
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ প্রতিনিধি
সকল লেখা

খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ধসে পড়ল সড়ক
ঝিনাইদহ সদর উপজেলার মকিমপুর এলাকায় ডি সেভেন এন খালে ধসে পড়েছে সড়কের বিভিন্ন স্থান ও কয়েকটি বসতবাড়ি। আরও ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে পাশের ফসলি জমিতে। অভিযোগ উঠেছে, খাল অপরিকল্পিতভাবে খনন ও খাল থেকে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অবৈধভাবে বালু উত্তোলন করায় এসব ধস দেখা দিয়েছে।

ঝিনাইদহে ছাত্রলীগের ২ নেতাকে সেনাবাহিনীর হাতে দিয়েছেন শিক্ষার্থীরা
ঝিনাইদহ সদর উপজেলায় ছাত্রলীগের দুই নেতাকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। আজ বুধবার সদর উপজেলার হলিধানী ভেটেরিনারি কলেজের সামনে এ ঘটনা ঘটে। পরে তাঁদের সদর থানা–পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এক পৌরসভাতেই ১৮ বছর নির্বাহী প্রকৌশলী তিনি, নেপথ্যে নেতার আশীর্বাদ
তিন বছর পর সরকারি কর্মচারীদের বদলির বিধান রয়েছে। তবে ভিন্ন বিধান বাস্তবায়ন করেছেন ঝিনাইদহ পৌরসভার নির্বাহী প্রকৌশলী কামাল উদ্দিন। এক আওয়ামী লীগ নেতার প্রভাবে তিনি এ পৌরসভায় দেড় যুগের (১৮ বছর) বেশি সময় চাকরি করছেন।

বেশি অক্ষম হলে ক্ষমতা ছেড়ে দিন: সরকারের উদ্দেশে নুর
প্রশাসনে আওয়ামী প্রেতাত্মারা বসে আছে। সরকার তাদের দুর্বলতা কাটিয়ে উঠতে না পারলে আবার ফ্যাসিবাদ ফিরে আসবে। তাই সরকারকে বলতে চাই, রাষ্ট্র চালাতে না পারলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে পরামর্শ নিন, বেশি অক্ষম হলে ক্ষমতা ছেড়ে দিন।

ঝিনাইদহে পৃথক ঘটনায় ৪ জনকে কুপিয়ে জখম
ঝিনাইদহ সদরের পৃথক স্থানে আলাদা ঘটনায় চারজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে। গতকাল রোববার রাতে জেলা সদরের কাজীপাড়া ও পৌর এলাকার স্বর্ণপট্টি এলাকায় এই ঘটনা ঘটে।

ঝিনাইদহে ৩ ভাইয়ের ২ বিঘা পানের বরজ কেটে দিল দুর্বৃত্তরা
ঝিনাইদহে রাতের আঁধারে তিন ভাইয়ের দুই বিঘা জমির পানের বরজ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাতে সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের বারইখালী গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

১৫ বছরে আঙুল ফুলে কলা গাছ ঝিনাইদহ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা
ঝিনাইদহ পৌরসভায় স্টোরকিপার হিসেবে চাকরিতে যোগদান করেন আসাদুজ্জামান চাঁদ। এরপর প্রধান সহকারী ও পরে পদোন্নতি পেয়ে প্রশাসনিক কর্মকর্তা হন তিনি। এই পদে নিয়োগ পেয়ে পৌরসভার হিসাব শাখায় ছড়ি ঘোরাতে থাকেন

সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র কারাগারে
সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন ঝিনাইদহের আদালত। আজ সোমবার জেলা জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক রিয়াদ হাসান এ আদেশ দেন। তাকে রাজধানীর একটি মামলায় আটক দেখানো হয়েছে।

কালীগঞ্জে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ২ বিএনপি কর্মীকে বহিষ্কার
ঝিনাইদহের কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি–আদর্শপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় উপজেলার বারবাজার ইউনিয়ন বিএনপির দুই কর্মীকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা বিএনপি’র আহ্বায়ক মাহাবুবার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বহিষ্কার আদেশ দেওয়া

ঝিনাইদহে ৩৫ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস
ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত থেকে জব্দ করা ৩৫ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে মহেশপুরের খালিশপুর ৫৮ বিজিবি। আজ শনিবার সকালে খালিশপুর ৫৮ বিজিবির সদর দপ্তরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

ঝিনাইদহে ট্রাকের পেছনে মিনি ট্রাকের ধাক্কা, নিহত ২
ঝিনাইদহের সাধুহাটি মোড়ে ট্রাকের পেছনে মিনি ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও একজন। আজ মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে থানার পুলিশ সার্জেন্ট ফয়সাল আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

শরীরে ৪ গুলি নিয়ে বিনা চিকিৎসায় যন্ত্রণায় ছটফট করছেন অভিক
অভিক বলেন, ‘পুলিশের ছোড়া প্রথম গুলির শিকার আমি। পাঁচটি গুলির একটি বের হলেও বাকি চারটা গুলি এখনো রয়েছে। বাঁ চোখে তেমন কিছুই দেখতে পারি না, চোখের ব্যথা ও মাথা যন্ত্রণায় রাতে ঘুমাতে পারি না।’

ঝিনাইদহে শিবিরের ২ নেতা-কর্মী হত্যায় ৮ পুলিশ কর্মকর্তাসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা
ঝিনাইদহের কালীগঞ্জে শিবির নেতা আবুজার গিফারী (২২) ও কর্মী শামীম হোসেন (২১) হত্যার ঘটনায় দুটি মামলা হয়েছে। গতকাল বুধবার দুপুরে আবুজার গিফারীর বাবা নুর ইসলাম ও শামীম হোসেনের বাবা রুহুল আমিন বাদী হয়ে ঝিনাইদহের ম্যাজিস্ট্রেট আদালতে (কালীগঞ্জ) মামলা দুটি করেন।

ঝিনাইদহে বিদ্যুৎ অফিসের লাইন সহকারীদের কর্মবিরতি
বেতন-ভাতার দাবিতে কর্মবিরতি দিয়ে বিক্ষোভ করেছেন ঝিনাইদহ ওজোপাডিকোর লাইন সহকারীরা। আজ বৃহস্পতিবার সকাল থেকে কর্মবিরতি দিয়ে বিদ্যুৎ অফিস প্রাঙ্গণে বিক্ষোভ করেন তাঁরা। এ সময় বেতন-ভাতার দাবিতে নানা স্লোগান দেন।

ঝিনাইদহে বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু
ঝিনাইদহে বিদ্যুতের তারে ভেঙে পড়া গাছ সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মৃত বৃদ্ধকে উদ্ধারে একই পরিবারের আরও দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সদরের সুরাপারা গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

ঝিনাইদহের সাবেক এমপি নায়েব আলী ৪ দিনের রিমান্ডে
ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদারকে দুই মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে তাঁকে আদালতে হাজির করা হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রুমানা আফরোজ এই রিমান্ড মঞ্জুর করেন।
