
রিদা মুনাম হক
রিদা মুনাম হক
সকল লেখা

ফ্যাশন ফিল্ডেও খেলা জমুক
জমে উঠেছে বিশ্বকাপ ফুটবলের আসর। পথে-ঘাটে গাড়ি থামিয়ে বড় স্ক্রিনে খেলা দেখতেও ভুল হচ্ছে না এতটুকু। আর রাত জেগে প্রিয় দলের খেলা দেখার ব্যাপারটি তো আছেই। তবে বিশ্বকাপের আমেজ এখানেই সীমাবদ্ধ নয়। এই উন্মাদনা জার্সি ছাড়িয়ে উঠে এসেছে রোজকার পরিধেয়তেও।

উৎসবে শাড়ির সঙ্গে মনোরম চুলের সাজ
বাতাসে পূজার গন্ধ বইতে শুরু করেছে। যত আধুনিক নারীই হোক না কেন, উৎসবের আয়োজনে বাঙালি মেয়েদের প্রথম পছন্দ শাড়ি। শাড়িতে সাজের পূর্ণতার জন্য চুলের সাজটা খুবই গুরুত্বপূর্ণ। যতই দিন যাচ্ছে, চুলের সাজে আসছে নিত্যনতুন স্টাইল। নবমীতে একটু ভিন্ন লুকে হাজির হতে চাচ্ছেন?

পরতে পরতে সুবাস
প্রতিমা দেখতে সময়মতো মণ্ডপে পৌঁছে গেছেন। কিন্তু যে বন্ধুর আসার কথা ছিল, তাঁর তো কোনো খবরই নেই। ফোনে রিং বেজেই যাচ্ছে, কিন্তু রিসিভ করছেন না। একা দাঁড়িয়েই প্রতিমা দেখছেন। হঠাৎ পেছন থেকে দুই হাতে চোখ ধরল কেউ।

শরৎ নামুক সাজপোশাকে
বর্ষার কালো মেঘ হটিয়ে শরৎ নীল আকাশে ভাসিয়ে দেয় সাদা মেঘের ভেলা। প্রকৃতির গানে যেন যুক্ত হয় নতুন সুর। কাশবনে দোলা লেগে আপন সুরেই যেন বেজে ওঠে, ‘শরতে আজ কোন্ অতিথি এল প্রাণের দ্বারে।/ আনন্দগান গা রে হৃদয়, আনন্দগান গা রে।...’

রোজ লিপস্টিক ব্যবহারে ঠোঁট কালচে হয়ে যাচ্ছে? যেভাবে ঠোঁটের যত্ন নিলে ফিরবে হারানো সৌন্দর্য
রোজ লিপস্টিক ব্যবহারের ফলে ঠোঁটের রং স্বাভাবিক গোলাপি থাকে না। লিপস্টিক ভালোভাবে না তুললে বা এটির মান ভালো না হলেও ঠোঁটের রং কালচে হয়ে যেতে পারে। ঠোঁটের শুষ্কতা দূর করে একে সুন্দর ও আকর্ষণীয় করতে কিছু ঘরোয়া টিপস মেনে চলতে পারেন। এতে ঠোঁটের কালচে ভাব দূর হবে। সেই সঙ্গে ঠোঁটে ফিরবে গোলাপি আভা।

পদ্মের মতো সুন্দর পেলব ত্বক চান? এভাবে যত্ন নিন
পদ্মফুলের ফেসপ্যাক ব্যবহার করে ত্বকে তাৎক্ষণিক উজ্জ্বলতা পাওয়া যায়। পদ্মের পাপড়ি বাটা ও কাঁচা দুধ মিশিয়ে মুখে লাগালে ত্বক উজ্জ্বল হয়ে ওঠে। এ ছাড়া ত্বকের ব্রণ সারাতে পদ্মফুলের জুড়ি নেই।

সুগন্ধ ছুঁয়ে থাক সারাক্ষণ
যে গরম পড়েছে, তাতে কে বলবে, ঋতুচক্রে এখন ঘোর শ্রাবণ মাস! রোজ নিয়ম করে এক-আধটু বৃষ্টি হলেও গরম কিন্তু কমছে না। সবাই অতিরিক্ত ঘামের সমস্যায় ভুগছে। এমন হলে ত্বকের তরতাজা ভাব আর থাকে না। পাশাপাশি ঘামের দুর্গন্ধ অস্বস্তিতে ফেলে। দিনে বেশ কয়েকবার গোসল আর ডিওডোরেন্ট, পারফিউম ব্যবহার করেও কি তরতাজা অনুভূতি

বর্ষাকালে জুতসই হাফ সিল্ক শাড়ি
আপনি যতই ট্রেন্ড অনুসরণ করুন না কেন, জন্মসূত্রে বাঙালি মানে শাড়ি আপনার আত্মার আত্মা। কিশোরী থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ—শাড়ি পরার ব্যাপারটা যেন উৎসবতুল্য। আসলে শাড়ি নামের এ পোশাকই তো বৈচিত্র্যময়। শাড়ির রয়েছে রকমফের। আবার কত কায়দায়ই না পরা যায় এটি। তবে আরামের বেলায় হাফ সিল্ক শাড়ির কদরই আলাদা।

