বর্ষাকাল আসতে আরও কিছুদিন বাকি আছে। কিন্তু এখন থেকেই সময়ে অসময়ে বৃষ্টি হচ্ছে। প্রচণ্ড দাবদাহ থেকে স্বস্তি দিলেও বৃষ্টির পানি ত্বক ও চুলের জন্য খুব একটা ভালো নয়। ফলে বৃষ্টিতে ভিজলে ত্বক ও চুলের সমস্যা দেখা দিতে পারে। তাই বৃষ্টির পানি যাতে সৌন্দর্যহানির কারণ না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
ত্বকের দেখভাল
বর্ষাকালে ত্বকের যেসব ক্ষতি হতে পারে
ব্রণ হওয়ার আশঙ্কা বেড়ে যেতে পারে। গুমোট আবহাওয়া ও আর্দ্রতায় বেশি ঘাম হওয়ার কারণে ত্বক তৈলাক্ত হয়ে পড়ে। তার ওপর ধুলো ত্বকে পড়ে লোমকূপ বন্ধ করে দেয়। ফলে ঘাম বেরোনোর রাস্তা বন্ধ হয়ে গিয়ে ব্রণ হওয়ার প্রবণতা বেড়ে যায়।
চর্মরোগের আশঙ্কা তৈরি হয়। এই সময় মুখসহ শরীরের বিভিন্ন অংশ প্রচুর পরিমাণে ঘামে। ফলে শরীরে দুর্গন্ধ এবং বিভিন্ন ধরনের সংক্রমণ হয়। এ সময় দূষিত পানির মাধ্যমে দাদ বা একজিমার মতো চর্মরোগ হওয়ার আশঙ্কা থাকে।
যা করতে হবে
» সংক্রমিত ত্বক অ্যান্টি-ফাঙ্গাল পাউডার বা ক্রিম ব্যবহার করে শুষ্ক রাখতে হবে। সংক্রমিত জায়গায় হাত লাগানো যাবে না।
» বর্ষাকালে ফ্লিপ ফ্লপ বা স্লিপার জাতীয় স্যান্ডেল পড়তে হবে। এটা পা শুকনো রাখে ও সংক্রমণের আশঙ্কা কমায়।
» কাপড়চোপড় সব সময় পরিষ্কার রাখার চেষ্টা করতে হবে। এ সময়ে কাপড়ে থাকা ফাঙ্গাস ত্বকের ক্ষতি করে।
চুলের সমস্যা
বৃষ্টির পানির কারণে ত্বকের মতো চুলেরও অনেক ক্ষতি হয় এ সময়। যেমন,
» বৃষ্টির পানির কারণে চুল নিস্তেজ হয়ে উজ্জ্বলতা হারিয়ে ফেলে।
» ঠিকমতো না শুকানোর ফলে প্রচুর চুল পড়ে যায়।
» খুশকি হয়ে মাথার ত্বক চুলকায়।
» চুল চিটচিটে ও আঠালো হয়।
যা করতে হবে
» বৃষ্টির পানি অ্যাসিডিক। তাই যত দূর সম্ভব এটি এড়িয়ে চলুন।
» চুল শুকনো রাখার চেষ্টা করুন।
» চুলের চিটচিটে ও আঠালো ভাব দূর করার জন্য নিয়মিত শ্যাম্পু করুন। এতে মাথার ত্বক পরিষ্কার থাকবে। শ্যাম্পু করার পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করতে হবে।
» খুশকির সমস্যা দূর করতে গোসলের দুই ঘণ্টা আগে মাথায় তেল ম্যাসাজ করে নিতে হবে।
» উজ্জ্বলতা ধরে রাখতে শ্যাম্পু করার পরে অ্যাপল সিডার ভিনেগার মেশানো পানি দিয়ে চুল ধুয়ে নিন।
» অ্যালোভেরা জেল চুলে দিলে চুল নরম ও উজ্জ্বল হয়। চুলের গোড়া শক্ত করতে সপ্তাহে এক দিন গোসলের ৪৫ মিনিট আগে মেথি ও আমলকীর মিশ্রণ ব্যবহার করা যেতে পারে।
» চুল পড়া কমাতে ভেজা চুল বাঁধা বা আঁচড়াবেন না। চুল শুকানোর পর চুল আঁচড়ে নিন।
» চুল স্বাস্থ্যকর রাখার জন্য প্রোটিনসমৃদ্ধ খাবার বেশি পরিমাণে খেতে হবে।
সূত্র: ফেমিনা

উনিশ শতকের সেই অদ্ভুত ও কিছুটা বিকৃত কৌতূহল কিন্তু ইতিহাস থেকে মুছে যায়নি। আধুনিক যুগে এসে সেই আগ্রহই জন্ম দিয়েছে এক নতুন আন্তর্জাতিক ভ্রমণ ধারা, যাকে বলা হচ্ছে ডার্ক ট্যুরিজম। অ্যাডভেঞ্চার ও থ্রিল-সন্ধানী একদল ভিন্নধর্মী পর্যটক এখন আর সমুদ্রসৈকত বা কোনো বিখ্যাত শহরের রাস্তায় ঘোরে না। তাদের...
১৫ ঘণ্টা আগে
একজন মানুষ দৈনন্দিন নানা বিষয় নিয়ে স্বাভাবিকভাবে কথা বললেও নিজের অনুভূতি নিয়ে কথা বলতে চান না। সম্পর্কের কোনো জটিল বিষয় উঠলে তিনি এড়িয়ে যান। অন্যজন কষ্টের কথা বললে সেটি গুরুত্বের সঙ্গে না নিয়ে বিরক্তি প্রকাশ করেন। আবার কখনো সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার সময় তিনি নিজেই দূরত্ব তৈরি শুরু করেন। এ ধরনের...
১৮ ঘণ্টা আগে
ভ্রমণপ্রেমী নারীরা আজকাল বিভিন্ন ট্রাভেল গ্রুপের সঙ্গে ট্য়ুরে যাচ্ছেন। আমাদের নারীভিত্তিক অনেক ট্রাভেল গ্রুপ বিশ্বস্ততা অর্জন করেছে এরই মধ্যে। তবে প্রথমবারের মতো অচেনা মানুষদের সঙ্গে গ্রুপে ভ্রমণে গেলে আনন্দ বজায় রাখার পাশাপাশি নিজের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে কিছু বিষয় মেনে চলতে হবে।
১ দিন আগে
অবশেষে এ বছর মিনমিনে উচ্চারণে কর্তৃপক্ষ ঘোষণা করল, ‘সমাপ্ত’। এই একটি শব্দ শোনার জন্য পৃথিবীর মানুষদের অপেক্ষা করতে হয়েছে ১৪৪ বছর। খুব জাঁকজমক করে উদ্বোধনও করা হলো। অথচ আজও শেষ হয়নি এর নির্মাণকাজ। যাঁর হাত ধরে শুরু হয়েছিল, সেই বিশ্বখ্যাত স্থপতি আন্তোনি গাউদিও গত হয়েছেন; তা-ও এক শতাব্দী হয়ে গেছে।
১ দিন আগে