
নওগাঁর নিয়ামতপুরে চাঁদাবাজদের কোনো স্থান নেই বলে মন্তব্য করেছেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। আজ রোববার নিয়ামতপুর বাজারে সব ব্যবসায়ীকে নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় মোস্তাফিজুর রহমান বলেন, ‘ব্যবসায়ীরা দেশের চালিকাশক্তি। সরকারের কাজ হলো ব্যবসায়ীদের সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা।’
সভায় সংসদ সদস্য আরও বলেন, উপজেলায় সব ধরনের ব্যবসায়ী নিরাপদে ব্যবসা পরিচালনা করবেন। কোনো চাঁদাবাজ ব্যবসায়ীদের হয়রানি বা চাঁদা দাবি করলে তাকে আইনের আওতায় আনা হবে।
মোস্তাফিজুর রহমান বলেন, দলীয় পরিচয়ে কেউ চাঁদা দাবি করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইছাহাক আলী। সঞ্চালনা করেন যুবদলের যুগ্ম আহ্বায়ক কাওছারুল ইসলাম রতন।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হায়দার আলী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ অন্যান্য ব্যবসায়ী।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) সচিবালয়ের সচিব মো. ফজলুর রহমান বিপিএসসি শিশু দিবাযত্ন কেন্দ্র পরিদর্শন করেছেন। পরিদর্শনের সময় তিনি কেন্দ্রের সার্বিক কার্যক্রম ঘুরে দেখার পাশাপাশি শিশুদের জন্য খাবার প্রস্তুতের স্থান সংকট নিরসনে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন।
১ মিনিট আগে
শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, ‘শিক্ষক সবার জন্যই শিক্ষক। দয়া করে বাচ্চাদের একটু ভালোভাবে পড়ানোর চেষ্টা করুন। শুধু পুঁথিগত বিদ্যার পাশাপাশি তাদের মানবিক গুণাবলিতে গুণান্বিত করুন।’
১৭ মিনিট আগে
বিটুমিন সরবরাহে হয়রানির অভিযোগে যমুনা অয়েল পিএলসির সাবেক মহাব্যবস্থাপক (এমডি) মো. মাসুদুল ইসলামের বিরুদ্ধে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন। ২১ আগস্টের অফিস আদেশে গঠিত কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
২৮ মিনিট আগে
বিক্ষুব্ধ অটোরিকশাচালক সিরাজ মিয়া বলেন, সরকারি বা প্রশাসনিক জরুরি কাজের কথা বলে পুলিশ প্রায়ই সিএনজিচালিত অটোরিকশা নিয়ে যায়। কিন্তু কাজ শেষে চালকদের কোনো ভাড়া বা জ্বালানি খরচ দেওয়া হয় না। এসব হয়রানির প্রতিবাদে তাঁরা কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন।
৩৮ মিনিট আগে