
কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
সকল লেখা

চট্টগ্রামে গাড়ি-ভ্যানের ধাক্কা, বিরোধের জেরে প্রতিমার শিল্পালয়ে হামলা
চট্টগ্রামের আনোয়ারায় গাড়ি ও ভ্যানের ধাক্কাকে কেন্দ্র করে একটি প্রতিমা তৈরির শিল্পালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় প্রতিমা নিতে আসা অপু সরকার আকাশ (২২) নামের এক যুবক আহত হয়েছেন। হামলাকারীরা তৈরি করে রাখা একটি প্রতিমার কার্তিকের হাতও ভেঙে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

দুই মাসের প্রেম, বিয়ের ৪ মাসের মাথায় মিলল গৃহবধূর ঝুলন্ত লাশ
চট্টগ্রামের আনোয়ারায় প্রেমের সম্পর্ক থেকে বিয়ের চার মাসের মাথায় ফারিয়া সুলতানা ইমতি (১৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে উপজেলার বৈরাগ ইউনিয়নের পূর্ব বৈরাগ এলাকার আমিরের বাড়িতে এ ঘটনা ঘটে।

রাতে থানায় শিশু নিখোঁজের জিডি, সকালে পুকুরে ভেসে উঠল মরদেহ
বিকেলে বাড়ির পাশে সমবয়সী শিশুদের সঙ্গে খেলছিল ছয় বছরের হোসাইন। ছেলেকে খেলতে দেখে রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়েন মা। কিন্তু সন্ধ্যা পেরিয়ে গেলেও বাড়িতে ফেরেনি সে। এরপর স্বজনদের উদ্বেগ, খোঁজাখুঁজি আর মাইকিং।

আনোয়ারায় শিশুর মৃত্যু: হাসপাতাল ঘেরাওয়ের পর ১৩ লাখ টাকায় সমঝোতা
চট্টগ্রামের আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় আহত ছয় বছরের শিশু মোহাম্মদ আয়ানের মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগে বিক্ষোভের ২৪ ঘণ্টা পর হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ১৩ লাখ টাকার সমঝোতা করেছে পরিবারটি। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ, হাসপাতালের সামনে লাশ নিয়ে বিক্ষোভ
চট্টগ্রামের আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় আহত ছয় বছরের শিশু মোহাম্মদ আয়ানের ভুল চিকিৎসা ও অবহেলায় মৃত্যুর অভিযোগে বিক্ষোভ করেছেন স্বজনেরা। সাঙ্গু ট্রমা অ্যান্ড জেনারেল হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সে লাশ রেখে তাঁরা বিচার দাবি করেন। স্বাস্থ্য বিভাগ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

ইজারা ছাড়াই বাজারের খাস কালেকশনের টাকা তুলছেন বিএনপির সাবেক সভাপতি
চট্টগ্রামের কর্ণফুলীর বড়উঠান ইউনিয়নের ফকিরনীর হাট বাজারে ইজারা ছাড়াই খাস কালেকশনের টাকা আদায়ের অভিযোগ উঠেছে বিএনপির সাবেক সভাপতি ইদ্রিছ হায়দার নয়নের বিরুদ্ধে। ভূমি অফিসের দাবি, উপজেলা প্রশাসন তাঁকে এ দায়িত্ব দেয়নি। এ বিষয়ে ইউএনওর বক্তব্য পাওয়া যায়নি।

কর্ণফুলীতে সিডিএর অভিযানে অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক মোড়ে সিডিএর জমি দখল করে গড়ে ওঠা দোকান ও বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সোমবার দুপুরে পরিচালিত অভিযানে ওয়েলফুড, সীমানাপ্রাচীর, মুদির দোকান, গোডাউন ও ঝুপড়ি দোকানসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়।

সিইউএফএলে ট্রাক সরানো নিয়ে উত্তেজনা, আনসার সদস্যদের মারধরের অভিযোগ
চট্টগ্রামের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) সার কারখানায় ট্রাক সরানোকে কেন্দ্র করে দায়িত্বরত আনসার সদস্যদের সঙ্গে ট্রাকচালকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই আনসার সদস্য আহত হয়েছেন।

