
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
সকল লেখা

ঝাড়ফুঁক নয়, সময়মতো হাসপাতালে নেওয়ায় বাঁচল সাপে কাটা শিশু
চাঁদপুরের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটার পর আট বছরের শিশু ইসরাতকে দ্রুত অ্যান্টিভেনম দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসায় অবস্থার উন্নতি হলে নিবিড় পর্যবেক্ষণ ও উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কোনো ঝাড়ফুঁক, ওঝার পেছনে সময় নষ্ট না করে দ্রুত অ্যান্টিভেনম...

দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠিয়ে দোয়া চাইলেন ওসি
মাদক কারবারি থেকে ফিরে স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ করে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন চাঁদপুরের কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম আকাশ। মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একাধিকবার আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়া দুই ব্যক্তিকে নৈতিক ও ধর্মীয় শিক্ষার জন্য তিন দিনের...

কচুয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও তাঁর শিশুকন্যার ওপর হামলার অভিযোগ
চাঁদপুরের কচুয়ায় ধর্ষণের অভিযোগসংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক নাসির উদ্দিন ও তাঁর শিশুকন্যা সাফা মারওয়ার ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সন্ধ্যায় নন্দনপুর পশ্চিম বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নাসির উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

১৪ বছর ধরে সৌদি কারাগারে কচুয়ার শহিদুল্লাহ, মুক্তির অপেক্ষায় পরিবার
চাঁদপুরের কচুয়ার মো. শহিদুল্লাহ ২০১৩ সাল থেকে সৌদি আরবের দাম্মাম কারাগারে বন্দি। সৌদি নাগরিক জাকী আল আশুর হত্যা মামলায় তাঁর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে। তবে পরিবারের দাবি, শহিদুল্লাহ নির্দোষ এবং তাঁকে ষড়যন্ত্র করে মামলায় জড়ানো হয়েছে। তাঁকে দেশে ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগ চেয়েছেন স্বজনেরা।

চাঁদপুরের কচুয়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরের কচুয়া উপজেলার শিলাস্থান গ্রামে ইমরান হোসেন (২৬) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে। আজ বুধবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কচুয়ায় সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন গ্রেপ্তার
চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হেলাল উদ্দিনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকালে চাঁদপুর শহরে তাঁর চেম্বারের সামনে থেকে গ্রেপ্তারের পর তাঁকে চাঁদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ভাড়া নেওয়ার কথা বলে বাসায় ঢুকে দম্পতিকে অচেতন করে লুট, গ্রেপ্তার ২
বাসা ভাড়া নেওয়ার কথা বলে নুরুল ইসলামের বাসায় ঢোকেন চার-পাঁচজন ব্যক্তি। কৌশলে তাঁরা নুরুল ইসলামের স্ত্রীর সঙ্গে কথা বলার একপর্যায়ে খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেন। এতে ওই দম্পতি অচেতন হয়ে পড়লে চক্রটি আলমারিতে থাকা প্রায় ১৩ লাখ টাকা মূল্যের ৬ ভরি ৮ আনা স্বর্ণালংকার ও ড্রয়ারে থাকা নগদ ৫০ হাজার টাকা লুট..

চাঁদপুরে এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীর লাশ উদ্ধার
চাঁদপুরের কচুয়ায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য নাদিয়া আক্তার নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। চলতি বছর সে চান্দিনা উপজেলার কৈলান উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে তিন বিষয়ে অকৃতকার্য হয়।

কোচিং-নির্ভরতা কমাতে স্কুলের আগে-পরে বিশেষ ক্লাসের পরামর্শ শিক্ষামন্ত্রীর
চাঁদপুরের কচুয়ায় শিক্ষক সমাবেশে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন কোচিং-নির্ভরতা কমাতে স্কুল সময়ের আগে-পরে বিশেষ ক্লাস চালুর পরামর্শ দেন। শিক্ষার মান উন্নয়নে শিক্ষক প্রশিক্ষণ, শূন্য পদ পূরণ, প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নে বিশেষ ব্যবস্থার কথাও জানান তিনি।

কচুয়ায় সিঁধ কেটে ঘরে ঢুকে বৃদ্ধাকে হত্যা
চাঁদপুরের কচুয়ায় ঘরে সিঁধ কেটে ঘরে প্রবেশ করে ফাতেমা বেগম (৭৫) নামে এক বৃদ্ধাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার ভোরে উপজেলার বেরকোটা ইউনিয়নের মিয়াজী বাড়িতে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। নিহত ফাতেমা বেগম মৃত সাদেক মিয়াজীর স্ত্রী।

কচুয়ায় নিখোঁজের দুই দিন পর বিলে মিলল ব্যবসায়ীর মরদেহ
শুক্রবার সকালে বাড়ি থেকে কচুয়া বাজারে দোকানের উদ্দেশে রওনা হন তাঁর বাবা। তবে দুপুরের দিকে দোকানটি বন্ধ দেখেন ছানাউল্লাহ। পাশের দোকানদার জানান, তাঁর বাবা অসুস্থতার কথা বলে বাড়ি চলে গেছেন। তবে বাড়িতে নুরুল ইসলামকে পাওয়া যায়নি।

চাঁদপুরে ৪ দোকানে আগুন, প্রাণ গেল এক কর্মচারীর
শাহ আলমের গ্যারেজের কর্মচারী আকতার হোসেন জুয়েলের অটোপার্টসের দোকানে রাতে ছিলেন। আগুন লাগার পর দোকানের বাইরে থেকে তালা মারার কারণে বের হতে না পেরে পুড়ে মারা যান তিনি।

ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী
শিক্ষাগত যোগ্যতা শিথিলের কোনো রকম প্রশ্নই ওঠে না। বরং শিক্ষাগত যোগ্যতা ধাপে ধাপে ঠিক আছে কি না, এটা দেখার জন্য প্রথম যাচাই বাছাই করবে ইউএনও, তারপর করবে ডিসি, তারপর তিনটি নাম পাঠাবে স্ব–স্ব বোর্ডে...

কচুয়ায় নিখোঁজের এক দিন পর পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

চাঁদপুর-১ আসনে বিজয়ী বিএনপির এহছানুল হক মিলন
চাঁদপুর-১ (কচুয়া) আসনে ১১০টি কেন্দ্রের ভোট গণনার ফলাফলে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন।

বিএনপির এহছানুল হক মিলনকে জামায়াত প্রার্থীর অগ্রিম অভিনন্দন
চাঁদপুর-১ (কচুয়া) আসনে ধানের শীষের প্রার্থী ড. আ ন ম এহসানুল হক মিলন বিশাল ব্যবধানে এগিয়ে থাকায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন নিকটতম প্রতিদ্বন্ধী ১১ দলীয় জোটের জামায়াত সমর্থিত প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী। আংশিক ফলাফল পাওয়ার পর আবু নছর আশরাফী তাঁর পরাজয় মেনে নিয়ে বিজয় প্রার্থীকে অভিনন্দন ও শুভেচ্ছা
