
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
সকল লেখা

দাউদকান্দি গৌরীপুর বাসস্ট্যান্ডে বেপরোয়া পার্কিং, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট
কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ডে কয়েকটি পরিবহনের বাস দীর্ঘ সময় মহাসড়কে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করায় প্রতিদিন তীব্র যানজট হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রী ও স্থানীয় বাসিন্দারা। ভুক্তভোগীরা হাইওয়ে পুলিশ ও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন।

দাউদকান্দিতে সংস্কারের ছয় মাসেই সড়কের ৩০ মিটার ধস
কুমিল্লার দাউদকান্দিতে সংস্কারের ছয় মাসের মধ্যেই শহীদনগর-সুন্দলপুর সড়কের প্রায় ৩০ মিটার অংশ ধসে ও ভেঙে গেছে। এতে সড়কটি দিয়ে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দ্রুত সংস্কারের পাশাপাশি সড়ক ভাঙার প্রকৃত কারণ খুঁজে বের করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সামনের গাড়িতে ধাক্কার পর স্লিপার কোচে আগুন, প্রাণে বাঁচলেন যাত্রীরা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির ইলিয়টগঞ্জে চলন্ত একটি বিলাসবহুল স্লিপার কোচ বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ভাগ্যক্রমে ভেতরে থাকা সব যাত্রী দ্রুত নেমে যেতে সক্ষম হওয়ায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

হাইকোর্টের নিষেধাজ্ঞার মধ্যেই সেতুর নির্মাণকাজ চলছে দাউদকান্দিতে
কুমিল্লার দাউদকান্দিতে হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দরাজখোলা গ্রামে ১ কোটি ৮৫ লাখ টাকার গার্ডার সেতুর নির্মাণকাজ চলছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের আপত্তি, ১৪৪ ধারার আবেদন ও আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কার কথা জানানো হয়েছে।

বাজারে আগুন, পুড়ল ২০ দোকান
কুমিল্লার দাউদকান্দিতে একটি বাজারে আগুন লেগে অন্তত ২০টি দোকান পুড়ে গেছে। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার গৌরীপুর বাজারের কাঠপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়ন যুবদল নেতা আবুল বাশার বাদশাকে কুপিয়ে, পিটিয়ে দুই পা থেঁতলে দেওয়া হয়েছে। গতকাল রোববার (১১ জানুয়ারি) রাত ১১টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী তাঁর গাড়ির গতিরোধ করে হামলা চালায় বলে অভিযোগ ভুক্তভোগী ও স্বজনদের।

মেঘনা-গোমতী সেতু থেকে উদ্ধার বোমাসদৃশ বস্তুটি নিষ্ক্রিয়
দাউদকান্দি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর নিচ থেকে উদ্ধার করা টাইম ফিউজ এক্সপ্লোসিভ (টাইম বোমা সদৃশ) সফলভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। আজ বৃহস্পতিবার অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিও) বোম ডিসপোজাল টিমের সদস্যরা নিরাপদভাবে এটিকে নিষ্ক্রিয় করেন।

দাউদকান্দিতে বাঁশের খুঁটি দিয়ে সেতু রক্ষার চেষ্টা, বড় দুর্ঘটনার শঙ্কা
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোলাপের চর গ্রামের একমাত্র সেতুটি ৩০ বছর ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকার পর বর্তমানে চরম নাজুক দশায় পৌঁছেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তৈরি করা ৩০ ফুট দীর্ঘ সেতুটির পিলার থেকে মাটি সরে যাওয়া এবং দেবে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা বাঁশের খুঁটি দিয়ে কোনোমতে যান..

দাউদকান্দিতে হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার
কুমিল্লার দাউদকান্দিতে মামুন সম্রাট হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে উপজেলার গোয়ালমারী ইউনিয়নের দক্ষিণ নছরুদ্দি গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা
কুমিল্লার দাউদকান্দিতে মামুন সম্রাট নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে এ ঘটনা ঘটে। মামুন তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের শোলাকান্দি গ্রামের মুকবুল মেম্বারের ছেলে।

কুমিল্লায় যুবদল নেতাকে কুপিয়ে জখম
কুমিল্লার দাউদকান্দিতে আবুল বাসার বাদশা মিয়া (৪২) নামের এক যুবদল নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর উপজেলার বারপাড়া মাদ্রাসাসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার পর হঠাৎ একদল মুখোশধারী দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে বাদশাকে এলোপাতাড়ি কুপিয়ে...

দাউদকান্দিতে যৌথ বাহিনীর অভিযানে ২২ মামলার আসামি মামুন আটক
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নে যৌথ বাহিনীর অভিযানে ২২টি মামলার আসামি মামুন সম্রাটকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে গৌরীপুর ইউনিয়নের ভুলিরপাড় গ্রামের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের একটি টিম।

মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ৪ জন গুলিবিদ্ধ
কুমিল্লার দাউদকান্দিতে প্রজেক্টে মাছ ধরা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এত চারজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। আজ সোমবার দুপুরে উপজেলা গৌরীপুর ইউনিয়নের উত্তর হরিপুর গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় তিনজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। তাঁরা হলেন ইয়াসিন মিয়া, নাঈম হোসেন ও ফরহাদ হোসেন।

দলবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী পরদিন এসে ধরল অভিযুক্তদের
কুমিল্লার চান্দিনায় এক স্কুলছাত্রী বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার করা মামলায় দুজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

কুমিল্লায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ভারতীয় নাগরিক আটক
অভিযুক্ত ভারতীয় নাগরিক তাজিনদার সিং দীর্ঘদিন ধরে দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর এলাকায় অ্যাগ্রো এমবুস লিমিটেড নামের একটি কারখানায় ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করছেন...

ঘন কুয়াশায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিন কিলোমিটারের মধ্যে ৮ দুর্ঘটনা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার আমিরাবাদ বাসস্ট্যান্ড থেকে জিংলাতলী পর্যন্ত আটটি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় অন্তত ১০-১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তাঁদের গৌরীপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
