Ajker Patrika

রান্নাঘরে সাপের কামড়ে প্রাণ গেল গৃহবধূর

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
রান্নাঘরে সাপের কামড়ে প্রাণ গেল গৃহবধূর
প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুরে বিষধর সাপের কামড়ে জুয়েনা আক্তার (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃত জুয়েনা আক্তার শ্রীপুরের গলদাপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য ফখরুল ইসলাম বাচ্চুর স্ত্রী।

পরিবারের বরাতে মৃতের স্বজন শামসুল হক জানান, রোববার বেলা ১১টার দিকে রান্নাঘরে কাজ করছিলেন জুয়েনা। এ সময় ঘরে থাকা একটি বিষধর সাপ তাঁর হাতে ছোবল দেয়। পরে স্বজনেরা তাঁকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা বিজন কুমার মালাকার বলেন, হাসপাতালে আনার আগেই ওই গৃহবধূর মৃত্যু হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত