
রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটি প্রতিনিধি
সকল লেখা

দুর্গাপূজায় পর্যটকদের জন্য উন্মুক্ত সাজেক, সড়ক অবরোধ স্থগিত
দুর্গাপূজার প্রতি সম্মান জানিয়ে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সাজেকের পর্যটন সড়ক অবরোধ স্থগিত করেছে দুই স্থানীয় সংগঠন। এর পর জরুরি গণবিজ্ঞপ্তি দিয়ে সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত করেছে রাঙামাটি জেলা প্রশাসন।

অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে পর্যটকদের আসা ও অবস্থান করা বন্ধ থাকবে। আজ রোববার সন্ধ্যা ৬টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে...

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ৬০০ রোগী
রাঙামাটি জেনারেল হাসপাতালের নবনির্মিত ভবনে দিনব্যাপী বিনা মূল্যে চিকিৎসাসেবা দিয়েছে রাঙামাটি সেনা রিজিয়ন ও রাঙামাটি সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)। আজ বৃহস্পতিবার সকালে সম্মিলিত সামরিক হাসপাতাল ও রিজিয়নের নিজস্ব চিকিৎসক এবং দক্ষ জনবলের মাধ্যমে এ চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করা হয়...

রাঙামাটি হাসপাতালে চিকিৎসায় অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক প্রসূতির নবজাতক মারা গেছে। এর আগে প্রসূতি মাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরিবারটি অভিযোগ করেছে, হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের অবহেলা এবং দায়িত্বহীনতার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে।

রাঙামাটিতে খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন কর্মশালা
নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় রাঙামাটি পৌরসভাকে টেকসই, পরিবেশবান্ধব ও সুপরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মহাপরিকল্পনার খসড়া উপস্থাপন সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সাজেকে পাহাড়ি দুই গ্রুপের গোলাগুলি: ঘরের ভেতরে থাকা শিশু গুলিবিদ্ধ
রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের মাচালং এলাকায় জেএসএস ও ইউপিডিএফের সশস্ত্র সদস্যদের সংঘাতের মধ্যে ঘরে থাকা আট বছর বয়সী কস্মিকা ত্রিপুরা গুলিবিদ্ধ হয়েছে। তাকে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও একতরফা সিদ্ধান্ত পরিহারের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন
পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ে সরকারের একতরফা সিদ্ধান্ত পরিহারের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন করেছে সর্বস্তরের নাগরিক সমাজ। কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

রাঙামাটিতে জেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাঙামাটির বরকল উপজেলায় মো. আলী (৪০) নামের এক জেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার সুবলং ইউনিয়নের বরোনাছড়ি গ্রামে নিজাম জোমাদ্দার নামের এক মৎস্য ব্যবসায়ীর ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রাঙামাটিতে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৯
রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. রফিকুল মাওলাসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার (২০ সেপ্টেম্বর) রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান দীপন তালুকদার
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে সরকার। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে চেয়ারম্যান করা হয়েছে দীপন তালুকদারকে। নতুন পরিষদে বিভিন্ন সম্প্রদায়ের ১৪ জন সদস্য মনোনীত হয়েছেন। আগের পরিষদ বাতিল করে আদেশটি কার্যকর করা হয়েছে।

রাঙামাটিতে পঞ্চম শ্রেণির ছাত্র খুন, দায় স্বীকার করে পুলিশে আত্মসমর্পণ যুবকের
অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহেদুল ইসলাম বলেন, ‘স্বপন চাকমা আমার কার্যালয়ে এসে ঘটনা বলতে থাকে। তার কথাবার্তা শুনে প্রথমে আমি অবাক হয়েছিলাম। পরে জীবতলী হেডম্যান হিটলার দেওয়ানের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানাই। এরপর হেডম্যানসহ পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করি।’

রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে পিকআপ উল্টে ৪ জন নিহত, আহত ২
রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে পিকআপ ভ্যান উল্টে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আজ রোববার (১৬ আগস্ট) ভোর ৬টার দিকে রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।

রাজবন বিহারে বন্দুকভাঙ্গাবাসীর ২৬তম মহাসংঘদান অনুষ্ঠিত
মহাসংঘদান অনুষ্ঠানে বন্দুকভাঙ্গা ইউনিয়নবাসীর পক্ষ থেকে দেড় শতাধিক ভিক্ষুকে সদ্ধর্ম অনুশীলনের জন্য সংবর্ধনা দেওয়া হয় এবং তাঁদের মধ্যে দানসামগ্রী বিতরণ করা হয়।

রাঙামাটিতে ছাত্রদল নেতাকে ধরতে গিয়ে সাংবাদিককেও তুলে নিয়ে এল ডিবি
রাঙামাটিতে ঢাকা থেকে আসামি ধরতে গিয়ে এক সাংবাদিককেও তুলে নিয়ে আসার অভিযোগ উঠেছে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে। জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে ডিবিসি রাঙামাটি প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরীসহ দুজনকে আটক করে সাদা গাড়িতে তুলে ঢাকার পথে রওনা দেয় তারা...

রাঙামাটির রাজবন বিহারে আষাঢ়ী পূর্ণিমা উদ্যাপিত
পার্বত্য রাঙামাটির ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান রাজবন বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ‘আষাঢ়ী পূর্ণিমা’ উদ্যাপিত হয়েছে। আজ বুধবার সকালে আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে রাজবন বিহার প্রাঙ্গণে সমবেত হন হাজারো পুণ্যার্থী। দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের সূচনায় সকালে বুদ্ধপূজা, পঞ্চশীল

‘মাদকাসক্ত’ ছেলেকে হত্যার অভিযোগে মা-বাবা আটক
রাঙামাটিতে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর মা-বাবার বিরুদ্ধে। আজ শনিবার দুপুরে শহরের আসামবস্তি এলাকার জনৈক সিরাজ সওদাগরের ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সাকিবুল ইসলাম (২৫)। এ ঘটনায় তাঁর বাবা রফিকুল ইসলাম ও মা রাখাই ইসলামকে আটক করেছে পুলিশ।
