
সাজন আহম্মেদ পাপন, কিশোরগঞ্জ
সাজন আহম্মেদ পাপন, কিশোরগঞ্জ
সকল লেখা

কিশোরগঞ্জ: হাওরে ডায়রিয়ার প্রাদুর্ভাব
হাওরবেষ্টিত কিশোরগঞ্জ জেলায় সংক্রামক রোগ ডায়রিয়ার প্রাদুর্ভাব চলছে। চলতি বছরের ৯ মাসে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাসেবা নিয়েছে ২৪ হাজার ৯৮৩ জন রোগী। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার জেলার ১৫টি হাসপাতালে ভর্তি ছিল ১৮০ জন। এর মধ্যে ১০৭ রোগী ভর্তি হয়েছে এক দিনে।

‘ভুয়া হোল্ডিং’ তৈরি করে অতিরিক্ত কর আদায়, অভিযোগ প্রমাণের পরও নেই ব্যবস্থা
কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার তৎকালীন পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ শফিকুর রহমান। ভুয়া হোল্ডিং তৈরি করে অতিরিক্ত কর ধার্য করার একটি অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। পৌরসভার একজন বাসিন্দা কিশোরগঞ্জ জেলা প্রশাসক বরাবর একটি অভিযোগ দেন। এ ঘটনায় জেলা প্রশাসকের পক্ষ থেকে তদন্ত করে প্রতিবেদনও জমা দেওয়া হয়।

এক রাকাতের পরই মুষলধারে বৃষ্টি, তবু মাঠ ছাড়েননি শোলাকিয়ার মুসল্লিরা
কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদুল আজহার ১৯৯তম জামাত চলাকালে প্রথম রাকাতের পর শুরু হয় মুষলধারে বৃষ্টি। তবু হাজারো মুসল্লি মাঠ না ছেড়ে বৃষ্টির মধ্যে নামাজ ও মোনাজাত সম্পন্ন করেন। কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে জামাত অনুষ্ঠিত হয়।

হাওরাঞ্চল: সরকারের শর্তে বিপাকে কৃষক
হাওরে পানিতে তলিয়ে যাওয়া বোরোখেত থেকে যে ধান সংগ্রহ করেছেন, তা ঠিকমতো শুকাতে না পারায় দাম পাচ্ছেন না প্রান্তিক চাষিরা। এমনকি সরকারি গুদামের আর্দ্রতার শর্ত আর খোলাবাজারে ধসের মুখে পড়ে পানির দরে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন তাঁরা।

‘সব শেষ, চোখ দিয়ে পানিও আসছে না’
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার চাঁপাডাঙ্গা হাওরের দিগন্তজোড়া ফসলের মাঠ এখন অথই পানির নিচে। তলিয়ে আছে কৃষক মোফাচ্ছেল মিয়ার (৪৫) হাড়ভাঙা পরিশ্রমে ফলানো স্বপ্ন। টানা কয়েক দিনের অতিবৃষ্টিতে জলাবদ্ধতায় মোফাচ্ছেলের ৩৫ একর জমির বোরো ধান এখন পুরোপুরি পানির নিচে।

কিশোরগঞ্জ বিসিক: প্লট বরাদ্দ হলেও শিল্পের দেখা নেই ৩৮ বছরে
শিল্প ও কর্মসংস্থানের আশায় দীর্ঘ ৩৮ বছর অপেক্ষার পর এখনো কার্যকর শিল্পাঞ্চলে রূপ পায়নি কিশোরগঞ্জ বিসিক শিল্পনগরী। কাগজ-কলমে একে প্রায় পূর্ণ শিল্পনগরী বলা হলেও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। এখানে নেই শিল্পের গতি ও বিনিয়োগবান্ধব পরিবেশ। অব্যবস্থাপনা, সেবার ঘাটতি আর প্রশাসনিক জটিলতায়...

কিশোরগঞ্জ: আ.লীগের ঘাঁটিতে নজর বিএনপির
একসময় আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত কিশোরগঞ্জে এবার ভোটের মাঠের চিত্র একেবারেই আলাদা। জুলাই অভ্যুত্থানের পর দলটির আগের সেই আধিপত্য আর নেই। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এবার জেলায় ঘুরে দাঁড়াতে চায় বিএনপি। নেতা-কর্মীদের নিয়ে এলাকা চষে বেড়াচ্ছেন জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীরাও।

‘জাল রিপোর্টে’ কারাবাস
কিশোরগঞ্জে মাথায় কোপ দিয়ে হত্যাচেষ্টার একটি মামলায় আদালতের আদেশে ২৬ দিন কারাভোগ করেছেন নজরুল ইসলাম নামের এক ব্যবসায়ী। তাঁর অভিযোগ, বাদীপক্ষ সিটি স্ক্যানের জাল রিপোর্টের মাধ্যমে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা সনদ নিয়ে আদালতে দাখিল করেন।

উপপরিচালক মুক্তির ‘ঘুষ-বাণিজ্য’ থেকে মুক্তি নেই বীজ ডিলারদের
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কিশোরগঞ্জের উপপরিচালক (বীজ বিপণন) এ কে এম মনিরুজ্জামান মুক্তির বিরুদ্ধে বীজ বরাদ্দে ঘুষ-বাণিজ্যের অভিযোগ উঠেছে। ডিলারদের দাবি, মোটা অঙ্কের ঘুষ ছাড়া কোনো ডিলারকে বীজ বরাদ্দ দেন না মুক্তি।
