
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
সকল লেখা

বিধবাকে ধর্ষণচেষ্টা ও মারধরের অভিযোগে আদালতে মামলা
লক্ষ্মীপুরের কমলনগরে এক বিধবাকে ধর্ষণের চেষ্টা, মারধর ও হত্যার হুমকির অভিযোগে নোমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা হয়েছে। আদালত ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে কমলনগর থানাকে নির্দেশ দিয়েছেন।

লক্ষ্মীপুরের কমলনগর: মেঘনার নতুন চরও দখলের আশঙ্কা
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার দক্ষিণ জগবন্ধু এলাকায় মেঘনা নদীতে জেগে উঠেছে বড় একটি চর। চরের উর্বর মাটিতে গজিয়েছে সবুজ ঘাস। সেই চর দেখে আবার নিজেদের হারানো জমি ফিরে পাওয়ার আশা করছেন একসময়ের নদীভাঙনের শিকার কৃষকেরা।

কমলনগরে চার জেলে অপহরণ: যুবদল নেতা হেলালসহ ৯ জনের বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে চার জেলেকে অপহরণ ও লুটের অভিযোগে সাহেবেরহাট ইউনিয়ন যুবদলের সভাপতি ও ইউপি সদস্য হেলাল উদ্দিনসহ ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ হেলাল উদ্দিনের বাড়ি থেকে চার জেলেকে উদ্ধার করেছে বলে জানিয়েছে।

বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজে নিষেধাজ্ঞা অমান্য করায় এক শিক্ষার্থীর মোবাইল ফোন ভেঙে ফেলা হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় বিদ্যালয়ের মাঠে মোবাইলটি ভাঙেন শিক্ষক নেওয়াজ শরীফ রায়হান।

টিনশেডের নোংরা ঘরে তৈরি হচ্ছে বেকারিসামগ্রী, স্বাস্থ্যবিধির বালাই নেই
ব্যস্ত সড়কের পাশে কয়েকটি টিনশেড ঘর। অন্ধকার, নোংরা ঘরগুলোর চারপাশে ধুলাবালি ও ময়লা-আবর্জনা ছড়িয়ে আছে। এটি আসলে একটি কারখানা। এখানেই রুটি, বিস্কুট, পাউরুটি, কেক, টোস্ট ও চানাচুরসহ অন্তত ৩০ ধরনের খাদ্যসামগ্রী তৈরি করা হচ্ছে। স্বাস্থ্যবিধি, পরিচ্ছন্নতার নুন্যতম কোন কিছুই মানা হচ্ছে না এ কারখানায়।

ছড়িয়ে পড়েছে ‘চায়না দুয়ারি’ জাল, হুমকিতে জলজ জীববৈচিত্র্য
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার বিভিন্ন জলাশয়ে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের ব্যবহার বেড়েছে। স্থানীয়দের অভিযোগ, এ জালের কারণে মাছের পাশাপাশি বিভিন্ন জলজ প্রাণী আটকা পড়ে মারা যাচ্ছে, যা জলজ জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

লক্ষ্মীপুরে হত্যা মামলায় জামায়াত নেতা কারাগারে
লক্ষ্মীপুরের কমলনগরে সালেহা বেগম হত্যা মামলায় চার্জশিটভুক্ত আসামি ও ইউনিয়ন জামায়াত নেতা আবু বকর ছিদ্দিক আদালতে আত্মসমর্পণ করলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। মামলাটি বর্তমানে বিচারাধীন।

ভরা মৌসুমেও মেঘনায় ইলিশের আকাল, হতাশ জেলে-ব্যবসায়ীরা
জুলাই মাস এলেই চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের আলেকজান্ডার পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার মেঘনা নদীতে দেখা মিলত ইলিশের উৎসব। নদীতে হাজারো মাছ ধরার নৌকা, আড়তে মণে মণে ইলিশের বেচাকেনা এবং ক্রেতাদের ভিড়ে মুখর থাকত পুরো উপকূলীয় এলাকা। তবে এবার ভরা মৌসুমেও সেই চিরচেনা দৃশ্য নেই।

৭১-এর চেতনা বিক্রির মতো আমরা জুলাই চেতনাকে নষ্ট হতে দেব না: হুইপ নিজান
লক্ষ্মীপুরের কমলনগরে জুলাই যোদ্ধা শহীদ মাজহারুল ইসলাম (মাসরুর) সড়কের উদ্বোধন অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলেন, জুলাই যোদ্ধাদের ত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, পুলিশ ও বিএনপির নেতারা উপস্থিত ছিল।

ওমানে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ, বাংলাদেশি নিহত
লক্ষ্মীপুরের কমলনগরের মো. হোসাইন (৪২) নামে এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় ওমানে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন বাংলাদেশি আহত হয়েছেন। গত রোববার (২৮ জুন) বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে কর্মস্থলে যাওয়ার পথে ওমানের নিজুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হোসাইন উপজেলার চর লরেঞ্চ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বেরকা জামে

সেতুর একাংশে ধস, ঝুঁকিপূর্ণ পারাপার
লক্ষ্মীপুরের কমলনগরে ভুলুয়া নদীর ওপর প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতুর একাংশ ধসে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। এতে করে ওই সেতু দিয়ে চলাচলকারী অন্তত ২৬ হাজার পথচারী ভোগান্তিতে পড়েছেন। গর্তটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন তাঁরা।

কমলনগরে বিএনপি নেতার চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার
লক্ষ্মীপুরের কমলনগরে বিএনপি নেতার চাঁদাবাজির মামলায় মো. মিলন (২৫) নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার করইতলা বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মিলন চরলরেন্স ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত আবুল কাশেমের ছেলে এবং মিলন নিজেকে চরলরেন্স ইউনিয়ন যুবদলের...

আরব আমিরাতে বাংলাদেশি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
আরব আমিরাতের শারজায় মো. হেলাল (২৭) নামের এক প্রবাসী বাংলাদেশি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ১১ এপ্রিল শারজা শহরের ১০ নম্বর ইন্ডাস্ট্রিয়াল এলাকায় নিজ কর্মস্থলের টয়লেট থেকে ঝুলন্ত অবস্থায় হেলালের মরদেহ উদ্ধার করা হয়। তিনি কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নূর আলমের ছেলে।

হাত বেঁধে পেটানো সরদারের বিরুদ্ধে মামলা করলেন সেই শ্রমিক
লক্ষ্মীপুরের কমলনগরে মো. কালু নামের এক ইটভাটার শ্রমিককে হাত বেঁধে নির্যাতনের ঘটনায় তিনি নিজে বাদী হয়ে মামলা করেছেন। গতকাল শুক্রবার রাতে কমলনগর থানায় দায়ের করা মামলায় অভিযুক্ত ইটভাটার সরদার মো. ইসমাইল হোসেনসহ তাঁর চার-পাঁচজন সহযোগীকে আসামি করা হয়েছে...

১৬ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের কোস্ট গার্ড, ফিরে পেতে স্বজনদের আকুতি
কক্সবাজারের মহেশখালী উপজেলার দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগর থেকে ১৬ মাঝিমাল্লাসহ একটি মাছ ধরার ট্রলার মিয়ানমারের কোস্ট গার্ড ধরে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ২৩ মার্চ বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া ‘এফবি মা-বাবার দোয়া’ নামের ট্রলারসহ এসব জেলেকে আজ বুধবার (১ এপ্রিল) পর্যন্ত ফেরত দেওয়া হয়নি। ১৬ জেলের

মাংস ওজনে কম দেওয়ার প্রতিবাদ করায় ক্রেতাকে পিটিয়ে জখম
বাজারের কয়েকজন ক্রেতা অভিযোগ করেন, কসাই বাহার দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেটের মাধ্যমে ক্রেতাদের জিম্মি করে রেখেছেন। তাঁরা জানান, তাঁর বিরুদ্ধে ওজনে কম দেওয়া, অতিরিক্ত মূল্য নেওয়া, ভালো মাংসের বদলে অতিরিক্ত হাড় ও চর্বি দেওয়া এবং প্রতিবাদ করলে ক্রেতাদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ রয়েছে।
