
রাহুল শর্মা, ঢাকা
রাহুল শর্মা, ঢাকা
সকল লেখা

মাধ্যমিক স্তর: নিয়োগের আগে প্রশিক্ষণ নিতে হবে শিক্ষকদের
মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগে বড় পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার। আগে শিক্ষক পদে নিয়োগের পর নিয়োগপ্রাপ্তরা প্রশিক্ষণের আওতায় আসতেন। এই নিয়ম পরিবর্তন করে নিয়োগের আগেই প্রার্থীদের প্রাক্-চাকরিকালীন প্রশিক্ষণের প্রস্তাব করা হয়েছে।

বিশ্ব শিক্ষক দিবস আজ: শিক্ষকসংকটে শিখনে ঘাটতি
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার খাজনাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের পদ পাঁচটি। তবে কর্মরত দুজন। তাঁদের একজন আবার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। ফলে একজন শিক্ষককে পাঠদানের দায়িত্ব সামলাতে হচ্ছে।

বিনা মূল্যের পাঠ্যবই: বইয়ের মানে এবারও শঙ্কা
আগামী বছরের বিনা মূল্যের পাঠ্যবইয়ের মান নিয়ে শঙ্কা এবারও পুরোপুরি কাটছে না। দরপত্রের শর্তের চেয়ে পাঠ্যবইয়ে কম মানের জিএসএমের কাগজ ও নিম্নমানের কালি ব্যবহারের অভিযোগ উঠেছে। কোথাও কোথাও বাঁধাইয়েও ত্রুটি ধরা পড়েছে। পাঠ্যপুস্তক ছাপানো ও বিতরণের দায়িত্বে থাকা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের...

ভর্তির বাইরে সোয়া দুই লাখ
চলতি বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় পাস করা সোয়া দুই লাখের বেশি শিক্ষার্থী একাদশ শ্রেণিতে (কলেজ ও মাদ্রাসা) ভর্তির প্রক্রিয়ায় নেই; যা গত চার বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। এবার ভর্তিপ্রক্রিয়ার বাইরে থাকা পৌনে ২ লাখের বেশি শিক্ষার্থী আবেদনই করেনি। তাদের মধ্যে জিপিএ...

দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির ভর্তিতেও লটারির চিন্তা
সরকারি-বেসরকারি সব স্কুলে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তিতেও লটারি পদ্ধতি করার চিন্তাভাবনা করছে সরকার। ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে।

এনসিসিসি সভায় অনুমোদন: মাধ্যমিক স্তরের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে নতুন নিবন্ধ
আগামী শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের পাঠ্যবইয়ে ইতিহাসের পাঠে পরিবর্তন আসছে। নতুন করে যুক্ত হচ্ছে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহ, ১৯৯০ সালের গণ-অভ্যুত্থানে প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকা। পাশাপাশি যুক্ত হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নিবন্ধ।

শিক্ষা অডিট অধিদপ্তরের নিরীক্ষা: ২৪ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২ হাজার কোটি টাকার অনিয়ম
শিক্ষা ছুটি শেষে যোগদান না করা শিক্ষকদের কাছ থেকে ছুটিকালীন বেতন-ভাতা ফেরত না নেওয়ায় দেশের ২৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের আর্থিক ক্ষতি প্রায় ২৬ কোটি টাকা। এ ছাড়া বিধিবহির্ভূতভাবে জনবলকাঠামোর বাইরে পদোন্নতি দিয়ে বেতন-ভাতা পরিশোধে বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষতি ৪৭ কোটি টাকার বেশি।

দেশে পৌনে চার কোটি মানুষ এখনো নিরক্ষর
২০৩০ সালের মধ্যে দেশকে নিরক্ষরমুক্ত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। তবে তা অর্জনের পথে বড় বাধা এখনো নিরক্ষর বিপুলসংখ্যক মানুষ। সাত বছর ও তদূর্ধ্ব বয়সী প্রায় পৌনে ৪ কোটি মানুষ এখনো পড়তে-লিখতে জানেন না। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২৫-এর প্রতিবেদনে এ তথ্য রয়েছে।

ধীরগতির চক্করে শিক্ষার প্রকল্প
হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্প শুরু হয়েছে ২০২৩ সালের জানুয়ারিতে। এই প্রকল্পের মেয়াদ শেষ হবে ২০২৮ সালের জুনে। কিন্তু চলতি বছরের ৩০ জুন পর্যন্ত প্রকল্পটির বাস্তব অগ্রগতি মাত্র ১০ দশমিক ১৪ শতাংশ। প্রকল্পটি বাস্তবায়ন করছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ...

ইইডির প্রকৌশলীর টেবিলে লেনদেন: ‘স্যারের কাছে ৫ লাখ টাকা রেখে যান’
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) ঢাকা মেট্রো সার্কেলের নির্বাহী প্রকৌশলী (বর্তমানে তত্ত্বাবধায়ক প্রকৌশলী) মো. হাসান শওকত নিজের দপ্তরে চেয়ারে বসা। তাঁর টেবিল ঘিরে বসা ও দাঁড়ানো আরও ছয় থেকে সাতজন। তাঁরা বড় বড় খামের মধ্য থেকে ১ হাজার ও ৫০০ টাকার নোটের বান্ডিল বের করে রাখছেন টেবিলের ওপর।

এসএসসি ও সমমান পরীক্ষা: মানবিকের ধসেই ফল খারাপ
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় গত ১৯ বছরের মধ্যে সবচেয়ে খারাপ ফল হয়েছে এ বছর। শিক্ষা বোর্ডগুলোর গড় পাসের হার, ফলের সর্বোচ্চ সূচক জিপিএ-৫; দুটিই এবার কমেছে। অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা মোট পরীক্ষার্থীর এক-তৃতীয়াংশের বেশি।

প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক: ঝরে পড়ার হার বাড়ছে
বিনা মূল্যে পাঠ্যবই, উপবৃত্তিসহ সরকারের বিভিন্ন পদক্ষেপ সত্ত্বেও শিক্ষার্থী ঝরে পড়া কমছে না। প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক—শিক্ষার সব স্তরে প্রতিবছর বিপুল শিক্ষার্থী ঝরে পড়ছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে প্রতি তিনজনে একজন ঝরে যাচ্ছে। এ দুই স্তরে কারিগরি ও মাদ্রাসায় শিক্ষার্থী ঝরে পড়ার হার আরও বেশি।

শিক্ষাব্যবস্থা: কোচিং-বাণিজ্য গ্রামেও
নামী শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্রী মালিহা তাবাসসুম (ছদ্মনাম)। প্রতিদিন স্কুল ছুটির পরই তাকে ছুটতে হয় বেইলি রোডের একটি কোচিং সেন্টারে। শুধু সে নয়, রাজধানী ঢাকাসহ সারা দেশের বেশির ভাগ স্কুলশিক্ষার্থীই ছুটছে কোচিং সেন্টারে।

শিক্ষার্থীদের জন্য বাস চালুর উদ্যোগ ঢাকাসহ বড় শহরে
রাজধানী ঢাকাসহ দেশের বড় জেলা শহরগুলোর শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য গণপরিবহনব্যবস্থা চালু করতে চায় সরকার। শিক্ষার্থীদের ভোগান্তিমুক্ত, নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি যানজট কমানো এবং পরিবহন ব্যয় নিয়ন্ত্রণে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

স্কুলে বিমান বিধ্বস্ত: মাইলস্টোনে এখনো চেপে আছে সেই ভয়াল স্মৃতি
ক্লাসে ক্লাসে ঘড়ি ধরে চলছে পাঠদান। প্রাঙ্গণজুড়ে শিক্ষার্থীদের প্রাণবন্ত চলাফেরা, কোলাহল। বাইরের এ ছবি দেখে মনে হবে, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ফিরেছে তার চেনা ছন্দে। কিন্তু গত রোববার যুদ্ধবিমান ভেঙে পড়ে বিধ্বস্ত ভবনটির সামনে কিছুক্ষণ দাঁড়াতেই বোঝা গেল...

ডিআইএর প্রতিবেদন: ‘সিটি অ্যালাউন্সের’ নামে লুটপাট সিটি কলেজে
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্যরা কোনো সভায় অংশগ্রহণ করলে বিধি অনুযায়ী সম্মানী ভাতা পান। এ জন্য সরকারের নির্ধারিত সুস্পষ্ট বিধিবিধান রয়েছে। কিন্তু ‘সিটি অ্যালাউন্স’ নামে কোনো ভাতা দেওয়ার বিধান নেই। তবে রাজধানীর ঢাকা সিটি কলেজে গভর্নিং বডির সদস্যরা সিটি অ্যালাউন্সের নামে...
