
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
সকল লেখা

নিয়ামতপুরে সাড়ে ৭ কেজি গাঁজা ও ৩৪ বোতল ফেনসিডিলসহ আটক ১
নিমদীঘি এলাকায় মাদকের একটি বড় চালান পাচারের তথ্য গোপন সূত্রে পায় পুলিশ। পরে থানার একটি বিশেষ দল ওই এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় ইসাহাক আলী তাঁর কাছে মাদকদ্রব্য থাকার কথা স্বীকার করেন। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

সাপের কামড়ে নিহত খালুর মিলাদে গিয়ে সাপের কামড়েই শিশুর মৃত্যু
নওগাঁর নিয়ামতপুরে খালুর বাড়িতে মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে গিয়ে বিষধর সাপের ছোবলে নাহিদ হাসান (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার হাজিনগর ইউনিয়নের কাপাষ্টিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিয়ামতপুরে অটোরিকশাচালকের রহস্যজনক মৃত্যু
নওগাঁর নিয়ামতপুরে কামাল হোসেন (৩৫) নামের এক অটোরিকশাচালকের রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত ১১টার দিকে বাড়ির ভেতরের উঠানে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন তাঁর স্ত্রী। নিহতের গলায় ক্ষতের চিহ্ন ছিল।

নওগাঁয় স্বামী-স্ত্রী ও দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যা
স্থানীয়রা জানান, রাতের অন্ধকারে কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। ফজরের নামাজের পর দরজা খোলা দেখে প্রতিবেশীরা ঘরে ঢুকে চারজনের মরদেহ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নকলনবিশে নাকাল ক্রেতা-বিক্রেতা
নওগাঁর নিয়ামতপুর উপজেলার মায়ামারি গ্রামের বাসিন্দা শাহজাহান সাজু। তিনি পাঁচটি দলিলের নকল তুলতে এসেছিলেন নিয়ামতপুর সাবরেজিস্ট্রি অফিসে। দলিল নকলের জন্য তিনি শরণাপন্ন হন সেখানকার নকলনবিশ রাশেদুল হকের (রাসেল)। শাহজাহানের পাঁচটি দলিলের নকলের জন্য ১০ হাজার টাকা দাবি করেন রাশেদুল।

স্কুলের ছাদ খসে ফ্যান খুলে পড়ল দুই শিক্ষকের ওপর
নওগাঁর নিয়ামতপুরে একটি বিদ্যালয়ের অফিস কক্ষে ছাদের পলেস্তারা খসে ফ্যান খুলে শিক্ষকদের ওপর পড়েছে। এতে প্রতিষ্ঠানটির দুই নারী শিক্ষক আহত হয়েছেন। আজ বুধবার দুপুরে উপজেলার রসুলপুর ইউনিয়নের বাদে চাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

নেচে-গেয়ে আদিবাসী দিবস পালন নিয়ামতপুরে
‘আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ’ স্লোগানে নওগাঁর নিয়ামতপুরে আদিবাসী দিবস পালন করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার পাঁড়ইল ইউনিয়নের মাসনা ফুটবল মাঠে গৈল দিগরী উরাও সমাজ উন্নয়ন পরিষদ এই আয়োজন করে।

নাতির ভাসমান মরদেহ দেখে সহ্য করতে না পেরে দাদারও মৃত্যু
থানা-পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে সাব্বির রহমান বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। রাতে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। শনিবার সকাল সাড়ে সাতটার দিকে বাড়ির পাশের একটি পুকুরে নাতিকে ভাসমান অবস্থায় দেখে চিৎকার করে উঠেন দাদা আছির উদ্দিন।

নওগাঁয় ‘কালো জাদু করায়’ চাচাকে কুপিয়ে হত্যা যুবকের
নওগাঁর নিয়ামতপুরে ভাতিজার হাঁসুয়ার কোপে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্তদের দাবি, তাঁকে কথিত কালো জাদু করায় তিনি এই ঘটনা ঘটিয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের পানিহারা গ্রামে ঘটনাটি ঘটে।

গাছ কাটা নিয়ে সংঘর্ষে দুজন নিহত
নওগাঁর নিয়ামতপুরে গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলেই শরিফুল ইসলাম (৫৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আজিজুল হক (৫৫) নামের আরও একজনের মৃত্যু হয়েছে।

নিয়ামতপুরে গার্মেন্টসকর্মী দম্পতিকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ
বীথি খাতুন বলেন, ‘আমাদের পথ আটকে রড দিয়ে এমনভাবে মারধর করেছে, যাতে মনে হয় আমরা অপরাধী। ঋণ পরিশোধের টাকা ছিনিয়ে নেওয়ায় আমরা খুব বিপদে পড়ে গেছি। চরম আতঙ্কে দিন কাটছে। আমরা এর বিচার চাই।’

দাফনের ৪ মাস পর আন্দোলনে নিহত রায়হানের লাশ উত্তোলন
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত রায়হানের লাশ ময়নাতদন্তের জন্য দাফনের চার মাস পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। আজ রোববার রবিবার দুপুরে পানিশাইল কবরস্থানে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিমের উপস্থিতিতে লাশ তোলা হয়।

নিয়ামতপুরে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে তরুণ নিহত
নওগাঁর নিয়ামতপুরে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে এক তরুণ নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ছাতড়া-শিবপুর রোডের নেহেন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিয়ামতপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে সভা
সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন, বসতবাড়ি ও মন্দির-গির্জায় অগ্নিসংযোগ এবং হামলার ঘটনায় বিচারের দাবিতে নওগাঁর নিয়ামতপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলা সদরে ছাত্র, যুব, নারী ও সংখ্যালঘু সাধারণ জনগণের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।

নিয়ামতপুরে মোটরসাইকেল ও ভটভটির সংঘর্ষ, নিহত ১
নওগাঁর নিয়ামতপুরে মোটরসাইকেল ও ভটভটির সংঘর্ষে মজিবুর রহমান (৫০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের চালক আব্দুল্লাহ (৫৫)।

শেখের বেটি মৃত্যুকে ভয় করে না: খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘আগষ্ট আসলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা হয়। তাকে মৃত্যুর ভয় দেখিয়ে কোনো লাভ নেই। শেখের বেটি মৃত্যুকে ভয় পায় না।’
