
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
সকল লেখা

ময়লার স্তূপে পড়ে থাকা ককটেল বিস্ফোরণে ব্যবসায়ীর হাতের আঙুল বিচ্ছিন্ন
গাজীপুরের শ্রীপুরে ময়লার স্তূপে পড়ে থাকা ককটেলসদৃশ বস্তু নাড়াচাড়া করার সময় বিস্ফোরণে ফার্নিচার ব্যবসায়ী নূর মোহাম্মদের হাতের আঙুল বিচ্ছিন্ন হয়েছে। শুক্রবার সকালে সাটিয়াবাড়ি এলাকায় ঘটে এ ঘটনা। বস্তুটি সেখানে কীভাবে এল, তা তদন্ত করছে পুলিশ।

রামদা-চাপাতি নিয়ে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২
দুই মাদক কারবারিকে আটক করায় গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

২৮ ঘণ্টা পেরুলেও হয়নি মামলা, আহতদের পথ পরিবর্তন নিয়ে প্রশ্ন
গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেলে এসে গুলি করে বিকাশের ডিস্ট্রিবিউটরের টাকা ছিনতাইয়ের ঘটনায় এখনো মামলা হয়নি। ঘটনার এক দিন (২৮ ঘণ্টা) পেরিয়ে গেলেও কাউকে আটক করতে পারেনি পুলিশ। এর মধ্যে টাকা পরিবহনের নির্ধারিত পথ বাদ দিয়ে অন্য সড়ক ব্যবহার করার বিষয়টি সামনে এসেছে।

মাওনা উড়ালসেতুর নিচের ময়লার ভাগাড় পরিষ্কারে বিডি ক্লিন
গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তা উড়ালসেতুর নিচে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার ভাগাড় পরিষ্কার করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। আজ শনিবার সকাল থেকে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঞার নেতৃত্বে সংগঠনটির শতাধিক সদস্য এ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

মোটরসাইকেলে এসে এলোপাতাড়ি গুলি, বিকাশ এজেন্টের ‘৩ কোটি’ টাকা ছিনতাই
গাজীপুরের শ্রীপুরে বিকাশ ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের একটি প্রাইভেট কারের গতি রোধ করে গুলি ছুড়ে তিন কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্নপুর....

পিচ্চি রাজা পালানোর ঘটনায় দুই পুলিশ সদস্য ও বোনের চার দিনের রিমান্ড
গাজীপুরে শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত পিচ্চি রাজা প্রিজন ভ্যান থেকে পালানোর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দুই পুলিশ সদস্য ও তাঁর বোনকে চার দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

শ্রীপুরে রাস্তা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
গাজীপুরের শ্রীপুরে চলাচলের রাস্তা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় রামদার কোপে উভয় পক্ষের নারী-পুরুষসহ কমপক্ষে ২০ জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহত ১২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল...

বিমানবন্দর থেকে গ্রেপ্তার গাজীপুর স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা
গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলার আসামি কক্সবাজার থেকে ইউএস বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবেন। ফ্লাইটটি আজ দুপুর দেড়টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। ফ্লাইটটি নামার পর নাসির

গাজীপুরে ট্রাকস্ট্যান্ড থেকে ৯ ফুট লম্বা অজগর উদ্ধার
গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া ট্রাকস্ট্যান্ড থেকে ৯ ফুট লম্বা ও ৯ কেজি ওজনের একটি বার্মিজ পাইথন প্রজাতির অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। উদ্ধারের পর সাপটিকে গাজীপুর সাফারি পার্কের অজগর বেষ্টনীতে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানা।

রাতে স্বামীর মারধর, সকালে পোশাকশ্রমিকের মরদেহ উদ্ধার
গাজীপুরের শ্রীপুরে ভাড়া বাসার দরজা ভেঙে শামীমা আক্তার নামে এক গার্মেন্টসকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, পারিবারিক কলহের জেরে আগের রাতে তাঁকে মারধর করে স্বামী সুমন মিয়া পালিয়ে যান। পরে আত্মহত্যা করেন শামীমা। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

গাজীপুরে মধ্যরাতে গাড়িচাপায় মা ও শিশুকন্যা নিহত
গাজীপুর মহানগরীর পুবাইল গাড়ির ধাক্কায় রুজুকা বেগম (৩০) ও তাঁর সাড়ে তিন বছর বয়সী মেয়ে ইয়ামনি নিহত হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত ১টা থেকে ২টার মধ্যে পুবাইল থানাধীন মেঘডুবি কালি ফ্যাক্টরির কাছে গাজীপুর-গাউছিয়া বাইপাস মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুরে আগুনে পুড়ল ৪৫টি রুম
গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের মেম্বারবাড়ি বানিয়ারচালা এলাকায় জনৈক মোহাম্মদ জাকির হোসেনের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বসতবাড়ির ৪৫টি রুম ও আসবাবপত্র পুড়ে গেছে।

বাড়ির ২০০ গজ দূরে বরইগাছে ঝুলছিল বৃদ্ধার মরদেহ
গাজীপুরের শ্রীপুরে নিলুফা বেগম (৬২) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে একটি বরইগাছের ডালে গলায় ওড়না প্যাঁচানো এবং হাঁটু গেড়ে বসা অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়।

গাজীপুরে দুই মাদ্রাসাছাত্রকে গরম খুন্তির ছ্যাঁকা, তিন শিক্ষক গ্রেপ্তার
গাজীপুরে তিন মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মহানগরের গাছা থানার পশ্চিম ঝাঁঝড়ের সাক্রাউরী এলাকায় দুই শিক্ষার্থীকে মারধরের পর আগুনে উত্তপ্ত লোহার খুন্তি দিয়ে শরীরে ছ্যাঁকা দেওয়ার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় দুই শিক্ষার্থীর পরিবার গাছা থানায় মামলা করেছে।

নালায় ভাসমান লাগেজ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার
গাজীপুর সদর উপজেলার ভবনীপুরে নালার পানিতে ভাসমান লাগেজ ও বস্তা থেকে অর্ধগলিত এক নারীর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিচয় শনাক্তে অপরাধ তদন্ত বিভাগ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে জানানো হয়েছে।

শ্রীপুরে জলাবদ্ধতা: পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
গাজীপুরের শ্রীপুরে বদ্ধ জলাশয়ে ডুবে জুনাইদ ও ইউসুফ নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে মাওনা ফায়ার সার্ভিস স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় মুলাইদ গ্রামের একটি জলাশয় থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
