
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
সকল লেখা

বাবার অপূর্ণ স্বপ্ন পূরণে ৯ বছরের সাইফের ক্রিকেটযাত্রা
স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়ার। কিন্তু দারিদ্র্যের কারণে সেই স্বপ্ন পূরণ হয়নি খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বড়বিল এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী মোহাম্মদ শাহজাহানের। নিজের অপূর্ণ স্বপ্ন এবার ছেলের চোখে বুনেছেন তিনি। মাত্র চার বছর বয়সে ছেলে মোহাম্মদ সাইফের হাতে তুলে দেন ব্যাট ও বল। সেই থেকে শুরু।

মানিকছড়িতে হামের প্রকোপ, ওষুধ-সংকটে দুর্ভোগে রোগীরা
হামে আক্রান্ত স্বামী ও পরপর দুই মেয়েকে নিয়ে গত ১০ দিন ধরে হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে প্রায় ২৮ থেকে ৩০ হাজার টাকার ওষুধ কিনতে হয়েছে বিবি জৌতিকে। পরিবারের একাধিক সদস্য অসুস্থ হওয়ায় চিকিৎসার ব্যয় মেটাতে তাঁকে হিমশিম খেতে হচ্ছে।

চুলার আগুনে পুড়ে ছাই ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বপ্ন
শুক্রবার ভোর সাড়ে ৪টার পর স্থানীয়রা আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে বিষয়টি পাশের লক্ষ্মীছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে জানানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

৮১ লাখ টাকার সেতু চালুর মাস না পেরোতেই ঝুঁকিতে, সড়কে ভাঙন
খাগড়াছড়ির মানিকছড়িতে ৮১ লাখ ২১ হাজার ১৮৬ টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু চালুর পর মাস না পেরোতেই গাইড ওয়াল ভেঙে একাংশ দেবে গেছে। টানা বৃষ্টিতে উপজেলার আরও কয়েকটি সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে সদর-বাটনাতলী ইউনিয়ন সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

খাগড়াছড়িতে ভারী বৃষ্টি কমলেও পাহাড় ভাঙছে, বাড়ছে শঙ্কা
খাগড়াছড়ির মানিকছড়িতে বৃষ্টি কমলেও পাহাড় ভাঙনের ঝুঁকি বাড়ছে। শুক্রবার সকালেও পাহাড় ভেঙে মাস্টারপাড়াসহ কয়েকটি এলাকায় ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে নিরাপদ স্থানে যেতে নির্দেশ দিয়েছেন ইউএনও তাহমিনা আফরোজ ভূঁইয়া।

ঘন ঘন বিদ্যুৎ-বিভ্রাটে খাগড়াছড়ির পোলট্রি শিল্পে বিপর্যয়
বোরহান পোলট্রি খামারের মালিক বোরহান উদ্দিন বলেন, ‘পুরো উপজেলায় দিনে ১০ থেকে ১২ ঘণ্টাও বিদ্যুৎ থাকে না। অনেক সময় মিনিটের মধ্যে কয়েকবার বিদ্যুৎ আসা-যাওয়া করে। এতে পোলট্রি শিল্প বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।’

মানিকছড়িতে গৃহবধূ খুন, স্বামী-শাশুড়ি আটক
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার পূর্ব গচ্ছাবিল এলাকায় মাইনুর বেগম (২৩) নামের এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আবুল কালাম (৩২) ও শাশুড়ি খাদিজা বেগমকে থানায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

মানিকছড়িতে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি শিশু
চলতি বছর দেশে হামের প্রাদুর্ভাব বাড়লেও খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় তা ছিল শূন্যের কোঠায়। এই অবস্থায় সেখানকার মানুষজন খানিকটা স্বস্তিতে ছিল। তবে আজ শনিবার (২৫ এপ্রিল) দুপুরে হামের উপসর্গ নিয়ে আট বছর বয়সী এক শিশু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের...

গুইমারার কুকিছড়া এলাকায় সেনাবাহিনীর অভিযান: দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
ইউপিডিএফ (মূল) দলের ১০-১৫ জনের একটি সশস্ত্র গ্রুপ কুকিছড়াপাড়ার একটি বাড়িতে অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে সিন্দুকছড়ি জোনের নেতৃত্বে বুধবার (৮ এপ্রিল) ভোর সাড়ে ৫টায় সিন্দুকছড়ি, মহালছড়ি ও মাটিরাঙা জোনের সমন্বয়ে গঠিত একটি বিশেষ দল ‘কর্ডন অ্যান্ড সার্চ’ অপারেশন পরিচালনা করে।

খাগড়াছড়িতে ১৪৪ ধারা বহাল: প্রবেশমুখে খাদ্যবাহী গাড়ির জটলা, জনদুর্ভোগ
ফলবাহী ট্রাকচালক নিজাম উদ্দিনের আশঙ্কা, ‘সকাল ৫টা থেকে আপেল, আঙুর, কমলা লোড করে রোদের মধ্যে গাড়ি দাঁড় করিয়ে রাখছি। এগুলো পচনশীল পণ্য, নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু নিরাপত্তা বাহিনীর সদস্যরা অবরোধের কারণে যেতে দিচ্ছেন না, অপেক্ষা করতে বলছেন।’

মানিকছড়িতে ঢিলেঢালা অবরোধ, স্বাভাবিক হাটবাজার
ধর্ষণবিরোধী এই আন্দোলনের অংশ হিসেবে গতকাল শুক্রবার সকালে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ থেকে একটি নারী নিপীড়নবিরোধী মিছিল বের হয় এবং শাপলা চত্বরে সমাবেশে মিলিত হয়। সমাবেশ থেকে বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল (বিএমএসসি) খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক উক্যনু মারমা আজ শনিবার সকাল-সন্ধ্যা পুরো

মানিকছড়িতে হালদা থেকে অবৈধভাবে তোলা বালু জব্দ, আটক ৩
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় হালদা নদীর শাখা থেকে অবৈধভাবে বালু তোলায় তিনজনকে আটক করা হয়েছে। এ সময় চারটি পয়েন্টে থাকা পাইপ ও তিনটি পয়েন্ট থেকে বিপুল বালু জব্দ করা হয়েছে। আজ বুধবার ভ্রাম্যমাণ আদালত এই অভিযান চালান। জব্দ বালু স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় রাখা হয়েছে; যা পরে নিলামে বিক্রি করা হবে।

এক দেশে দুই আইন চলবে না: রফিকুল ইসলাম মাদানী
তিনি বলেন, ‘মুসলিম জাতিকে জিম্মি করে শাসনের দিন শেষ হয়ে এসেছে। এসব অপরাজনীতি ও অপশাসনের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে ইমাম, ওলামা ও মশায়েখদের ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আবেদন—আপনারা সশস্ত্র সংগঠনের সন্ত্রাসীদের কঠোর হাতে দমন করুন।’

মোবাইল টাওয়ার বন্ধ ৩ মাস, এবার অস্ত্রের মুখে ২ টেকনিশিয়ান অপহরণ
অস্ত্রের মুখে খাগড়াছড়ির মানিকছড়িতে বেসরকারি মোবাইল কোম্পানির (রবি) দুই টেকনিশিয়ানকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার উপজেলার ময়ূরখীল এলাকায় এ ঘটনা ঘটে।

পাহাড় ও সমতল মিলেই বাংলাদেশ: উপদেষ্টা নাহিদ
অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ হাসান বলেছেন, ‘পাহাড়ি ও বাঙালির মধ্যে বিভেদ তৈরি করে যাঁরা সুবিধা নিতে চান, তাঁদের সুযোগ দেব না। পাহাড় ও সমতল মিলেই বাংলাদেশ। ঐক্যবদ্ধভাবে বসবাস করব।’

খাগড়াছড়ি প্লাবিত, পানিবন্দী মানুষ
টানা ও ভারী বৃষ্টিতে ১৬ আগস্ট থেকে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ঘরবন্দী হয়ে পড়েছে মানুষ। সঙ্গে পাহাড়ের পর্যটনকেন্দ্র সাজেকে আটকা পড়েছেন ২৮০ জন পর্যটক। দীঘিনালা উপজেলার লংগদু ও বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়ক পানিতে তলিয়ে গেছে। ফলে এসব জায়গার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। জেলা সদরে ঘরবন্দী
