
কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি
কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি
সকল লেখা

কাপ্তাইয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ, আসছে তিন উপজেলা থেকেও
রাঙামাটির কাপ্তাই উপজেলায় বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ। কাপ্তাইয়ের পার্শ্ববর্তী রাঙ্গুনিয়া, রাজস্থলী ও বিলাইছড়ি উপজেলা থেকেও রোগীরা চিকিৎসা নিতে আসছেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। গত সাত দিনে এই হাসপাতালে ২৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে ২৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে একজন র

কাপ্তাই লেকের পানি বৃদ্ধি: ফের খোলা হলো ১৬ জলকপাট
কাপ্তাই লেকে পানির উচ্চতা বেড়ে যাওয়ায় বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট আবারও খুলে পানি নিষ্কাশন শুরু করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টা থেকে প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। বর্তমানে লেকে পানির উচ্চতা ১০৫ দশমিক ৫১ ফুট...

সর্পদেবী মনসার পূজা: দুই শতাধিক পাঁঠা ও হাঁস বলির মাধ্যমে ধর্মীয় আচার পালন
পাঁঠা ও হাঁস বলিসহ নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে রাঙামাটির কাপ্তাইয়ে সর্পদেবী মনসার পূজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে এ পূজা অনুষ্ঠিত হয়।

কাপ্তাই-রাঙামাটি সড়কে সাড়ে তিন ঘণ্টা বন্য হাতির অবস্থান
কাপ্তাই-রাঙামাটি আসামবস্তি সড়কের আগর বাগান এলাকায় দীর্ঘ সময় ধরে বন্য হাতির একটি দল অবস্থান করায় যান চলাচলে আতঙ্ক ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। তবে বন বিভাগের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা ও হাতির আক্রমণ থেকে রক্ষা পেয়েছে ওই সড়কে চলাচলকারী বহু যাত্রী।

মনসা পূজা ঘিরে জমজমাট রাইখালী ছাগলের হাট, পাহাড়ি ছাগলের কদর বেশি
আগামী মঙ্গলবার (১৮ আগস্ট) সনাতন ধর্মাবলম্বীদের মনসা পূজা। এ পূজাকে ঘিরে চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন এলাকায় বেড়েছে ছাগল কেনাবেচা। এরই ধারাবাহিকতায় রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী সাপ্তাহিক বাজারে জমে উঠেছে ছাগলের হাট। বিশেষ করে পাহাড়ি ছাগলের চাহিদা বেশি থাকায় আশপাশের বিভিন্ন এলাকা...

খেলতে গিয়ে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরুদ্ধ, ৫ বছরের শিশুর মৃত্যু
রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নে খেলতে গিয়ে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরুদ্ধ হয়ে আর্দশী তনচংগ্যা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে নিজ বাড়িতে দুর্ঘটনাটি ঘটে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাপ্তাই লেকে অবৈধ মাছ শিকারবিরোধী অভিযান, নৌকা ও ৩৩ হাজার বর্গফুট জাল জব্দ
রাঙামাটির কাপ্তাই লেকে অবৈধভাবে মাছ শিকারবিরোধী অভিযান চালিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা, দুটি সাধারণ কাঠের নৌকা এবং ৩৩ হাজার বর্গফুট জাল জব্দ করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)।

কাপ্তাই হ্রদ থেকে নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্বার
রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে নিখোঁজ বিএনপির এক নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কাপ্তাই হ্রদের গর্জনটিলা এলাকা থেকে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

দুই দিনেও মেলেনি কাপ্তাই বিএনপি নেতা মাসুদের সন্ধান, লেকে চলছে উদ্ধার অভিযান
রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও ব্যবসায়ী মো. মাসুদের দুই দিনেও কোনো সন্ধান মেলেনি। তাঁকে উদ্ধারে কাপ্তাই লেকে নৌবাহিনীর ডুবুরি দল, ফায়ার সার্ভিস ও বিএনপির নেতা-কর্মীরা অভিযান চালিয়ে গেলেও আজ রোববার (১৯ জুলাই) দুপুর পর্যন্ত তাঁর খোঁজ পাওয়া যায়নি।

উজানের ঢলে কাপ্তাই লেকে বাড়ছে পানি, খুলে দেওয়া হলো ১৬ জলকপাট
রাঙামাটির কাপ্তাই লেকে পানির উচ্চতা বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। শনিবার (১৮ জুলাই) বেলা ১১টা ২০ মিনিটে প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে একযোগে খুলে দেওয়া হয়। এতে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে...

কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি, ৫ ইউনিট থেকে চলছে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন
রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। টানা কয়েকদিনের ভারী বর্ষণে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় ৭ জুলাই সন্ধ্যা থেকে ৫টি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

জলে টইটম্বুর কাপ্তাই লেক, বেড়েছে বিদ্যুৎ উৎপাদন
টানা বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে টইটম্বুর হয়েছে রাঙামাটির কাপ্তাই লেক। পানির স্তর বাড়ায় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের (কপাবিকে) ৫টি ইউনিটই পূর্ণ সক্ষমতায় চালু হয়েছে। শুক্রবার সকাল ৯টা পর্যন্ত কেন্দ্রটি ১৭৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কাপ্তাইয়ে পাহাড়ধসে গাছচাপায় আহত ২, বিধ্বস্ত বসতঘর, আহত গর্ভবতী গাভি
রাঙামাটির কাপ্তাই উপজেলার সদর বড়ইছড়ি এলাকার পুরাতন থানা ভবনের পেছনের ব্রিকফিল্ড এলাকায় পাহাড়ধসে একটি বিশাল গাছ বসতঘরের ওপর ভেঙে পড়ে দুজন আহত হয়েছেন। এ ঘটনায় বসতঘরটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি একটি গর্ভবতী গাভিও আহত হয়েছে। গাভিটির মাথায় গুরুতর আঘাত লাগে এবং একটি শিং ভেঙে যায়।

কাপ্তাইয়ে ৪ ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক
রাঙামাটির কাপ্তাই উপজেলায় পাহাড় ধস ও গাছ উপড়ে পড়ার ঘটনার চার ঘণ্টা পর চট্টগ্রাম-কাপ্তাই সড়কের যান চলাচল স্বাভাবিক হয়েছে। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে সড়কে সব ধরনের যান চলাচল শুরু হয়।

চট্টগ্রাম বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতিসহ ৪ জনের বদলি প্রত্যাহারের দাবি
জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. হাফিজুর রহমানসহ চার শ্রমিক নেতার বদলি প্রত্যাহার এবং তাঁদের বিরুদ্ধে হামলা ও মামলার প্রতিবাদে রাঙামাটির কাপ্তাইয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

কাপ্তাইয়ের ব্যাংছড়ি সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত হলো ৭ ফুট দীর্ঘ অজগরটি
রাঙামাটি কৃষি বিভাগের উপপরিচালকের কার্যালয় থেকে উদ্ধার করা ৭ ফুট দৈর্ঘ্য ও প্রায় ৭ কেজি ওজনের একটি অজগর সাপ কাপ্তাই রেঞ্জের ব্যাংছড়ি সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করেছে বন বিভাগ। রবিবার দুপুরে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
