Ajker Patrika

দাউদকান্দি গৌরীপুর বাসস্ট্যান্ডে বেপরোয়া পার্কিং, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ১৬: ৩৯
দাউদকান্দি গৌরীপুর বাসস্ট্যান্ডে বেপরোয়া পার্কিং, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট
সড়ক দখলে রাখতে আড়াআড়িভাবে রাখা হয়েছে বাস। ছবি: আজকের পত্রিকা

নিয়ম-কানুনের তোয়াক্কা না করে কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ডে কয়েকটি পরিবহনের বাস দীর্ঘ সময় মহাসড়কে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করায়। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হলেও নির্বিকার পরিবহন শ্রমিক-কর্মচারীরা।

স্থানীয় সূত্র জানায়, পাপিয়া ট্রান্সপোর্ট, একতা সার্ভিস ও লাব্বাইক পরিবহনের বাস গৌরীপুর বাসস্ট্যান্ডে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকে। পাপিয়া ট্রান্সপোর্টের বাসের কারণে তুলনামূলক বেশি যানজট হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, পাপিয়া ট্রান্সপোর্টের একটি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে যাত্রী তোলার পর একই কোম্পানির পরবর্তী বাস না আসা পর্যন্ত মোড় ছেড়ে যায় না। নতুন বাসটি এসে আড়াআড়ি বা লম্বালম্বিভাবে মহাসড়কে ঢোকার চেষ্টা করলে যান চলাচল স্থবির হয়ে পড়ে।

গৌরীপুর বাজার থেকে আসা যানবাহন মহাসড়কে উঠতে না পেরে আটকে থাকছে। ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী যানবাহনও দীর্ঘ সারিতে থেমে যাচ্ছে বলে জানান যাত্রীরা।

সাধারণ যাত্রী ও পথচারীদের ভাষ্য, বাসগুলোর নিয়মবহির্ভূত অবস্থান এবং মহাসড়ক দখলে রাখার প্রতিযোগিতায় প্রতিদিন হাজার হাজার কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও রোগী দুর্ভোগে পড়ছেন।

ভুক্তভোগীরা মহাসড়কে শৃঙ্খলা ফেরানো ও যানজট নিরসনে হাইওয়ে পুলিশ এবং স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও কঠোর আইনগত পদক্ষেপ দাবি করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত