
টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
সকল লেখা

তিন সন্তান রেখে প্রবাসী স্বামীর টাকা ও স্বর্ণালংকার নিয়ে স্ত্রী উধাও, থানায় অভিযোগ
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে তিন সন্তান রেখে এক প্রবাসীর স্ত্রী চলে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ওই নারীর শাশুড়ি নুর জাহান বেগম টঙ্গিবাড়ী থানায় লিখিত অভিযোগ করেছেন।

সন্তানদের ওপর ক্ষোভ: ৮০ বছরের বৃদ্ধের গোপনে বিয়ে, জমি বিক্রি করে থাকছেন ঢাকায়
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় ৮০ বছর বয়সী মো. শাহাজালাল শেখ নামের এক বৃদ্ধের গোপনে দ্বিতীয় বিয়ে করা ও জমি বিক্রি নিয়ে সন্তানদের মাঝে তৈরি হয়েছে উৎকণ্ঠা।

টঙ্গিবাড়ীতে লবণ ছিটিয়ে আলু নষ্ট, কৃষকের আহাজারি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় দুর্বৃত্তরা মাঠ থেকে তোলা আলু লবণ ছিটিয়ে নষ্ট করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে এক কৃষক ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। ধারদেনা করে চাষ করা ফসল এভাবে নষ্ট হলে কৃষিকাজে আগ্রহ হারাবেন কৃষকেরা।

পুকুরে প্লাস্টিকের কৌটায় রক্ষিত ৩২৬টি সরকারি গুলি উদ্ধার
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার উত্তর পাইকপাড়া গ্রামের আলফাজ উদ্দিনের পুকুর থেকে ৩২৬টি সরকারি গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শিক্ষার্থী শাহজালাল হত্যা, খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে দিঘিরপাড় এ সি ইনস্টিটিউশন শ্রেণির ছাত্র শাহজালাল হত্যার ঘটনায় খুনিদের শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। শিক্ষক-শিক্ষার্থী, এলাকাবাসী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ কর্মসূচিতে যোগ দেন।

সড়ক সংস্কারের সময় মুন্সিগঞ্জে রোলারের চাপায় নিহত ১
মুন্সিগঞ্জে সড়ক সংস্কারের রোলারের চাপায় মিজানুর রহমান ব্যাপারী (৫০) নামের এক পল্লি চিকিৎসক নিহত হয়েছেন। আজ সোমবার বেলা ২টার দিকে সিপাহীপাড়া-মুক্তারপুর সড়কের সিপাহীপাড়া বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আখ চুরির অপবাদে শিশুকে গাছে ঝুলিয়ে নির্যাতন, গ্রেপ্তার ১
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় আখ চুরির অপবাদে এক শিশুকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় মারধরের অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা, ২ যুবক নিহত
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা লেগে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক যুবক। গতকাল মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার পুরা-দীঘিরপাড় সড়কে বেশনাল কবরস্থানের দেয়ালে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

টঙ্গিবাড়ীতে হত্যা মামলায় নবনির্বাচিত চেয়ারম্যানসহ ৯ আসামি কারাগারে
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার আওয়ামী লীগ নেতা সোহরাব খানকে কুপিয়ে হত্যার ঘটনায় টঙ্গিবাড়ী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. আরিফুল ইসলাম হালদারসহ ৯ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।

মায়ের কোল থেকে ছিটকে শিশুর মৃত্যু, ২ অটোরিকশাচালক আটক
মুন্সীগঞ্জে দুটি অটোরিকশার ধাক্কায় সড়কে দাঁড়িয়ে থাকা মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশু মৃত্যুর ঘটনায় দুই গাড়িচালককে আটক করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মদিনা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে...

পাশাপাশি দাফন হলো বাবা-ছেলে ও খালুর লাশ
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার দীঘিরপাড় পদ্মার শাখা নদীর পানিতে গোসল করতে নেমে বাবা, ছেলেসহ তিনজনের লাশ পাশাপাশি কবরে দাফন করা হয়েছে। মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে গত শনিবার বিকেল ৪টার দিকে তাঁদের দাফন করা হয়।

মুন্সীগঞ্জে পদ্মায় গোসলে নেমে দুই ভায়রার মৃত্যু, একজনের কিশোর ছেলে নিখোঁজ
ঈদের ছুটিতে বেড়াতে এসে পদ্মা নদীতে গোসল করতে নেমে ডুবে গিয়ে দুই জনের মৃত্যুর হয়েছে। আর একজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ কিশোর নিহত একজনের ছেলে। মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার দীঘিরপাড় সরিষাবন এলাকায় শুক্রবার বিকেল সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে।

রাতে ‘অভিমানে’ বাড়ি ছেড়ে সকাল ফিরলেন লাশ হয়ে
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ৯টার দিকে টঙ্গিবাড়ী উপজেলার দক্ষিণ পুরা গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

কাজ নিয়ে দ্বন্দ্বে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে এক ব্যবসায়ীর পুরুষাঙ্গে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে আরেক ব্যবসায়ীর বিরুদ্ধে। আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার বাঘিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত্যুর সাড়ে ৫ মাস পর কবর থেকে তোলা হলো আ. লীগ নেতার মরদেহ
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে হত্যার অভিযোগে দাফনের সাড়ে পাঁচ মাস পর ময়নাতদন্তের জন্য কবর থেকে এক আওয়ামী লীগ নেতার লাশ তোলা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর শরীফ ফাহাদ এবং চিকিৎসকের উপস্থিতিতে উপজেলার বালিগাঁও ইউনিয়নের হাট বালিগাঁও কবরস্থান

জেলের জালে ৫০ কেজির শুশুক, দেখতে উৎসুক জনতার ভিড়
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীর হাসাইল পদ্মা নদীতে জেলের জালে প্রায় ৫০ কেজি ওজনের একটি শুশুক ধরা পড়েছে। স্থানীয় এক জেলে আজ শুক্রবার ভোরে নদীতে মাছ ধরতে গেলে জালের মধ্যে শুশুকটি আটকা পড়ে। নদীতীরবর্তী হাসাইল মাছ ঘাটে জালে আটকা পড়া শুশুকটি আনা হয়েছে শুনে উৎসুক জনতা তা দেখতে ভিড় জমায়। পরে শুশুকটি নদীতে ছেড়ে দেও
