
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
সকল লেখা

পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেত্রীকে মারধর, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ
রাজশাহী সরকারি মহিলা কলেজে পরীক্ষার হল থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়াকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

রাজশাহীতে মিটার রিডারের ওপর হামলা, গ্রাহকের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন
রাজশাহীতে মিটারের রিডিং তুলতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক রিডার। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে নগরের কয়েরদাঁড়া মহল্লায় এক গ্রাহক ওই মিটার রিডারের ওপর হামলা করেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর বাবুল আক্তার (৪৫) নামের ওই গ্রাহকের বিদ্যুৎসংযোগ বন্ধ করেছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)। থানায় এ

সারদায় এবার অর্ধশতাধিক এসআইকে কারণ দর্শানোর নোটিশ
প্রশিক্ষণ মাঠে নাশতা নিয়ে হইচই করার কারণে সম্প্রতি ওই ব্যাচের ৭০৪ জন প্রশিক্ষণার্থীর মধ্যে ২৫২ জনকে শোকজ করা হয়েছিল। জবাব সন্তোষজনক না হওয়ায় চাকরি থেকে তাঁদের অব্যাহতি দেওয়া হয়।

রাজশাহী থেকে শনিবার কৃষিপণ্য স্পেশাল ট্রেন চালু
রাজশাহী থেকে আগামী শনিবার চালু হচ্ছে কৃষিপণ্য স্পেশাল ট্রেন। এই ট্রেনের মাধ্যমে রাজশাহী অঞ্চলের কৃষিপণ্য স্বল্পমূল্যে ঢাকায় পরিবহন করা যাবে।

রাজশাহীতে ভারতীয় জাতের পেঁয়াজ চাষ বেড়েছে আড়াই গুণ
রাজশাহীতে এবারও বেড়েছে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ। এই পেঁয়াজে ভালো লাভ হওয়ায় গত মৌসুমের তুলনায় এবার চাষ বেড়েছে আড়াই গুণ। মাঠে মাঠে চাষ হয়েছে ভারতীয় নাসিক-৫৩ জাতের পেঁয়াজ। এ পেঁয়াজ হয় মাটির ওপরেই। ইতিমধ্যে জমিতে পেঁয়াজ দেখা দিয়েছে। তা দেখে আশায় বুক বেঁধেছেন চাষিরা। বিঘাপ্রতি লাখ টাকা লাভের আশা তাঁদের।

রাজশাহীতে ১৪-১৬ নভেম্বর তাবলিগ ইজতেমা
আগামী ১৪ থেকে ১৬ নভেম্বর রাজশাহী জেলা তাবলিগ ইজতেমা হবে। প্রতি বছরের মতো এবারও রাজশাহী নগরের হজরত শাহ মখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই আয়োজন করা হবে। এ উপলক্ষে আজ বুধবার সকালে কেন্দ্রীয় ঈদগাহ প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়।

নিরাপদ কর্মপরিবেশের চান রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা
নিরাপদ কর্মপরিবেশের দাবিতে বিভিন্ন শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের মতো রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডেও মানববন্ধন হয়েছে।

সারদায় প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি
রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে মৌলিক প্রশিক্ষণরত ২৫২ জন পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার এই পুলিশ কর্মকর্তাদের পর্যায়ক্রমে ‘ডিসচার্জ’ করার কথা নিশ্চিত করেছেন একাডেমির অধ্যক্ষ ও পুলিশের অতিরিক্ত আইজিপি মো. মাসুদুর রহমান ভুঞা।

মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে যুবককে ফ্যানে ঝুলিয়ে নির্যাতন
রাজশাহীতে একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে তোফাইরুল ইসলাম রাহাত (২৫) নামের এক যুবককে এক সপ্তাহ ধরে নির্যাতন করা হয়েছে। চেতনানাশক ইনজেকশন দিয়ে অচেতন করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে লোহার পাইপ দিয়ে তাঁকে বেধড়ক পেটানো হয় বলে অভিযোগ। এতে রাহাতের ডান পা ভেঙে গেছে এবং দুই হাত, গোপনাঙ্গসহ শরীরের বিভিন্ন স্থানে জখম

‘শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ করানো গ্রহণযোগ্য নয়’
রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেছেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে জোরপূর্বক শিক্ষকদের পদত্যাগ করানো গ্রহণযোগ্য নয়। কেউ যেন আইনের আশ্রয় নিতে বৈষম্যের শিকার না হন। বেআইনি প্রক্রিয়ায় কোনো পদত্যাগও হবে না।’

শেষ মুহূর্তে এএসপিদের কুচকাওয়াজ স্থগিত, মুখ খুললেন না উপদেষ্টা
রাজশাহীর সারদায় ৪০তম বিসিএস (পুলিশ) ক্যাডারে নিয়োগ পাওয়া সহকারী পুলিশ সুপারদের (এএসপি) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষ মুহূর্তে এসে স্থগিত করা হয়েছে। নির্ধারিত সময়ের একদিন আগেই রাজশাহীতে পৌঁছান অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে শেষ প

প্রতিকূল পরিস্থিতিতে দায়িত্ব পালন করায় আনসারদের প্রশংসা স্বরাষ্ট্র উপদেষ্টার
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে প্রতিকূল পরিস্থিতিতে পড়েছিল, আনসাররা সে সময় তাঁদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করেছে।’ আজরোববার সকালে রাজশাহীর পবা উপজেলার নওহাটায়

আ.লীগের আমলে নিয়োগ পাওয়া শিক্ষানবিশ এএসপিদের কুচকাওয়াজ স্থগিত
রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে অনুষ্ঠিতব্য শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের (এএসপি) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ স্থগিত করা হয়েছে। আজ রোববার সকাল ১০টায় একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৪০তম বিসিএস (পুলিশ) ক্যাডারে নিয়োগ পাওয়া এই সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

পুলিশের ১৮৭ কর্মকর্তা যোগদান করেননি, তাঁরা সন্ত্রাসী: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছাত্র–জনতার গণ-অভ্যুত্থানের পর পুলিশের ১৮৭ কর্মকর্তা এখনো বাহিনীতে যোগদান করেননি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তাঁদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেছেন, ‘তাঁরা আর পুলিশ নন, তাঁরা সন্ত্রাসী। তাঁদের গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করা হবে।’

আ.লীগ আমলে দলীয় বিবেচনায় চাকরি পাওয়াদের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
আওয়ামী লীগ আমলে দলীয় বিবেচনায় চাকরি পাওয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘আওয়ামী ফ্যাসিস্ট সরকারের গত ১৫ বছর ধরে নিয়োগ হয়েছে। তাতে কিছু মেধারভিত্তিতে চাকরি পেয়েছেন, কিন্তু যাঁরা দলীয় বিবেচনায় চাকরি পেয়েছেন,

ব্যাগ অর্ধেক ফাঁকা রেখেই বাজার থেকে ফিরছে মানুষ
ক্রেতারা বলছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে বিপাকে আছে নিম্ন আয়ের খেটে খাওয়া সাধারণ মানুষ। তাই সরকারের সংশ্লিষ্ট বিভাগকে নিয়মিত বাজার তদারকির তাগিদ দিচ্ছেন তাঁরা। পাশাপাশি অতি দ্রুত বাজার নিয়ে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙার দাবিও জানান ক্রেতারা।
