইআর দাখিলের নির্দেশ দেন। মামলায় অজ্ঞাত আরও এক থেকে দেড় হ

তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমা ছুঁইছুঁই, দুর্ভোগে শতাধিক পরিবার
ঢল ও ভারী বৃষ্টিতে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বেড়েছে। আজ রোববার সকাল ৯টায় এই পয়েন্টে বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়। জেলার ডিমলা ও জলঢাকা উপজেলার চরাঞ্চল ও নদীতীরবর্তী নিম্নাঞ্চলে বসবাসকারী দুই সহস্রাধিক মানুষ পানিবন্দী। তলিয়ে গেছে ফসলের খেত।

নীলফামারীতে শিয়ালের পালের আক্রমণ, আহত অর্ধশতাধিক
নীলফামারীতে শিয়ালের কামড়ে শিশু-গৃহবধূসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলা সদরের সোনারায় ইউনিয়নের জাকিরগঞ্জ এলাকায় ওই ঘটনা ঘটে।

কোটি টাকা দেনমোহরে আবার বিয়ে করলেন সানাই
ফের বিয়ে করেছেন আলোচিত-সমালোচিত নায়িকা সানাই মাহবুব। গত রোববার (২২ সেপ্টেম্বর) সুইডেন প্রবাসী ব্যবসায়ী সোহেল এফ খান (৪৫) সঙ্গে ১ কোটি ১ লাখ ১ টাকা দেনমোহরে তাঁদের বিবাহ সম্পন্ন হয়েছে। বিয়ের খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সানাই নিজেই। তবে সানাইয়ের পরিবার বলছে, বিয়ের বিষয়টি তাঁরা জানেন না।

বাবার ২০০ কোটি টাকার সম্পত্তির ভাগ পাচ্ছেন না ৮ মেয়ে
সরিষা তেল মিল মালিক পিতার রেখে যাওয়া ২০০ কোটি টাকার সম্পত্তিতে ওয়ারিশ মিলছে না আট মেয়ের। দেশের প্রচলিত আইন উপেক্ষা করে ওই সম্পত্তি থেকে মেয়েদের বঞ্চিত করেছে ব্যবসায়ী পিতার দুই পুত্র।

সৈয়দপুরে ছাত্রদল নেতার বিরুদ্ধে দখল–লুটপাটের অভিযোগ
গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর নীলফামারীর সৈয়দপুরে এক ব্যবসায়ীর দোকানঘর লুট ও দখলের ঘটনা ঘটেছে। আজ বুধবার সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

বিএনপি নেতাকে হত্যা: ১১ বছর পর আসাদুজ্জামান নূরসহ ৪১ জনের বিরুদ্ধে মামলা
নীলফামারীতে বিএনপি নেতা গোলাম রাব্বানীকে হত্যার অভিযোগে প্রায় ১১ বছর পর মামলা দায়ের করা হয়েছে। মামলায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও নীলফামারী-২ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূরসহ আওয়ামী লীগের ৪১ জন নেতা কর্মীকে আসামি করা হয়।

৮ দফা দাবিতে নীলফামারীতে সংখ্যালঘু শিক্ষার্থীদের বিক্ষোভ
দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে সংখ্যালঘু নির্যাতনের বিচারসহ আট দফা দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল–সমাবেশ হয়েছে। আজ শনিবার শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যালঘু শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে।

সাবেক এমপি–সাংবাদিকসহ ৩৬০ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা
চাঁদাবাজির অভিযোগে নীলফামারীতে সাবেক দুই এমপি, সদর থানার সাবেক ওসি–সাংবাদিকসহ ৬০ জনের নামে মামলা হয়েছে। গতকাল সোমবার জেলা চিফ জুডিশিয়াল আমলী আদালত-১ এ মামলাটি দায়ের করেন মো. সৌমিক হাসান সোহান নামে এক শিক্ষার্থী। তিনি শহরের পূর্ব কুখাপাড়ার শামীম হোসেনের ছেলে।

নীলফামারীতে শেখ হাসিনা–কাদের–নূরসহ ৪২৬ জনের বিরুদ্ধে মামলা
নীলফামারীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান নূরসহ ১২৬ জনের নামে ভাঙচুরের মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-১ এ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুস সালাম বাবলা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি ক
