
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় দুটি গুদাম অবৈধভাবে মজুত করা খাদ্যবান্ধব কর্মসূচির প্রায় ১২ টন চাল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার মেঘাই এলাকার দুটি গুদামে এই অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত গুদাম দুটি সিলগালা করে দিয়েছেন। তবে গুদামের মালিকেরা পলাতক রয়েছেন।
সূত্রে জানা গেছে, মেঘাই খাদ্যগুদামের পশ্চিম পাশে রাস্তাসংলগ্ন সোলাইমান হোসেনের গুদাম থেকে ৫০ কেজির ৪৫টি বস্তা ও ৩০ কেজির ৪৪টি বস্তার সরকারি চাল উদ্ধার করা হয়। পরে মেঘাই গ্রামের সাব্বিরের গুদাম থেকে ৫০ কেজির ২৮টি বস্তা ও ৩০ কেজির ২২৬টি বস্তা চাল উদ্ধার করা হয়। উদ্ধার চাল উপজেলা খাদ্যগুদামে সংরক্ষণ করা হয়েছে।
সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (জে এম শাখা) নিয়ামত আলী খান হিমেল বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি, খাদ্যবান্ধব কর্মসূচির বিপুল পরিমাণ চাল দুটি গুদামে মজুত রয়েছে। পরে সেখানে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চালগুলো উদ্ধার করা হয়। গুদামের দুই মালিক পলাতক রয়েছেন। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযানের সময় কাজীপুর উপজেলা খাদ্য পরিদর্শক সায়েম রায়হান চৌধুরী ও থানার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দোকানের কাঠ পরিবহনের ট্রলারটি খালের দক্ষিণ পাশে রেখে উত্তর পাশে দোকানে ফেরার সময় সিফাত পা পিছলে পড়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা খালে খোঁজাখুঁজি করেন।
৩ মিনিট আগে
মাদারীপুর জেলার শিবচরের পদ্মা সেতু-সংলগ্ন নদীশাসন বাঁধ এলাকায় নানা প্রজাতির গাছের চারা রোপণ কর্মসূচি শুরু হয়েছে। ছায়াঘেরা পরিবেশ তৈরি এবং পর্যটক আকর্ষণে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় পদ্মা নদীর বেড়িবাঁধে গাছ লাগানোর এই কর্মসূচি শুরু হয়েছে।
২৬ মিনিট আগে
লক্ষ্মীপুরের রায়পুরে বসতঘরের সামনে থেকে মাটি কাটাকে কেন্দ্র করে হাতাহাতি ও মারামারির ঘটনায় হানিফ মিয়া (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ রোববার সকালে উপজেলার চরপাতার গাছিরহাট এলাকায় এই ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগে
চাঁদপুরের হাজীগঞ্জে যাত্রীবাহী বাসচাপায় বিল্লাল হোসেন (৪৮) নামের হাসপাতালের নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। আজ রোববার সকাল ৮টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের হাজীগঞ্জ টোরাগড় মনির ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগে