
খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি প্রতিনিধি
সকল লেখা

সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ
খাগড়াছড়িতে সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সাজেক পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে অবরোধ প্রত্যাহারের জন্য ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন বক্তারা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।

খাগড়াছড়িতে নারীকে কুপিয়ে হত্যা, স্বর্ণালংকার লুট
খাগড়াছড়িতে ঘরে ঢুকে এক নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত ৮টা দিকে শহরের রুইখই চৌধুরী পাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি

মানব পাচারের অভিযোগে ঢাকা থেকে চীনা দম্পতি গ্রেপ্তার
রাজধানীর উত্তরা থেকে চীনে পাচারে জন্য জড়ো করা পাঁচ ভিকটিমকে উদ্ধার করেছে খাগড়াছড়ির পুলিশ। গতকাল শনিবার উত্তরা ১২ নম্বর সেক্টরের হরিজেন্টাল ভবনের একটি ফ্ল্যাট থেকে তাদের উদ্ধার করা হয়।

খাগড়াছড়িতে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
খাগড়াছড়িতে একদিনে বজ্রপাতে ৫ জনের মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে দুই শিশু। আজ রোববার জেলার তিন উপজেলায় এসব ঘটনা ঘটেছে...

ফুল বিজু উৎসবে খাগড়াছড়ির চেঙ্গী নদীর তীরে ভিড় চাকমাদের
খাগড়াছড়িতে পাহাড়িদের বর্ষবিদায় ও নতুন বর্ষবরণের উৎসব চলছে। আজ শুক্রবার ভোর ৬টা থেকে খবংপড়িয়া এলাকার চেঙ্গী নদীতে ফুল দেওয়া ও মোমবাতি প্রজ্বালন শেষে প্রার্থনা করে চাকমারা ফুল বিজু উৎসবের সূচনা করে।

খাগড়াছড়িতে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রলীগ নেতা নিহত
খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নুরুল কাদের চৌধুরী নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে জেলা সদরের হাসপাতাল সড়কে এই দুর্ঘটনা ঘটে।

পড়তে না বসায় ছাত্রকে পিটিয়ে হত্যা করেন মাদ্রাসাশিক্ষক: পুলিশ
খাগড়াছড়িতে পড়তে না বসায় মাদ্রাসা ছাত্র আব্দুর রহমান আবিরকে (৭) ডিশ ক্যাবল দিয়ে পিটিয়ে হত্যা করেছেন শিক্ষক হাফেজ মো. আমিন হোসাইন।

খাগড়াছড়িতে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা
খাগড়াছড়িতে মাদ্রাসাছাত্র আব্দুর রহমান আবিরকে (৭) হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল রোববার রাত ১২টার দিকে নিহত আবিরের বাবা ফরিদুল ইসলাম বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় মামলাটি দায়ের করেন।

পড়তে না বসায় শিশুশিক্ষার্থীকে পিটিয়ে মারলেন মাদ্রাসা শিক্ষক
খাগড়াছড়িতে আব্দুর রহমান আবির (১০) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। ওই শিক্ষার্থী সদর উপজেলার ভুয়াছড়ি এলাকার বায়তুল আমান ইসলামিয়া দাখিল মাদ্রাসার হেফজ বিভাগে পড়ত।

মহালছড়ি-সিন্দুকছড়ি সড়কে পাহাড়ধস, যান চলাচল বন্ধ
ভারী বর্ষণে খাগড়াছড়ির গুইমারা উপজেলার মহালছড়ি-সিন্দুকছড়ি সড়কে পাহাড়ধসে সড়কযোগাযোগ বন্ধ হয়ে গেছে। গতকাল শনিবার রাতে পাহাড়ধসের পর খবর পেয়ে আজ রোববার সকালে সড়ক থেকে মাটি সরিয়ে নেওয়ার কাজ শুরু করেন ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা।

পাহাড় ধস ও নদীর পানি বেড়ে খাগড়াছড়ি-লংগদুর যোগাযোগ বন্ধ
কয়েক দিনের টানা ভারী বর্ষণে খাগড়াছড়িতে একাধিক স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটছে। নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। ইতিমধ্যে পানিবন্দী হয়ে পড়েছে ১ হাজার পরিবার। এদিকে বেইলি সেতু ডুবে যাওয়ায় খাগড়াছড়ির সঙ্গে রাঙামাটি লংগদুর সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

খাগড়াছড়িতে ছাদ থেকে লাফিয়ে যুবকের মৃত্যু
খাগড়াছড়িতে ভবনের ছাদ থেকে লাফিয়ে মহিন বিল্লাহ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ১০টার পরে জেলা শহরের পান বাজার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

খাগড়াছড়িতে দুজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে আলুটিলা জার্মপ্লাজম এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেন।

স্ট্রোকে মৃত্যু নয়, স্কুলশিক্ষিকা এশা ত্রিপুরাকে খুন করা হয়েছে—দাবি পুলিশের
খাগড়াছড়িতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এশা ত্রিপুরা নবিনাকে হত্যা করা হয়েছে বলে দাবি করছে পুলিশ। পুলিশ বলছে, ‘নবীনার শরীরের একাধিক জখমের চিহ্ন রয়েছে। এটা দেখে আমাদের মনে হয়েছে, এটি স্ট্রোক হতে পারে না। তাঁকে খুন করা হয়েছে...

খাগড়াছড়িতে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত শতাধিক
খাগড়াছড়িতে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকালে শহরের শাপলা চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। পরস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়েছে। সংঘর্ষে শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন বলে উভয় পক্ষের নেতারা জানান।

সেতু ভেঙে রড চুরির ঘটনায় আ.লীগ নেতা কারাগারে
খাগড়াছড়ির পানছড়িতে তিনটি সেতু ভেঙে রড চুরির ঘটনায় ঠিকাদার উত্তম কুমার দেবকে আটক করা হয়েছে। উত্তম দেব পানছড়ি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আজ রোববার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ ওমর ফারুক সুজনের আদালতে আত্মসমর্পণ করলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
