Ajker Patrika

দাউদকান্দিতে সিএনজিচালিত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ১৬: ৫২
দাউদকান্দিতে সিএনজিচালিত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫
কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকে সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকে সিএনজিচালিত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর অটোরিকশায় আগুন ধরে গেলে সেটি সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় চালকসহ দগ্ধ হয় পাঁচ যাত্রী।

দগ্ধ দুইজনকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

দগ্ধ ব্যক্তিরা হলো পাঁচ বছর বয়সী শিশু মুনিয়া, মো. বিল্লাল হোসেন (৮০), ইয়াসমিন (৩০), অটোরিকশাচালক আলম (৪০) ও আয়েশা বেগম (৬০)। তাদের সবার বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার এলাকায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার অসুস্থ শিশু মুনিয়াকে চিকিৎসার জন্য কচুয়া থেকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্বজনেরা। চিকিৎসা শেষে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফেরার সময় স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকে হঠাৎ সিএনজির সিলিন্ডার বিস্ফোরিত হয়।

বিস্ফোরণে অটোরিকশাটিতে আগুন ধরে যায় এবং পাঁচজন দগ্ধ হয়। দাউদকান্দি ফায়ার সার্ভিসের একটি দল খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

শিশু মুনিয়া ও বিল্লাল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। অন্য তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, দগ্ধ পাঁচজনের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। অন্য তিনজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত