রাজশাহীর বাঘা উপজেলায় যৌথ অভিযান চালিয়ে একটি একনলা কাটা বন্দুক, একটি এয়ারগান ও কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ সময় একজন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শুক্রবার সকাল পৌনে ৮টা থেকে বাঘা উপজেলার চকরাজাপুর ও গড়গড়ি ইউনিয়নের চরাঞ্চলে এ অভিযান চালানো হয়। রাজশাহী জেলা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), রিজার্ভ রেঞ্জ ফোর্স (আরআরএফ) ও নৌ-পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, অভিযানে বাঘার চকরাজাপুর ইউনিয়নের মানিকের চর গ্রামের আমজাদ হোসেনের কলাবাগান থেকে একটি এয়ারগান উদ্ধার করা হয়। একই ইউনিয়নের পলাশী ফতেপুর গ্রামের রাজা ব্যাপারীর বাড়ির পশ্চিম পাশের খেজুরবাগান থেকে একটি একনলা কাটা বন্দুক উদ্ধার করা হয়। এ ছাড়া গড়গড়ি ইউনিয়নের চানপুর গ্রামে রুহুল আমিনের বাড়ির পাশ থেকে পাঁচটি ধারালো হাঁসুয়া ও একটি লোহার হাতুড়ি উদ্ধার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম ও এটিএম মাইনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

বেনাপোল স্থলবন্দরের ৪১ নম্বর শেডে পণ্য আনলোডের সময় কাস্টমসের আইআরএম শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) আরমানকে লাথি মারার অভিযোগ উঠেছে একই দপ্তরের যুগ্ম কমিশনার শরফুদ্দিন মিয়ার বিরুদ্ধে। দায়িত্বে অবহেলার অভিযোগে ক্ষুব্ধ হয়ে লোক সম্মুখে ওই কর্মকর্তাকে লাথি মারা হয় বলে অভিযোগ।
৪ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের একটি পিকআপ ভ্যান খাদে পড়ে তিন পুলিশ সদস্য ও দুই আসামি আহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার মণিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া....
১১ মিনিট আগে
আগ্রাবাদের বারেক বিল্ডিং-সংলগ্ন ফ্লাইওভারের ওপর একটি কাটা ঘুড়ি উড়ছিল। ঘুড়িটি ধরতে গিয়ে কিশোরটি হঠাৎ চলন্ত একটি সিএনজি অটোরিকশার সামনে পড়ে যায়। অটোরিকশার ধাক্কায় সে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে দ্রুত তাকে উদ্ধার করে...
১৭ মিনিট আগে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ির ঘুণগাছতলায় যুবকের পেটে স্কচটেপে মোড়ানো ৭৬টি পুঁটলিতে ৩ হাজার ৭০০ পিস ইয়াবা বের করে জব্দ করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে নাইক্ষ্যংছড়ি থানাধীন সোনাইছড়ি ফাঁড়ি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ একজন রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
৪২ মিনিট আগে