প্রতিমা দেখতে সময়মতো মণ্ডপে পৌঁছে গেছেন। কিন্তু যে বন্ধুর আসার কথা ছিল, তাঁর তো কোনো খবরই নেই। ফোনে রিং বেজেই যাচ্ছে, কিন্তু রিসিভ করছেন না। একা দাঁড়িয়েই প্রতিমা দেখছেন। হঠাৎ পেছন থেকে দুই হাতে চোখ ধরল কেউ। গলার স্বরের অপেক্ষা না করেই আপনি বুঝে গেলেন, আপনি যাঁর জন্য অপেক্ষা করছেন, তিনিই সেই বন্ধু। কী করে বুঝলেন? তাঁর শরীর থেকে ভেসে আসা চিরচেনা সুগন্ধিই টের পাইয়ে দিয়েছে তাঁর আসার উপস্থিতি।
সুগন্ধি যেমন প্রিয় মানুষের পরিচয় বহন করে, তেমনি সুগন্ধি মানেই নস্টালজিয়া। এই সুগন্ধি গায়ে দীর্ঘক্ষণ রাখার জন্য আমাদের কী কসরত! পূজায় পরিপাটি করে সেজে বেরোনোর পর কতক্ষণ এই সুগন্ধি গায়ে স্থায়ী হবে, তা নিয়ে যত রকম দুশ্চিন্তা। আগেকার দিনে মায়েরা গরম ইস্তিরিতে পছন্দের সুগন্ধি স্প্রে করে শাড়ির আঁচল, ব্লাউজ আয়রন করে নিতেন। এতে সুগন্ধ টিকে থাকত দীর্ঘক্ষণ। কিন্তু এখন তো সেই সময়ের তুলনায় গরম অনেক বেশি পড়ে। ভিড়ভাট্টা, রোদ-বৃষ্টিতে বাইরে থাকার দীর্ঘ সময় যেন সুগন্ধি ক্যারি করা যায়, তাই চলতি ট্রেন্ডে জনপ্রিয় হয়ে উঠেছে ফ্রেগনেন্স লেয়ারিং। এতে লং লাস্টিং সুগন্ধির পেছনে হাজার হাজার টাকা ব্যয় করতে হয় না। পাশাপাশি পছন্দের সুগন্ধিতেই সারা দিন তরতাজা থাকা যায়।
ফ্রেগনেন্স লেয়ারিং কী
ফ্রেগনেন্স লেয়ারিংয়ে নানা সুগন্ধি—শাওয়ার জেল, বডি লোশন বা ময়শ্চারাইজার, বডি স্প্রে ও পারফিউম একসঙ্গে কাজে লাগানো হয়। এই প্রসাধনীগুলো একটার পর একটা পরতে পরতে ব্যবহারের ফলে শরীরের সুগন্ধ সহজে মিলিয়ে যায় না, বরং দীর্ঘস্থায়ী হয়। তবে এর জন্য সঠিক প্রসাধনী ও সুগন্ধি বাছাই করতে হবে এবং জানতে হবে লেয়ারিংয়ের কৌশল।
যেভাবে লেয়ারিং করবেন
সূত্র: স্টোরিস পারফিউম ও অন্যান্য

চুলের যত্নে যদি আর কিছু নাও করেন, তবু শ্যাম্পুর পর কন্ডিশনার মাখা হয়। আর চুলের এই সৌন্দর্য ধরে রাখতে শ্যাম্পুর পাশাপাশি কন্ডিশনার ব্যবহারের কোনো বিকল্প নেই। শ্যাম্পু যেখানে চুলের ময়লা ও অতিরিক্ত তেল পরিষ্কার করে, কন্ডিশনার সেখানে চুলে আর্দ্রতা ফিরিয়ে এনে একটি সুরক্ষাকবচ তৈরি করে।
১৫ ঘণ্টা আগে
ঢাকা থেকে রাতের বাসে ছুটি খাগড়াছড়ি জেলার দীঘিনালা। যানজটমুক্ত থাকায় ভোর সাড়ে ৪টায় পৌঁছে যাই। আগে থেকে গেস্টহাউসে রুম বুকিং থাকায় বাড়তি ঝামেলা না করে সোজা রুমে। গাইডের অপেক্ষায় থাকতে থাকতে বিশ্রামও হয়ে যায়। অতঃপর সকাল ৯টায় রুম থেকে বের হয়ে নাশতা শেষে বাইকে ছুটি আলমগীর টিলা—২০ মিনিটের পথ।
১ দিন আগে
পুরোনো বাড়ির সামনে দাঁড়িয়ে শাওনের প্রথম প্রশ্নটা সাধারণত হয়—এই বাড়িটা কত বছরের? কিন্তু প্রশ্নটা সেখানেই শেষ হয় না। বাড়িটির দরজা কে বানিয়েছিল, জানালার নকশা এমন কেন, এই সিঁড়িতে আলপনা আঁকা হয়েছিল কেন, একসময় এখানে কারা থাকতেন—এমন নানা প্রশ্ন তাঁকে টেনে নিয়ে যায় বাড়িটির ভেতরে...
১ দিন আগে
কেনাকাটা কিংবা শপিং শুধু প্রয়োজনীয় পণ্য কেনার মধ্যেই সীমাবদ্ধ নেই। এটি এখন ভ্রমণ-সংস্কৃতির অন্যতম বড় আকর্ষণ। ট্রাভেল অ্যান্ড ট্যুর ওয়ার্ল্ড প্রকাশিত বিশ্বসেরা ৫০টি শপিং গন্তব্যের তালিকায় জায়গা করে নিয়েছে এশিয়ার ১২টি বৈচিত্র্যময় শহর। আধুনিকতার ঝলকানি, ঐতিহ্যবাহী বাজার এবং অনন্য সাংস্কৃতিক...
১ দিন আগে