লাখ টাকা ঋণের প্রলোভন, কোটি টাকা নিয়ে উধাও ‘এনজিও’
ঋণের প্রলোভন দেখিয়ে চট্টগ্রামের আনোয়ারায় শত শত গ্রাহকের কাছ থেকে প্রায় কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে ‘ফ্রেন্ডস অব ডিসাবেল সোসাইটি’ নামে একটি সংস্থা। সংস্থাটির সদস্য হতে ১ হাজার ২০০ টাকা এবং ঋণের জন্য জামানত নেওয়া হতো। তিন লাখ টাকা ঋণের বিপরীতে ২০ হাজার টাকা জমা নেওয়ারও অভিযোগ করেছেন গ্রাহকেরা।

গণ-অভ্যুত্থানে বিতাড়িত ফ্যাসিবাদীরাই দেশকে অস্থিতিশীল করছে: বিক্ষোভ সভায় এমপিরা
কর্ণফুলীর এ জে চৌধুরী কলেজ মাঠে বিএনপির প্রতিবাদ সভায় দক্ষিণ চট্টগ্রামের চার সংসদ সদস্য অভিযোগ করেছেন, গণ-অভ্যুত্থানে বিতাড়িত ফ্যাসিবাদী ও স্বৈরাচারীরা সন্ত্রাসের মাধ্যমে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাঁরা ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা দেন।

১২ দিন পর আবার উৎপাদনে সিইউএফএল
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।

অসুস্থতার কথা বলে কক্ষে যাওয়ার পর মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় তাসফিয়া খানম ইভা (১৫) নামে এক মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যা ৬টায় উপজেলার বারশত ইউনিয়নের দুধকুমড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় মুছে গেল বিয়ের আনন্দ, কনের ভাই-বোনসহ নিহত ৪
জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠান ছিল। ছিল প্রচুর সাজসজ্জা, ভরপুর খাওয়াদাওয়ার আয়োজনও। কিন্তু কে জানত, ফিরতি পথেই আনন্দের সব রং নিভে গিয়ে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে পরিবারটির ওপর! বিয়ের অনুষ্ঠান শেষে কক্সবাজারে ফেরার পথে কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন কনের ভাই, বোন, মামা ও চালক।

ফেসবুকে ক্ষমা চেয়ে পোস্ট, কয়েক ঘণ্টা পর মিলল নরসুন্দরের ঝুলন্ত লাশ
ফেসবুকে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমাকে সবাই ক্ষমা কইরেন’ লিখে পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই চট্টগ্রামের আনোয়ারায় নেপাল রবি দাশ (২৬) নামের এক নরসুন্দরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ...

কেইপিজেডে দুই বন্য হাতি, উত্ত্যক্ত না করতে বন বিভাগের সতর্কতা
চট্টগ্রামের কর্ণফুলীর কেইপিজেডে পাহাড় থেকে নেমে আসা দুটি বন্য হাতির অবাধ বিচরণে একদিকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে, অন্যদিকে পর্যটকদের দায়িত্বজ্ঞানহীন আচরণে বেড়েছে নিরাপত্তাঝুঁকি। হাতির কাছে গিয়ে চিৎকার, ঢিল ছোড়া ও ফ্ল্যাশ দিয়ে ছবি তোলার অভিযোগে পর্যটকদের সতর্ক করেছে বন বিভাগ।

হাসপাতালে সাবেক ভূমিমন্ত্রীর তেলের ড্রাম পাঠানো নিয়ে তেলেসমাতি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জেনারেটর চালাতে জ্বালানিসংকটের মধ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পক্ষে ২০০ লিটার ডিজেল পাঠানোর দাবি করা হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, পরিচয় নিশ্চিত না হওয়ায় তারা তেল নেয়নি। বর্তমান সংসদ সদস্যের পক্ষ থেকে ৬০ লিটার...
