
কর্ণফুলী(চট্টগ্রাম) প্রতিনিধি
কর্ণফুলী(চট্টগ্রাম) প্রতিনিধি
সকল লেখা

গাছের ডাল কাটতে গিয়ে পড়ে প্রাণ গেল একজনের
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমছড়ায় নিজের গাছের ডালপালা কাটতে গিয়ে গাছ থেকে পড়ে আবুল হাশেম (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানাজা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, দুই দিন পর বৃদ্ধের মৃত্যু
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠানে পিএবি সড়ক পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষক আবদুল মোনাফ দুই দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। রোববার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

৬ মাস পর উৎপাদনে ফিরে ৩ দিনের মাথায় ফের বন্ধ সিইউএফএল
প্রায় ছয় মাস বন্ধ থাকার পর গ্যাস সরবরাহ পেয়ে উৎপাদনে ফিরেছিল চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। কিন্তু এক দিন না যেতেই আবারও কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে গেছে। কারিগরি ত্রুটির কারণে আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উৎপাদন বন্ধ হয়ে যায়।

স্বামীর লাশ ঝোপঝাড়ে, স্ত্রী বলেন—‘ডাকাতি করছিল, কেউ হয়তো মেরে ফেলেছে’
সে প্রায় সময়ই বাইরে থাকত। ঘরে আসত না। মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পুরো পরিবারকে ধ্বংস করে দিয়েছে। ডাকাতি করছিল, কেউ হয়তো মেরে ফেলেছে। এর আগেও এক জায়গায় ডাকাতি করতে গিয়ে পাবলিকে ধরে মাথা ফেটে দিয়েছিল, মাথায় তখন ৮টি সেলাই হয়েছিল।

কক্সবাজারে ভ্রমণের কথা বলে আনা হয় মিছিলে, কিশোরসহ গ্রেপ্তার ৩০
চট্টগ্রামের আনোয়ারায় যুবলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে কিশোরসহ ৩০ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ বলছে, কক্সবাজার ভ্রমণের কথা বলে বাঁশখালী থেকে তাদের আনা হয়েছিল। আটক ব্যক্তিদের মধ্যে সাতজনকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হচ্ছে ও ২৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

সাইফুজ্জামানের পিএসসহ ৭৫ জনের নামে মামলা, দুজন গ্রেপ্তার
মামলায় প্রধান আসামি করা হয়েছে মিছিলে নেতৃত্বকারী দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সভাপতি মো. মিজানুর রহমানকে (৩২)। গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পিএস রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম, দক্ষিণ জেলা...

সিইউএফএলে গ্যাস সরবরাহ শুরু, ৩ সেপ্টেম্বর থেকে উৎপাদনের আশা
গ্যাস সংকটের কারণে সাড়ে পাঁচ মাসের বেশি সময় বন্ধ থাকার পর চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা লিমিটেডে গ্যাস সরবরাহ পুনরায় শুরু হয়েছে। যন্ত্রপাতি পরীক্ষা শেষে আগামী ৩ সেপ্টেম্বর থেকে ইউরিয়া উৎপাদন শুরুর আশা করছে কারখানা কর্তৃপক্ষ।

‘ব্যবসা করতে হলে ৫০ শতাংশ চাঁদা দিতে হবে’, পুলিশের সামনেই ঠিকাদারের ওপর হামলা
চট্টগ্রামের কর্ণফুলীতে ইউসিপিএলের এক ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে ৫০ শতাংশ চাঁদা দাবির অভিযোগ উঠেছে আলী হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। চাঁদা না পেয়ে প্রকৌশলী ও প্রতিষ্ঠানের লোকজনের ওপর হামলার অভিযোগ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের সামনেও হামলার চেষ্টা হয় বলে জানিয়েছে পুলিশ।

কর্ণফুলীতে বস্তাবন্দী লাশ: কানের দুল-জুতা দেখে পরিবার বলল, ‘এটাই জান্নাতুল’
চট্টগ্রামের কর্ণফুলী নদীর পিডিবি ঘাটসংলগ্ন এলাকা থেকে বস্তাবন্দী অবস্থায় উদ্ধার হওয়া নারীর পরিচয় মিলেছে। নিহতের নাম জান্নাতুল ফেরদৌস (২৮)। জুতা, কানের দুল ও পোশাক দেখে পরিবারের সদস্যরা লাশটি শনাক্ত করেছেন।

চট্টগ্রামে চারতলার বেলকনি থেকে পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু
চট্টগ্রামের আনোয়ারায় চারতলার বেলকনি থেকে পড়ে মোহাম্মদ আবির (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার বারশত ইউনিয়নের পশ্চিমচাল এলাকার একটি আবাসিক ভবনে এ দুর্ঘটনা ঘটে।

টানেল মোড়ে দুর্ঘটনা: মারা গেছে গর্ভের সন্তান আইসিইউতে অচেতন মা
চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী টানেল মোড়ে নিয়ন্ত্রণহীন বাসের চাপায় গুরুতর আহত কাউসার আক্তার নামে এক নারীর গর্ভের সন্তান মারা গেছে। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে গতকাল ভোরে মৃত ছেলেসন্তানের জন্ম দেন তিনি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকে পড়ল দোকানে: নিহত ২, আহত ১৫
চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী টানেল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস দোকানে ঢুকে পড়েছে। এ সময় সেখানে দাঁড়িয়ে থাকা অন্তত ছয়টি সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা দুমড়েমুচড়ে যায়। এই ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরও ১৫ জন।

প্রাক্তন স্বামী দ্বারা ধর্ষণের শিকার ও অন্তঃসত্ত্বা: মামলার পর কারাগারে অভিযুক্ত
চট্টগ্রামের আনোয়ারায় বিচ্ছেদের পর প্রাক্তন স্ত্রীকে পুনরায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণের মামলায় কাইয়ূম উদ্দিন (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে বারখাইন ইউনিয়নের ফেরিঘাট এলাকা থেকে গ্রেপ্তারের পর আজ বুধবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

১৮ মাসের মধ্যে চায়না ইকোনমিক জোনে প্রথম কারখানা দেখতে চান প্রধানমন্ত্রী: বেজা চেয়ারম্যান
আগামী ১৮ মাসের মধ্যে চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) প্রথম কারখানার বাণিজ্যিক উৎপাদন দেখতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই চ্যালেঞ্জ গ্রহণ করে নির্দিষ্ট সময়ের মধ্যেই উৎপাদনে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সংশ্লিষ্ট ডেভেলপার...

চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করলেন বিএনপির নেতা-কর্মীরা
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত চাতরী ইউনিয়নের কেঁয়াগড়-চাতরী সংযোগ সড়ক স্বেচ্ছাশ্রমে সংস্কার করেছেন বিএনপির নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার সকালে বিএনপি নেতা আলহাজ মো. শহিদুল আলমের অর্থায়নে এবং দলীয় নেতা-কর্মীদের স্বেচ্ছাশ্রমে সড়কটি সংস্কার করা হয়...

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!
চট্টগ্রামের আনোয়ারায় ঘরে ঢুকে এ্যানি বড়ুয়া ও তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়াকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আহত হয়েছে পাঁচ বছরের শিশু প্রিয়াস বড়ুয়া। অটোরিকশার চুক্তিপত্র ও ১ লাখ ১৭ হাজার টাকার লেনদেনকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের প্রাথমিক ধারণা পুলিশের। অভিযুক্ত তেজপ্রিয় বড়ুয়া পলাতক।