লাবুবুর এত দাম! কিন্তু কোথা থেকে কেন এল এই পুতুল
২০২৪ সালের এপ্রিলে কে-পপ ব্যান্ড ‘ব্ল্যাকপিঙ্ক’-এর শিল্পী লিসা লাবুবু পুতুল নিয়ে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। সেই ইনস্টাগ্রাম স্টোরিই লাবুবুকে জনপ্রিয় করে তোলে। ২০১৯ সালে বাজারে এলেও এত বছরে খুব একটা জনপ্রিয়তা পায়নি বিদঘুটে দেখতে এই পুতুলগুলো।

উৎসবে আরাম মিলবে মিডি ড্রেসে
পশ্চিমা ঘরানার পোশাক পরায় যাঁরা স্বচ্ছন্দবোধ করেন, তাঁরা এবারের ঈদে আরামদায়ক কাপড়ের মিডি ড্রেস বেছে নিতে পারেন। চলতি ট্রেন্ডে আঁটসাঁট ও ঢিলেঢালা—দুই ধরনের মিডি ড্রেসই চলছে। হাঁটু বা তার একটু নিচের দৈর্ঘ্যের ফ্রক, ম্যাক্সি কাটিং জামা কিংবা গাউন স্টাইলের পোশাকগুলো মিডি ড্রেসের অন্তর্ভুক্ত।

বৃষ্টির পানি থেকে ত্বক ও চুলের সুরক্ষায়
বর্ষাকাল আসতে আরও কিছুদিন বাকি আছে। কিন্তু এখন থেকেই সময়ে অসময়ে বৃষ্টি হচ্ছে। প্রচণ্ড দাবদাহ থেকে স্বস্তি দিলেও বৃষ্টির পানি ত্বক ও চুলের জন্য খুব একটা ভালো নয়। ফলে বৃষ্টিতে ভিজলে ত্বক ও চুলের সমস্যা দেখা দিতে পারে। তাই বৃষ্টির পানি যাতে সৌন্দর্যহানির কারণ না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

মোমের পুতুল মমীর দেশের মেয়ে
নজরুলসংগীতের আঙিনায় যাঁরা অহর্নিশ ঘুরে বেড়ান, তাঁদের জানতে বাকি নেই, সংগীতের এই সম্ভারে প্রেমের নানান গানে কবি প্রিয়দর্শিনীর রূপ ও সাজের বর্ণনা দিয়েছেন। বিদ্রোহী হলেও কবি তো! ফলে কল্পনা ছিল তাঁর আকাশছোঁয়া।

পুরোনো মানেই ফেলনা নয়
বারান্দায় বসার জন্য চেয়ার কিনেছিলেন। কিন্তু দীর্ঘদিন ব্যবহার আর ঘষে পরিষ্কার করতে করতে চেয়ারের রঙের বারোটা বেজে গেছে। যেহেতু ভেঙে যায়নি, তাই ফেলতেও মায়া হচ্ছে, তাই তো? চাইলে পুরোনো এই চেয়ারকে নতুন কোনো কাজে লাগাতে পারেন। কীভাবে?

কর্মক্ষেত্রে চাপমুক্ত থাকতে এই ৬ নিয়ম মেনে চলুন
অফিসে কাজের চাপ থাকবেই। তবে মাঝে মাঝে কাজের চাপ সামলানো বেশ কঠিন হয়ে পড়ে। আর পরবর্তী সময়ে তা হয়ে দাঁড়ায় মানসিক চাপের কারণ। কিন্তু রোজ যে কাজগুলো করতেই হবে, সেগুলো নিয়ে মানসিক চাপে থাকলে নিজের ভালো থাকাটাও কঠিন হয়ে পড়ে। তাই কর্মক্ষেত্রে মানসিক চাপমুক্ত থাকতে কয়েকটা উপায় যদি অবলম্বন করা হয়...

ত্বক কি গরমেও শুষ্ক হয়ে যাচ্ছে
গরম মানেই প্রচণ্ড তাপ আর ঘাম। কিন্তু রোদে বের হলে ত্বক কেমন যেন শুষ্ক হয়ে যাচ্ছে। আঙুলের ডগা, গোড়ালি এমনকি ঠোঁটও ফাটে এখনকার গ্রীষ্মকালে। ভাবা যায়? এর কারণ হলো, গরম পড়লেও বাতাসে আর্দ্রতা কম, ফলে ত্বকে টান টান অনুভব হয়, অতিরিক্ত শুষ্কতাও দেখা দেয়। গরমে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে বাড়তি যত্ন নেওয়া চাই।

সানগ্লাস পরুন মুখের গড়ন বুঝে
সানগ্লাস পরা যাঁদের অভ্যাস, তাঁরা রঙিন এই চশমা ছাড়া যেন বাইরে বের হতে পারেন না! আর গরমকাল হলে তো কথাই নেই। সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে চোখ রক্ষা করতে সানগ্লাস ব্যবহার জরুরি। তবে শুধু ব্র্যান্ড কিংবা মানে ভালো সানগ্লাস কিনে পরে ফেললেই তো হয় না।
