Ajker Patrika

খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৪ নেতা-কর্মী আটক

খাগড়াছড়ি প্রতিনিধি
আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ২২: ৪৮
খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৪ নেতা-কর্মী আটক
খাগড়াছড়িতে অভিযান চালিয়ে তিন জনকে আটক করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

খাগড়াছড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চারজনকে আটক করেছে থানা-পুলিশ। গতকাল বুধবার রাতে ও আজ বৃহস্পতিবার সকালে পৌর এলাকার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন পৌর ছাত্রলীগের (নিষিদ্ধ) সহ প্রচার সম্পাদক মো. ছালাউদ্দিন হাসান (৩৫), স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. আব্দুল মান্নান (৫২), মো. হাবিবুর রহমান (৩৯) এবং অপরজনের নাম পাওয়া যায়নি। অভিযান পরিচালনা করে তাঁদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, নাশকতার অভিযোগে জেলা শহরের বিভিন্ন এলাকা থেকে তাঁদের অভিযান চালিয়ে আটক করা হয়। আটক ব্যক্তিরা কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মী বলে জানিয়েছে সূত্র।

খাগড়াছড়ি সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায়সার কিসলু বলেন, বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ জন জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিকেলে কোর্টে তোলা হয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত