
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে দীঘিরপাড়ে এ সি ইনস্টিটিউশন শ্রেণির ছাত্র শাহজালাল হত্যার ঘটনায় খুনিদের শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। শিক্ষক-শিক্ষার্থী, এলাকাবাসী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই কর্মসূচিতে যোগ দেয়।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় বিদ্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করে বাচ্চু হালদারের বাড়ি হয়ে দীঘিরপাড় পুলিশ ফাঁড়ির সামনে গিয়ে বক্তব্য দিয়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। নিহত শাহজালাল টঙ্গিবাড়ী উপজেলার রাজাবাড়ী চর এলাকার আনোয়ার ব্যাপারীর ছেলে।
মানববন্ধনে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম মোশারফ হোসেন, সহকারী শিক্ষক ইমন হোসেন, লিয়াকত হোসেনসহ আরও অনেকে। এ সময় শিক্ষার্থী শাহজালালের খুনের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।
উল্লেখ্য, শাহজালাল মঙ্গলবার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। বুধবার দুপুরে সদর উপজেলার চর বাংলাবাজার এলাকায় কৃষিজমি থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় শাহজালালের বাবা আনোয়ার ব্যাপারী বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে বুধবার রাতে মুন্সিগঞ্জ সদর থানায় হত্যা মামলা করেন।

একসময় স্বস্তি ও নিরাপদ যাত্রার অন্যতম মাধ্যম ছিল ট্রেন। কিন্তু সময়ের সঙ্গে সেই ট্রেনযাত্রাই এখন পরিণত হয়েছে ভোগান্তি আর মৃত্যুঝুঁকির যাত্রায়। লাইনচ্যুত হওয়া, ইঞ্জিনে আগুন লাগা কিংবা ইঞ্জিন বিকল হয়ে মাঝপথে ট্রেন আটকে পড়া—নিত্যদিনের এসব ঘটনায় আতঙ্ক বাড়ছে যাত্রীদের।
৩ ঘণ্টা আগে
বরগুনার আমতলী পৌরসভার কেন্দ্রীয় লেকের সৌন্দর্যবর্ধনের প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। লেকের মধ্যে নির্মাণাধীন ওয়াকওয়েতে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও ত্রুটিপূর্ণ কাজের কারণে গতকাল রোববার অবকাঠামো ধসে পড়ে।
৩ ঘণ্টা আগে
দ্বীপ জেলা ভোলায় বিদ্যুতের ঘন ঘন আসা-যাওয়ায় (লোডশেডিং) অতিষ্ঠ হয়ে উঠেছেন গ্রাহকেরা। বিদ্যুতের আবাসিক সংযোগের গ্রাহকেরা শুধু নন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিল্পকারখানার মালিকেরাও। বিদ্যুৎ না থাকায় বিভিন্ন কারখানায় উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
৩ ঘণ্টা আগে
যশোরের মনিরামপুরে সরকারি অর্থে দুটি খাল পুনঃখননের পর তীরে বৃক্ষরোপণ প্রকল্পে নিম্নমানের চারা লাগিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) দপ্তরের বিরুদ্ধে।
৩ ঘণ্টা আগে