Ajker Patrika
Add

আব্দুর রহমান

আব্দুর রহমান

সকল লেখা
হরমুজে ইরানের নিয়ন্ত্রণ আর কত দিন

হরমুজে ইরানের নিয়ন্ত্রণ আর কত দিন

বহু বছর ধরে বিশেষ করে যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। কিন্তু পাঁচ মাসের যুদ্ধে দেশটির শাসকদের এবং বিশ্ববাসীকে বুঝিয়ে দিয়েছে, ইরানের হাতে এর চেয়েও আরও শক্তিশালী অস্ত্র রয়েছে। আর সেটি হলো, ভৌগোলিক অবস্থান ও সামরিক শক্তি। এই দুইয়ের কারণেই ইরান হরমুজ প্রণালিতে...

০৬ আগস্ট ২০২৬
মিয়ানমারে কেন থামছে না জটিল সংঘাত

মিয়ানমারে কেন থামছে না জটিল সংঘাত

মিয়ানমারের বর্তমান সংকটকে কেবল গৃহযুদ্ধ হিসেবে সংজ্ঞায়িত করলে এর প্রকৃত চিত্র ধরা পড়ে না। এটি বিশ্বের সবচেয়ে জটিল, দীর্ঘস্থায়ী এবং বহুমাত্রিক সংঘাতগুলোর একটি, যেখানে একই সময়ে সামরিক জান্তা, গণতন্ত্রপন্থী প্রতিরোধ বাহিনী, বিভিন্ন জাতিগত সশস্ত্র সংগঠন, আন্তর্জাতিক শক্তি, অস্ত্র ব্যবসায়ী...

১৬ জুলাই ২০২৬
থালাপতির উত্থানের নেপথ্য: ভারতের স্থানীয় ও জাতীয় রাজনীতিতে এর প্রভাব

থালাপতির উত্থানের নেপথ্য: ভারতের স্থানীয় ও জাতীয় রাজনীতিতে এর প্রভাব

ভারতের জাতীয় এবং তামিলনাড়ুর রাজনীতিতে সাবেক অভিনেতা জোসেফ বিজয় ওরফে থালাপতি বিজয়ের উত্থান চমকের সৃষ্টি করেছে। অবশ্য তামিল রাজনীতিতে অভিনেতা থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া নতুন কোনো বিষয় নয়। বিজয়ের আগে এমজিআর—এমজি রামাচন্দ্রন এবং জয়ললিতা জয়রাম সিনেমার জগৎ থেকে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন।

১৪ মে ২০২৬
পাকিস্তান-আফগানিস্তান সংঘাত: দক্ষিণ এশিয়ায় এর প্রভাব

পাকিস্তান-আফগানিস্তান সংঘাত: দক্ষিণ এশিয়ায় এর প্রভাব

২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে আক্রমণ-পাল্টা আক্রমণের মাধ্যমে এক উন্মুক্ত সংঘাত শুরু হয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী এটিকে ‘উন্মুক্ত যুদ্ধ’ বলে ঘোষণা করেছেন। এই সংঘাত দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে আমূল পরিবর্তন আনতে পারে। কারণ, এই সংঘাত দক্ষিণ এশিয়ার...

০৫ মার্চ ২০২৬
ইরান ভেঙে পড়লে মধ্যপ্রাচ্যের পরিণতি কী হবে

ইরান ভেঙে পড়লে মধ্যপ্রাচ্যের পরিণতি কী হবে

ইসরায়েল-আমেরিকার নিরন্তর আক্রমণ আর সূক্ষ্ম ষড়যন্ত্রের জালে জড়িয়ে ইরানের বর্তমান রেজিম ও রাষ্ট্র যদি শেষ পর্যন্ত তাসের ঘরের মতো ভেঙে পড়ে, তবে মধ্যপ্রাচ্যের মানচিত্র এমন এক রক্তক্ষয়ী গোলকধাঁধায় হারিয়ে যাবে, যার সহজ কোনো সমাধান নেই। ইরানের পতন মানে শুধু রেজিমের পতন বা বিদায় নয়, বরং এক সুপ্রাচীন...

২২ জানুয়ারি ২০২৬
জেএফ-১৭ যুদ্ধবিমানে ভর করে আইএমএফের ঋণ থেকে মুক্তি চায় পাকিস্তান

জেএফ-১৭ যুদ্ধবিমানে ভর করে আইএমএফের ঋণ থেকে মুক্তি চায় পাকিস্তান

পাকিস্তানের জর্জরিত অর্থনীতির মানচিত্র বদলে দেওয়ার মতো এক চমকপ্রদ তথ্য দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি দাবি করেছেন, লিবিয়া, আজারবাইজান, বাংলাদেশ এবং নাইজেরিয়ার মতো দেশগুলো থেকে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান ও সুপার মুশাক প্রশিক্ষণ বিমানের যে বিপুল অর্ডার আসছে, তা পাকিস্তানকে...

০৮ জানুয়ারি ২০২৬
মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে তুরস্কের নয়া ভূমিকা

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে তুরস্কের নয়া ভূমিকা

আরব বিশ্ব ও মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে তুরস্কের ভূমিকা বোঝার ক্ষেত্রে সবচেয়ে বড় ভুল হলো, এটিকে নস্টালজিক ‘নব্য ওসমানি খেলাফত’ বলে উড়িয়ে দেওয়া। বাস্তবে তুরস্ক আজ যে রাজনীতি করছে, তা আবেগের নয়, সুচিন্তিত হিসাবের। তুরস্কের এই রাজনীতি সাম্রাজ্য ফেরানোর চেষ্টা নয়, বরং শক্তির শূন্যতা কাজে লাগিয়ে...

২৫ ডিসেম্বর ২০২৫
ট্রাম্পের কেন এত পাকিস্তান প্রেম, ভারতের ওপর কিসের ক্ষোভ

ট্রাম্পের কেন এত পাকিস্তান প্রেম, ভারতের ওপর কিসের ক্ষোভ

বিশ্বের পঞ্চম বৃহৎ অর্থনীতি হিসেবে দ্রুত উত্থান, মার্কিন কৌশলগত নীতির কারণে ভারত মহাসাগর অঞ্চলে ওয়াশিংটনের কাছে দিল্লির একটা আলাদা গুরুত্ব সব সময়ই ছিল। এতে ভারতের আত্মবিশ্বাস ও আঞ্চলিক প্রভাব অনেক বেড়েছে। বিশ্বমঞ্চে ভারতের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলেই ধরে নেওয়া হচ্ছে। কিন্তু প্রবল আত্মবিশ্ব

৩১ জুলাই ২০২৫
চীন-পাকিস্তানে ঝুঁকছে আফগানিস্তান, চাপে পড়ছে ভারত

চীন-পাকিস্তানে ঝুঁকছে আফগানিস্তান, চাপে পড়ছে ভারত

আফগানিস্তানের তালেবান সরকার গত ২১ মে বেইজিংকে আশ্বাস দিয়েছে, তারা ‘কোনো শক্তিকে’ চীনের বিরুদ্ধে তাদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকী বেইজিংয়ে শীর্ষ চীনা কূটনীতিক ওয়াং ই-এর সাক্ষাৎকালে বলেন, আফগানিস্তান চীনের নিরাপত্তা উদ্বেগকে অত্যন্ত গুরুত্ব দেয় এবং চীনের...

২৬ মে ২০২৫
রাজধানীতে পুরোনো আবহের ঈদ এবং রক্ষণশীলতার ঘোমটা

রাজধানীতে পুরোনো আবহের ঈদ এবং রক্ষণশীলতার ঘোমটা

ঢাকার ঈদ উৎসব কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি বহু শতাব্দীর ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক রীতিনীতির এক বর্ণিল প্রতিচ্ছবি। মুঘল আমল থেকে শুরু করে আধুনিক সময় পর্যন্ত এই উৎসবের রূপ ও রীতিতে অনেক পরিবর্তন এলেও এর মূল চেতনা আজও বহমান।

৩১ মার্চ ২০২৫
হাসিনার পতনের পর বাংলাদেশে চীনের সুযোগ ও শঙ্কা 

হাসিনার পতনের পর বাংলাদেশে চীনের সুযোগ ও শঙ্কা 

এক মাসের কম সময় আগে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর করেছেন। সি চিন পিংয়ের সঙ্গে হাত মিলিয়েছেন এবং বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করেছেন। কিন্তু তীব্র ছাত্র আন্দোলনের মুখে ক্ষমতা হারিয়ে তিনি এখন দেশছাড়া। চীনের জন্য হাসিনার ক্ষমতাচ্যুতি সম্ভাবনা ও শঙ্কা দুই দরজাই খুলে দিয়েছে এবং বেইজিং তা জানে

০৯ আগস্ট ২০২৪
হানিয়া হত্যা ও বৈরুতে হামলা: মধ্যপ্রাচ্যে বেজে উঠল কি যুদ্ধের দামামা

হানিয়া হত্যা ও বৈরুতে হামলা: মধ্যপ্রাচ্যে বেজে উঠল কি যুদ্ধের দামামা

ইসমাইল হানিয়া হত্যাকাণ্ড ও বৈরুতে হামলা—দুটি ঘটনা মধ্যপ্রাচ্যে ভূরাজনীতিকে নতুন সন্ধিক্ষণে এনে দাঁড় করিয়েছে। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ কি বিস্তৃত ও সর্বাত্মক রূপ নিতে যাচ্ছে—এই প্রশ্ন ভাবিয়ে তুলছে বিশ্লেষকদের।

৩১ জুলাই ২০২৪
ইরানের ওপর যেভাবে প্রতিশোধ নিতে পারে ইসরায়েল

ইরানের ওপর যেভাবে প্রতিশোধ নিতে পারে ইসরায়েল

ইরানের নজিরবিহীন ড্রোন হামলার প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করছে ইসরায়েল। দেশটির সামরিক-বেসামরিক নেতৃত্বের মুখে একাধিকবার ইরানে হামলা চালানোর কথা বললেও কখনো কীভাবে হামলা হবে, সে বিষয়ে মুখ খুলছে না কেউ।

১৭ এপ্রিল ২০২৪
ইরানে কি পাল্টা হামলা চালাবে ইসরায়েল

ইরানে কি পাল্টা হামলা চালাবে ইসরায়েল

ইরানের ‘অপারেশন ট্রুথফুল প্রমিজ’ নামের হামলা ইসরায়েলের আকাশসীমায় প্রায় পছাচ ঘণ্টা ধরে চলেছে। এই হামলায় ইরান ও এর মিত্র প্রক্সি গোষ্ঠীগুলো তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। তবে এখন যে বিষয়টি গুরুত্বপূর্ণ, সেটি হলো—ইসরায়েল ইরানে পাল্টা হামলা চালাবে কি না

১৪ এপ্রিল ২০২৪
দুর্বল হয়ে পড়ছে মিয়ানমার জান্তা, বিদ্রোহ সফল হবে কি

দুর্বল হয়ে পড়ছে মিয়ানমার জান্তা, বিদ্রোহ সফল হবে কি

জান্তা বাহিনীর নজিরবিহীন ব্যর্থতার মুখে হয়তো মিন অং হ্লাইং পদত্যাগ করবেন। কিন্তু তারপর কী হবে— এটিই এখন বিরাট প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে, যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারের পুর্নগঠন হবে কীভাবে এবং বিদ্রোহী গোষ্ঠীগুলো যদি জান্তাবাহিনীকে ক্ষমতাচ্যুত করতে সক্ষমও হয়, তাঁরা কি সফল হতে পারবে? বিশেষ করে, গোষ্ঠী

৩১ জানুয়ারি ২০২৪
পারমাণবিক ধ্বংসযজ্ঞের কতটা নিকটে পৃথিবী, কী বলছে ‘ডুমসডে ক্লক’

পারমাণবিক ধ্বংসযজ্ঞের কতটা নিকটে পৃথিবী, কী বলছে ‘ডুমসডে ক্লক’

বিশ্বের নিরাপত্তা, বিজ্ঞান ও অন্যান্য ইস্যুতে কাজ করা বিজ্ঞানীদের অলাভজনক সংগঠন বুলেটিন অব দ্য অ্যাটমিক সায়েন্টিস্ট প্রতিবছর ‘ডুমসডে ক্লক’ নামে একটি ঘড়ি চালু করে। এই ঘড়ি প্রতীকী, যা নির্দেশ করে, পৃথিবী আসলে পারমাণবিক ধ্বংসযজ্ঞসহ অন্যান্য বিপর্যয়ের কতটা কাছে চলে এসেছে। তবে এই ঘড়ি চূড়ান্ত কোনো দিনক্ষণ

২৪ জানুয়ারি ২০২৪