
কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সকল লেখা

গরু ব্যবসায়ীকে কুপিয়ে ৭ লাখ টাকা ছিনতাই
রোববার উপজেলার সোনামুখী হাটে গরু বিক্রি করে আব্দুর রাজ্জাক বিকেলে আরও দুই ব্যবসায়ীর সঙ্গে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে তিনজন দুষ্কৃতকারী একটি মোটরসাইকেলে করে এসে হাজরাহাটি বাজারে অটোরিকশাটির গতিরোধ করে।

শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার গাঁজাগাছ উদ্ধার
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।

গোপনে জবাই করা ঘোড়ার ৪০০ কেজি মাংস জব্দ, দুজনের জেল-জরিমানা
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

স্বাধীনতার পর যে আসনে প্রথম জয় পেল বিএনপি
সিরাজগঞ্জ-১ আসনটি বরাবরই আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত। ১৯৮৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রত্যেকটা নির্বাচনেই আওয়ামী লীগের প্রার্থী নির্বাচিত হয়েছেন। শুধু ১৯৮৮ সালে জাতীয় পার্টির শফিকুল ইসলাম একবার সংসদ সদস্য নির্বাচিত হন।

ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত
সিরাজগঞ্জের কাজীপুরে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের এক যাত্রী প্রাণ হারিয়েছেন। আজ সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সীমান্তবাজারের পাটাগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও তিন ভ্যানযাত্রী গুরুতর আহত হয়েছেন।

সেলিম রেজার মনোনয়নে কনকচাঁপার ‘আলহামদুলিল্লাহ’
সিরাজগঞ্জ-১ (কাজীপুর ও সদরের একাংশ) আসনের বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন কাজীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেলিম রেজার নাম ঘোষণা করেন।

জব্দ করা সরকারি ১৭ টন চাল নিলামে বিক্রি
সিরাজগঞ্জের কাজীপুরে আলাদাভাবে জব্দ করা প্রায় সাড়ে ১৭ টন সরকারি চাল উন্মুক্ত নিলামে বিক্রি করেছে প্রশাসন। একই অনুষ্ঠানে ৩০৩টি খালি বস্তারও নিলাম অনুষ্ঠিত হয়। আজ বুধবার দুপুরে উপজেলা খাদ্যগুদাম চত্বরে এই উন্মুক্ত নিলাম হয়।

মেয়াদ শেষেও চলছিল মেলা, যৌথ বাহিনীর অভিযানে পণ্ড
সিরাজগঞ্জের কাজীপুরের ঐতিহ্যবাহী সোনামুখী মেলা অনুমোদনের মেয়াদ শেষ হওয়ার পরও মেলা চালিয়ে যাচ্ছিলেন আয়োজকেরা। প্রশাসনের পক্ষ থেকে আয়োজক কমিটিকে বারবার মেলা বন্ধের নির্দেশ দেওয়া হলেও কোনো কাজ হয়নি।

অটোরিকশায় বাসের ধাক্কা, প্রাণ গেল প্রধান শিক্ষকের
সিরাজগঞ্জের কাজীপুরে যাত্রীবাহী অটোরিকশায় বাসের ধাক্কায় আহত প্রধান শিক্ষক আমির হোসেন বাবু (৫৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে গতকাল রাতে তার মৃত্যু হয়।

সচিবের অবহেলায় প্রকল্পের টাকা ফেরত, পুনরায় বরাদ্দ চেয়ে চিঠি
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার শুভগাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিবের অবহেলার কারণে দুটি উন্নয়ন প্রকল্পের বরাদ্দের প্রায় সাড়ে ৯ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত গেছে। প্রকল্পের কাজ সঠিকভাবে শেষ হলেও বিল তুলতে পারছেন না ঠিকাদারি প্রতিষ্ঠান। ওই সচিবকে তিন দিনের মধ্যে জবাব চেয়ে কারণ দর্শানোর নোটিশ...

ব্যস্ত সড়কে ভাঙা গাছ, সরানোর কেউ নেই
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার ঢেকুরিয়া-হরিনাথপুর আঞ্চলিক সড়কের পাশে থাকা একটি বেলজিয়াম গাছ ভেঙে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ পথ দিয়েই এক মাস ধরে ঝুঁকি নিয়ে চলাচল করছে পথচারী ও বিভিন্ন যানবাহন। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। আজ সোমবার দুপুরে সরেজমিন দেখা গেছে, হরিনাথপুর আমিনা মনসুর ডিগ্রি

নিয়ন্ত্রণ হারিয়ে বালুর ট্রাক ঢুকে পড়ল লাইব্রেরিতে
সিরাজগঞ্জের কাজীপুরে বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের লাইব্রেরিতে ঢুকে পড়েছে। আজ সোমবার (১২ মে) বিকেল ৪টার দিকে সিরাজগঞ্জ-কাজীপুর আঞ্চলিক সড়কে কাজীপুর সরকারি মনসুর আলী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পর থেকে ট্রাকের চালক পলাতক রয়েছেন।

শিক্ষকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি শিক্ষার্থীদের
সিরাজগঞ্জের কাজীপুরে অন্যরকম বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। আজ সোমবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলার...

ভোরে হাঁটতে বেরিয়ে লাশ হলেন স্ত্রী, আহত স্বামী
সিরাজগঞ্জের কাজীপুরে হাঁটতে বের হয়ে বালুবাহী ট্রাকের ধাক্কায় এক নারী নিহত ও তাঁর স্বামী গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার ভোরে উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের ছালাভরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

১৫ দিন কারাভোগ শেষে বিএনপির ১২ নেতা–কর্মীর জামিন
বিস্ফোরক আইনের মামলায় ১৫ দিন কারাভোগ শেষে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ১২ জন নেতা-কর্মীকে জামিন দিয়েছেন আদালত। গতকাল রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম আলী আহমেদ জামিন মঞ্জুর করেন।

কাজীপুরে সাবেক শিক্ষকের বাড়ি থেকে ১৮৩ বস্তা সরকারি চাল উদ্ধার
সিরাজগঞ্জের কাজীপুরে জাহাঙ্গীর আলম নামের এক সাবেক শিক্ষকের বাড়ি থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১৮৩ বস্তা চাল উদ্ধার করেছে সেনাবাহিনী। আজ শুক্রবার ভোরে উপজেলার বেড়িপোটল গ্রামে ওই শিক্ষকের বাড়ির একটি গুদাম থেকে এসব চাল উদ্ধার করা হয়। জাহাঙ্গীর আলম উপজেলার তারাকান্দি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক।
