Ajker Patrika

রাতে পূজা দেখতে বেরিয়েছিলেন যুবক, ভোরে রেললাইনে মিলল ছিন্নভিন্ন মরদেহ

নীলফামারী প্রতিনিধি
রাতে পূজা দেখতে বেরিয়েছিলেন যুবক, ভোরে রেললাইনে মিলল ছিন্নভিন্ন মরদেহ
রেললাইনে কাটা পড়া মরদেহ উদ্ধার। ছবি: সৈয়দপুর রেলওয়ে পুলিশের সৌজন্যে

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে বিপ্লব রায় (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে সদর উপজেলার চওড়া ইউনিয়নের গাঠাংটারী এলাকায় রেললাইনের পাশ থেকে তাঁর ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করে পুলিশ।

মৃত বিপ্লব রায় সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের দাঁড়িহারা গ্রামের বিকাশ চন্দ্র রায়ের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে পূজা দেখতে বাড়ি থেকে বের হয়েছিলেন বিপ্লব। রাতে কোনো একসময় ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বুধবার সকালে রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। খবর পেয়ে সৈয়দপুর রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে তাঁর পরিচয় শনাক্ত করা হয়।

বিপ্লবের বাবা বিকাশ চন্দ্র রায় বলেন, ‘আমার ছেলে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল। চিকিৎসা করে একটু ভালো হয়েছে। মঙ্গলবার সে পূজা দেখতে বের হয়েছিল। তবে কী কারণে এত দূরে এসে রেললাইনে কাটা পড়ল, তা বুঝতে পারছি না।’

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং পরে তাঁর পরিচয় শনাক্ত করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত