
কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
সকল লেখা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন
চট্টগ্রামের কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের কথা বলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা পরিচয়ে ফোন করে বিকাশে টাকা দাবি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় টাকা না দেওয়া ও ব্যক্তিগত তথ্য শেয়ার না করার আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন।

আনোয়ারায় ছোট ভাইকে হত্যার অভিযোগে নারীসহ গ্রেপ্তার তিন
চট্টগ্রামের আনোয়ারায় ঘরের পানির পাইপ লাইন স্থাপন নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়কে রডের আঘাতে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাই ও তাঁর পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় ওই পরিবারের নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দিনমজুরকে শুঁড় দিয়ে আছড়ে মারল হাতি, এলাকাবাসীর কেইপিজেড ঘেরাও
চট্টগ্রামের কর্ণফুলীতে বন্য হাতির আক্রমণে এক দিনমজুর নিহত হয়েছেন। আজ বুধবার ভোর পৌনে ৪টার দিকে উপজেলা বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর সুন্দবীপাড়ায় এ ঘটনা ঘটে। হাতিটি তার শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন করে ফেলে। এ ঘটনার পর হাতি অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে স্থানীয়রা।

আনোয়ারায় বন্য হাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যু
চট্টগ্রামের আনোয়ারায় বন্য হাতির আক্রমণে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার বটতলী পুরোনো আশ্রয়ণ প্রকল্পের পেছন থেকে বৃদ্ধার শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়।

আট মাস পর উৎপাদনে সিইউএফএল
দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর আবার উৎপাদনে ফিরেছে রাষ্ট্রীয় সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। গত রোববার রাত ১টা থেকে কারখানাটিতে উৎপাদন শুরু হয় বলে জানিয়েছেন সিইউএফএলের কর্মকর্তারা।

দুর্গাপূজার বরাদ্দ আত্মসাতের অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে
চট্টগ্রামের আনোয়ারায় দুর্গাপূজার সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ উঠেছে এক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে। তাঁর নাম মেঘলেন মিত্র। তিনি উপজেলার সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি।

বঙ্গোপসাগরে গুলি করতে করতে ৬ মাছ ধরার ট্রলারে জলদস্যুর হানা, আহত ৩৬
বঙ্গোপসাগরে ৬টি মাছ ধরার ট্রলারে জলদস্যুদের কবলে পড়ে এক মাঝি গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৫ জেলে। আজ বুধবার (৯ অক্টোর) সকালে বঙ্গোপসাগরের আনোয়ারা উপকূলে ফিরে ঘটনাটি জানান জলদস্যুদের কবলে পড়া ট্রলারের মালিক ও মাঝিরা।

বেতন বৃদ্ধির দাবিতে বঙ্গবন্ধু টানেলের শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ
বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেছেন কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেলের শ্রমিক-কর্মচারীরা। আজ বুধবার (৯ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টানেলের আনোয়ারা প্রান্তের টোল প্লাজা এলাকায় এ বিক্ষোভ করেন তাঁরা।

বিএনপির মিছিলে হামলা: চট্টগ্রামে সাবেক ভূমিমন্ত্রী–অর্থ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মামলা
চার বছর আগে চট্টগ্রামের আনোয়ারায় বিএনপির মিছিলে হামলার অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ–অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানসহ ১১২ জনের নামে মামলা হয়েছে। গতকাল সোমবার তৌহিদ মিয়া (৩৪) নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাত আরও এক থেকে দেড় শ জনকে আসামি করা হয়েছে।

মেরিটাইম সেক্টর সম্ভাবনার এক বিরাট ক্ষেত্র: নৌপরিবহন উপদেষ্টা
‘বাংলাদেশ মেরিন একাডেমি দেশের বড় সম্পদ। মেরিটাইম সেক্টর সম্ভাবনার এক বিরাট ক্ষেত্র। আমাদের বৈদেশিক মুদ্রার অনেকটা আসে মেরিটাইম সেক্টর থেকে। মেরিন ক্যাডেট ও রেটিংসরা বৈদেশিক মুদ্রা অর্জন করছে, যা আমাদের অর্থনীতিতে অবদান রেখেছে। তাই দেশের অর্থনৈতিক উন্নয়নে মেরিন ক্যাডেটদের গুরুত্ব অপরিসীম।’

দোকানে দুর্বৃত্তের হামলা, সাহায্যের জন্য মাইকে ঘোষণা দেওয়ায় মসজিদে তালা
চট্টগ্রামের আনোয়ারায় ভোররাতে মুদির দোকানে হামলা চালিয়ে কর্মচারীসহ ৪ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। গত শুক্রবার ভোর চারটার দিকে উপজেলার বটতলী রুস্তমহাট এলাকার মেসার্স আমজাদী ভান্ডারে এ ঘটনা ঘটে।

চট্টগ্রামে সেই নারীর লাশের পরিচয় শনাক্ত করল পুলিশ
চট্টগ্রামের আনোয়ারায় চায়না অর্থনৈতিক জোন এলাকার পাহাড় থেকে উদ্ধার নারীর পরিচয় মিলেছে। ওই নারীর আঙুলের ছাপ নিয়ে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করেছে পিবিআই। পরে ওই নারীর স্বজনেরা এসে পরিচয় নিশ্চিত করেছেন।

সাবেক ভূমিমন্ত্রীসহ ১৫ জনের বিরুদ্ধে অপহরণ মামলা
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ১৫ জনের বিরুদ্ধে চট্টগ্রামের আনোয়ারায় অপহরণ মামলা দায়ের করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।

আনোয়ারায় অজ্ঞাত নারীর খণ্ডিত লাশ উদ্ধার
চট্টগ্রামের আনোয়ারা চায়না অর্থনৈতিক জোন এলাকার পাহাড় থেকে অজ্ঞাত নারীর (৩০) খণ্ডিত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশের পরনে প্যান্ট, গেঞ্জি ও হাতে টেটু আঁকা রয়েছে।

আনোয়ারায় নদীর পাড় ভেঙে পড়ে বৃদ্ধের মৃত্যু
চট্টগ্রামের আনোয়ারায় নদীতে মাছ শিকার করতে গিয়ে পাড় ভেঙে জালাল আহমেদ (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ রোববার সন্ধ্যায় উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নে মাঝির ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

পাহাড়ে খাবার সংকটে লোকালয়ে হাতি, আক্রমণে নারীসহ নিহত ২
চট্টগ্রামের আনোয়ারায় পাহাড় থেকে নেমে আসা হাতির আক্রমণে প্রাণ হারিয়েছেন নারীসহ দুজন। গুরুতর আহত হয়েছেন আরও এক নারী। গতকাল সোমবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলা বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক আশ্রয়ণ প্রকল্পে হাতির আক্রমণে দিনমজুর মো. আবুল কাশেম দুলাল (৫৫)। রাত আড়াইটার দিকে বৈরাগ ইউনিয়নে খোসাল তালুকদারের বাড়িতে
